জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে শুক্রবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন পরিবহন খাতের মালিক-শ্রমিকেরা। বাসস্ট্যান্ড ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। যাত্রীরা পরিবহন না পেয়ে বিকল্প বাহনে গন্তব্যে যাচ্ছে। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বরিশাল নগর, ৫ নভেম্বরছবি: সাইয়ান
২ / ১২
আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর কুমিল্লার বিভিন্ন উপজেলায় শীতকালীন সবজির ব্যাপক ফলন হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী গ্রামে ফুলকপি খেত পরিচর্যা করছেন কৃষক। কুমিল্লা, ৪ নভেম্বরছবি: এম সাদেক
৩ / ১২
বাসভাড়া বাড়ানোর দাবিতে অঘোষিত ধর্মঘটের কারণে পরিবহনসংকট থাকায় বিপাকে পড়ে যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, পিকআপ ভ্যান প্রভৃতি পরিবহনে রাজধানীর দিকে যাত্রা করছেন মানুষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ, ৫ নভেম্বরছবি: দিনার মাহমুদ
৪ / ১২
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস মালিক সমিতি ধর্মঘট ডাকায় ভোগান্তিতে মানুষ। গাবতলী বাস টার্মিনাল, ঢাকা, ৫ নভেম্বরছবি : তানভীর আহাম্মেদ
৫ / ১২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ঢাকা, ৫ নভেম্বরছবি: দীপু মালাকার
৬ / ১২
ডিজেলসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। অশ্বিনীকুমার হল, ৫ নভেম্বরছবি: প্রথম আলো
৭ / ১২
গ্রামাঞ্চলে ঘরে ঘরে ধান উঠলে কিষান-কিষানির হাতে টাকাপয়সা থাকে। তাই এই সময়ে গ্রামে গ্রামে দেখা যায় এমন ফেরিওয়ালা। সাইকেল নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন পণ্য বিক্রি করেন তাঁরা। হাড়িবাড়িয়া, মালঞ্চী, পাবনা, ৫ নভেম্বরছবি: হাসান মাহমুদ
৮ / ১২
প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটছেন জামালপুরের বিশিষ্টজনেরা। জেলা পরিষদ মিলনায়তন, জামালপুর, ৫ নভেম্বরছবি: প্রথম আলো
৯ / ১২
হিমাগারে রাখা আলুর মধ্যে যেগুলোতে পচন ধরেছে, সেগুলো আলাদা করছেন একদল নারী শ্রমিক। সদর উপজেলার হিমাদ্রি হিমাগার, ঠাকুরগাঁও, ৫ নভেম্বরছবি: মজিবর রহমান খান
১০ / ১২
সুপারিগাছের খোলটা শুকিয়ে যখন ঝরে পড়ে, তখন শিশুরা এটাকে গাড়ি বানায়। একজন খোলের ওপর বসে, অন্যরা টেনে নেয়। এভাবেই তাদের চলে গাড়ি গাড়ি খেলা। পটুয়া, ঠাকুরগাঁও, ৫ নভেম্বরছবি: মজিবর রহমান খান
১১ / ১২
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য মালিকদের ডাকা ধর্মঘটে বাস-ট্রাক চলাচল বন্ধ। তাই বিকল্প যান অটোরিকশা-ভ্যানে গন্তব্যে যাচ্ছেন মানুষ। রাজবাড়ী রাস্তার মোড় এলাকা, ফরিদপুর, ৫ নভেম্বরছবি: আলীমুজ্জামান
১২ / ১২
প্রতি লিটার ডিজেলের নতুন মূল্য ঝুলিয়ে রাখা হয়েছে একটি পাম্পে। তেলের দাম বৃদ্ধি করায় সারা দেশে চলছে পরিবহন ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ কে খান মোড়, চট্টগ্রাম, ৫ নভেম্বরছবি: জুয়েল শীল