প্রকৃতিতে বইছে দিন বদলের হাওয়া। গাছে গাছে আমের মুকুল। ঝিম ধরা দুপুরে মুকুলের গন্ধে ভিড়েছে মৌমাছি। ছবিটি গতকাল বৃহস্পতিবার খুলনা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
২ / ২০
সোফায় আয়েশ করে ঘুমিয়ে আছে আট মাসের স্ত্রী সি লায়ন। ক্যালিফোর্নিয়ার এক রেস্তোরাঁয় খুঁজে পাওয়া যায় এই শাবককে। ছবিটি গতকাল বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স
৩ / ২০
মাথার খুলির আদলে সেজে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ র্যালিতে অংশ নিয়েছে শিশুটি। ছবিটি গতকাল বৃহস্পতিবার চিলির সান্তিয়াগো থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ২০
খাবারের খোঁজে বেরিয়েছে একজোড়া বেজি। ছবিটি আজ শুক্রবার সকালে রংপুর স্টেডিয়ামের পাশের একটি কচুঝোপ থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৫ / ২০
সখিনা বেগমের ৮০ শতাংশ জমির আলু পচে গেছে। তাই তিনি উদ্বিগ্ন। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৬ / ২০
খাবার খাচ্ছে তিলা ঘুঘু। ছবিটি আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি শহরের গোলাবড়ি এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৭ / ২০
ঝরে পড়া শুকনো পাতা কুড়িয়ে ফিরছে পাহাড়ি নারীরা। ছবিটি আজ শুক্রবার দুপুরে খাগড়াছড়ি সদরের তিনমাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৮ / ২০
রাজধানীর ওসমানী মিলনায়তনে আজ শুক্রবার ডেইলি স্টারের ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে সম্মাননা স্মারক নিচ্ছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। বামে মিডিয়া ওয়ার্ল্ডের চেয়ারম্যান রোকেয়া আফজাল রহমান ও পেছনে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। ছবি: প্রথম আলো
৯ / ২০
রাজধানীর ওসমানী মিলনায়তনে আজ শুক্রবার ডেইলি স্টার পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়। পরে অতিথিদের সঙ্গে সম্মাননা পাওয়া বিশিষ্টজনেরা। ছবি: প্রথম আলো
১০ / ২০
যমুনার চরে এক বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন কৃষক আবদুল হামিদ। এখন পাকা সরিষা তুলে বাঁধে শুকাতে দিচ্ছেন হামিদ দম্পতি। ছবিটি গতকাল বৃহস্পতিবার সারিয়াকান্দি উপজেলার ঘুঘুমারী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১১ / ২০
নেপালের যুবা অধিনায়ক রাজু রিজলকে সাজঘরে ফেরত পাঠানোর পর বাংলাদেশের খোলোয়াড়েরা। ৮০ বলে ৭২ রান করা রিজল সাজঘরে ফিরেছে বলেই যুবাদের এমন স্বস্তি। আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই কোয়ার্টার ফাইনাল হচ্ছে। ছবি: শামসুল হক টেংকু
১২ / ২০
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও নেপালের মধ্যেকার ম্যাচের ইনিংস বিরতির সময় বাংলাদেশের যুবারা। ছবি: শামসুল হক টেংকু
১৩ / ২০
আমের মুকুল। বাঙালির অন্যতম প্রিয় একটি ফল আম। এখন গাছে গাছে আমের মুকুল ধরছে। ছবিটি কেরানীগঞ্জের শুভ্যাঢা এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৪ / ২০
অস্ট্রেলিয়ার ভিয়েনায় অপেরা বলের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার ব্যালে নাচ পরিবেশন করেন স্টেট ব্যালে দলের শিল্পীরা। ছবি: রয়টার্স
১৫ / ২০
চীনের আসন্ন নতুন বছর ও বসন্ত উৎসব উপলক্ষে বেইজিংয়ের এই সড়কটি সাজানো হয়েছে বর্ণাঢ্য সাজে। আজ শুক্রবার সেই সড়ক দিয়ে যাওয়ার পথে মুগ্ধ পথচারীরা। ছবি: রয়টার্স
জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালায় ঢাকা আর্ট সামিট-২০১৬ এর প্রদর্শনী অনুষ্ঠানে প্রথমা প্রকাশনের স্টলে দর্শনার্থীরা। ছবি: সাইফুল ইসলাম
১৮ / ২০
চিত্রশালায় ঢাকা আর্ট সামিট ২০১৬- প্রদর্শনীর অনুষ্ঠান উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: সাইফুল ইসলাম
১৯ / ২০
ঢাকা আর্ট সামিট-২০১৬ প্রদর্শনীতে থ্রি ডি গ্লাস ব্যবহার করে শিল্পকর্ম দেখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। ছবি: সাইফুল ইসলাম
২০ / ২০
ঢাকা আর্ট সামিট-২০১৬ প্রদর্শনীতে শিল্পকর্মের ছবি তুলছেন এক দর্শনার্থী। ছবি: সাইফুল ইসলাম