দেয়ালে বেড়ে উঠেছে শরতের লতাপাতা। ছবিটি গতকাল শুক্রবার ফ্রান্সের জিভারনি থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ১৫
প্রথম আলোর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আজ রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনের মিলনায়তনে বক্তব্য দেন মিডিয়াস্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান। ছবি: জাহিদুল করিম
৩ / ১৫
‘এ দেশের বুকে ১৮ আসুক নেমে’—স্লোগানে আজ শনিবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী পানির টাঙ্কি সড়কের পৌর প্রি-ক্যাডেট স্কুলের কাছে শোভাযাত্রা বের হয়। ছবি: সোয়েল রানা
৪ / ১৫
খুলনায় আজ শনিবার সকাল থেকে টিপ টিপ বৃষ্টি। এর মধ্যে সাইকেলে করে গবাদিপশুর জন্য বুনো লতা নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৫
আমন ধান কাটছেন পাহাড়ি নারীরা। ছবিটি গতকাল শুক্রবার রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়ন থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৫
ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে স্কুলে যাচ্ছে এক শিশু। ছবিটি আজ শনিবার খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৫
গান-কবিতা-নাচসহ নানা আয়োজনে আজ বরিশালে প্রথম আলোর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। নগরের নির্মাণাধীন বঙ্গবন্ধু মিলনায়তনে এই আয়োজনে ১৮ জন প্রবীণ জাতীয় পতাকা তুলে দেন ১৮ জন তরুণের হাতে। ছবি: সাইয়ান
৮ / ১৫
কুমিল্লার রোটারি ক্লাবের উদ্যোগে বেলা ১১টায় নগরের কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে জেলার সাতটি উপজেলার অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ৬০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। ছবি: এমদাদুল হক
৯ / ১৫
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী তীরে হরিজনদের সূর্য পূজা। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: প্রথম আলো
১০ / ১৫
নিতাই ও লিটন মিয়া। সম্পর্কে ভায়রা। বাড়িতেই ফুলঝুড়ি, ডালা, কুলা প্রভৃতি তৈরি করেন। একসঙ্গে গ্রামে গ্রামে ঘুরে এসব পণ্য বিক্রি করেন তাঁরা। ছবিটি আজ শনিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১১ / ১৫
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বেলা ১১টার দিকে প্রথম আলো বগুড়া বন্ধুসভার আয়োজনে শহরে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি শহরের সেউজগাড়ী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১২ / ১৫
দেশের বিভিন্ন এলাকায় মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে আজ শনিবার সকালে সিলেট নগরে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় হিন্দু মহাজোট। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৫
বিভিন্ন রঙের সুতা ও জড়ি দিয়ে পাহাড়ি ত্রিপুরাদের পদ্ধতিতে রিসা (ওড়না) বুননের প্রস্তুতি শাবানা ত্রিপুরার। ছবিটি আজ শনিবার বিকেলে খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১৪ / ১৫
সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন খুলনার উদ্যোগে জাতীয় সমবায় দিবসের শোভাযাত্রা বের করা হয়। ‘সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে এবারের সমবায় দিবস পালিত হয়। ছবিটি শনিবার খুলনার শহীদ হাদীস পার্কের সামনে থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৫
দলবেঁধে পলো দিয়ে মাছ শিকার গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য। ছবিটি সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন