রড, সিমেন্ট ও ফাইবার দিয়ে তৈরি করা হয় বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি। পার্ক ও বাড়ির আঙিনা সাজাতে এসব প্রতিকৃতি স্থাপন করা হয়। আকার ভেদে একেকটির দাম ৩ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। ভাজন ডাঙ্গা, ফরিদপুর সদর, ৫ নভেম্বর। ছবি: আলীমুজ্জামান
২ / ১৮
প্রজনন পুকুরের কাছে আয়েশি এক কুমির। করমজল পর্যটন কেন্দ্র, বাগেরহাট, ৪ নভেম্বর ২০১৭। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৮
পানিতে থই থই পেট্রল স্টেশন। ঘূর্ণিঝড় ডামরের আঘাতে এই অবস্থা। হুয়ে। ভিয়েতনাম। ৫ অক্টোবর ২০১৭। ছবি: রয়টার্স
৪ / ১৮
দেখে মনে হতে পারে কোনো যুগল। কিন্তু তাঁদের একজন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবল ও অন্যজন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। সিডনি। অস্ট্রেলিয়া। ৫ নভেম্বর ২০১৭। ছবি: রয়টার্স
৫ / ১৮
হয়তো এই জ্বালানি কাঠ দিয়ে রাতের রান্না করবেন মা। তাই সূর্যাস্তের সময় জ্বালানি কাঠ নিয়ে যাচ্ছে শিশুটি। কুতুপালং। কক্সবাজার। ৪ নভেম্বর ২০১৭। ছবি: রয়টার্স
৬ / ১৮
এশিয়া সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবের সঙ্গে করমর্দন করছেন। টোকিও। জাপান। ৫ নভেম্বর ২০১৭। ছবি: রয়টার্স
৭ / ১৮
বারান্দার টবে ফুটেছে টাইম ফুল। গ্রিন রোড, ঢাকা, ৪ নভেম্বর ২০১৭। ছবি: মোছাব্বের হোসেন
৮ / ১৮
খাবারের সন্ধানে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসছে বানরগুলো। করমজল পর্যটন কেন্দ্র, বাগেরহাট, ৪ নভেম্বর ২০১৭। ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৮
রংপুরে আমন ধান কাটা শুরু। বল্লভবিষু, কাউনিয়া, রংপুর, ৫ নভেম্বর ২০১৭। ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৮
কঠিন চীবর দান অনুষ্ঠান ঘিরে বসেছে মেলা। মেলায় নানা রং ও আকৃতির বেলুন। বহ বিহার, দীঘিনালা, খাগড়াছড়ি, ৩ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
১১ / ১৮
ছোট্ট ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। আগারগাঁও, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
১২ / ১৮
‘রিনাই’ নামের পোশাক তৈরির জন্য চরকায় সুতা কাটছেন এক ত্রিপুরা নারী। চেলাছড়া, খাগড়াছড়ি সদর, ৩ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
১৩ / ১৮
কার্তিক মাসে খাল-বিলের পানি কমতে শুরু করায় বেশি বেশি দেশি মাছ ধরা পড়ছে। মাছ ধরছেন এক তরুণ। হরিণার বিল এলাকা, যশোর সদর, ৫ নভেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা