এক ঝলক ( ০৪ নভেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
কুয়াশার চাদর সরিয়ে পুব আকাশে রক্তিম আভা ছড়াচ্ছে দিনের প্রথম আলো। শুরু হচ্ছে দিনের ব্যস্ততা। পদ্মাঘাট, পাবনা, ৪ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
২ / ১৫
প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোর ছয়টায় কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় পত্রিকার হকারদের মিষ্টিমুখ করানো হয়। কান্দিরপাড়, কুমিল্লা, ৪ অক্টোবর
ছবি: এম সাদেক
৩ / ১৫
হেমন্তের ফুল ছাতিম। পথের ধারে ফুটে থাকা হেমন্তের সকাল কিংবা সন্ধ্যায় সুঘ্রাণ ছড়ায় ছাতিম ফুল। গাছ থেকে ফুল ছিঁড়ে হাতে নিয়েছে এক শিশু। চাঁদনীঘাট এলাকা, সিলেট, ৪ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৫
সাইকেলের চারপাশ প্লাস্টিকের বিভিন্ন পণ্য। সকালবেলা এসব পণ্য নিয়ে বিক্রির জন্য বেড়িয়েছেন ফেরিওয়ালা মঈনুল ইসলাম। সারা দিন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব বিক্রি করবেন তিনি। কাজীরবাজার ব্রিজ, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৫
বরিশালে প্রায় ২০০ বছরের পুরোনো মহাশ্মশানে পালিত হয়েছে দীপাবলি উৎসব। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে মহাশ্মশান। কাউনিয়া এলাকা, বরিশাল নগর, ৩ নভেম্বর
ছবি: সাইয়ান
৬ / ১৫
বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল ও সমাবেশ করেন গাজীপুর স্টাইল ক্রাফট লিমিটেডের শ্রমিকেরা। ঢাকা, ৪ অক্টোবর
ছবি: দীপু মালাকার
৭ / ১৫
জলবায়ু বিপর্যয়ের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে পৃথিবীকে কফিন বসিয়ে নিয়ে মানববন্ধন ও মিছিল করেন বিভিন্ন সংগঠনের ব্যানারে আসা শিক্ষার্থীরা। ঢাকা, ৪ অক্টোবর
ছবি: দীপু মালাকার
৮ / ১৫
মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে দীপাবলি উদ্‌যাপনের দিনে সাম্প্রদায়িক অপশক্তি রুখে দাঁড়ানোর ডাকে কালো কাপড়ে মুখ বেঁধে প্রতিবাদ জানানো হয়। সন্ধ্যা ছয়টা, ঢাকেশ্বরী মন্দির, ঢাকা, ৪ অক্টোবর
ছবি: জাহিদুল করিম
৯ / ১৫
পাল্লা দিয়ে প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে। সেখানে নিম্নবিত্তদের জন্য কম দামে পণ্য বিক্রি করে টিসিবি। সেখানেও আগের চেয়ে পণ্যের দাম বেড়েছে। কাজীর দেউরি মোড়, চট্টগ্রাম, ৪ অক্টোবর
ছবি: জুয়েল শীল
১০ / ১৫
শিশুদের জন্য বাহারি রং আর ডিজাইনের ছাতা বিক্রি করছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। প্রতিটির দাম ১০০ টাকা। চাঁদমারি এলাকা, নারায়ণগঞ্জ, ৪ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ
১১ / ১৫
পলো দিয়ে মাছ শিকার। শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদে পলো দিয়ে মাছ শিকার শেষে চলছে পলো ধোয়ার কাজ। শহরের কাছারিপাড়া, নালিতাবাড়ী, শেরপুর, ৪ অক্টোবর
ছবি: আবদুল মান্নান
১২ / ১৫
প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের কর্মসূচির অংশ হিসেবে মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর করছে এক শিক্ষার্থী। নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া, ৪ অক্টোবর
ছবি: শাহাদৎ হোসেন
১৩ / ১৫
ফরিদপুর শহরে বানর খুব একটা দেখা যায় না, তবু এর দেখা মিলল শহরের হাজী শরীয়াতুল্লাহ বাজার এলাকায়। বানরটি খাবারের সন্ধানে ছোটাছুটি করছে। ফরিদপুর গোয়ালচামট হাজী শরীয়াতুল্লাহ বাজার, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৫
রংপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে মহড়া অনুষ্ঠিত হয়। জি এল রায় সড়ক, কামালকাছনা, রংপুর, ৪ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৫
প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন বিভাগের পুরস্কারপ্রাপ্ত কর্মীদের সঙ্গে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। প্রথম আলোর কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ৪ অক্টোবর
ছবি: আশরাফুল আলম