এক ঝলক (০৫ ফেব্রুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩১
বই আর বিছানা একসঙ্গে। জাপানের টোকিও থেকে ১৯ জানুয়ারি তোলা ছবিটি আজ রোববার রয়টার্সে প্রকাশিত। ছবি: রয়টার্স

২ / ৩১
এটিও ফিজিওথেরাপির অংশ। শরীরের বিভিন্ন অংশ শিথিল করতে জাপানে প্রচলিত রয়েছে এই ব্যবস্থা। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৩ / ৩১
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত আজ রোববার ভোররাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। সকালে তাঁর মরদেহ হাসপাতাল থেকে জিগাতলার বাসায় নেওয়া হয়। ছবি: সাইফুল ইসলাম

৪ / ৩১
বানরের তাড়া খেয়ে পালাচ্ছে এক কুকুর। ছবিটি গতকাল শনিবার রাঙামাটি শহরের রাজবন বিহারের অতিথিশালা প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৫ / ৩১
মাছ ধরছেন তিন নারী। ছবিটি শুক্রবার দুপুরে চট্টগ্রামের মানিকছড়ি থানার অছাড়তলী হালদা পয়েন্ট থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

৬ / ৩১
মাল্টায় ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সম্মেলনের একফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স

৭ / ৩১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ৬০তম অ্যানুয়াল রেডক্রস গালাতে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। পাম সাগরসৈকতে দুজনে। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

৮ / ৩১
স্প্যানিশ ফিল্ম অ্যাকাডেমিতে সেরা অভিনেত্রী ও সহ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্যুয়ারেজ। দুই হাতে দুই ট্রফি নিয়ে তাই এত আনন্দ। ছবি: রয়টার্স

৯ / ৩১
সিলেট সদরের চেঙ্গেরখাল নদে নৌকায় করে জাল দিয়ে মাছ ধরছেন এক মৎস্যজীবী। ছবিটি গতকাল রোববার বাদাঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১০ / ৩১
আফগানিস্তানের কাবুলে আজ রোববার তুষারের মধ্যে দাঁড়িয়ে এক শিশু। ছবি: রয়টার্স

১১ / ৩১
চীনের স্যাংদং প্রদেশের জিনানে আর্ট কলেজের ​ভর্তি পরীক্ষার দৃশ্য এটি। ছবিটি আজ রোববার তোলা। ছবি: রয়টার্স

১২ / ৩১
তুষারে ঢেকে গেছে বাড়িঘর, দোকানপাট, রাস্তাঘাট সব। এক দোকানি তাঁর দোকানের ওপর থেকে তুষার পরিষ্কার করছেন। ছবিটি আজ রোববার তোলা। ছবি: রয়টার্স

১৩ / ৩১
সড়কের ধারে জলাশয় ভরাট করা হচ্ছে। সেখানে থাকা গাছ থেকে লাফিয়ে দুরন্তপনায় মেতেছে গ্রামীণ শিশুরা। ছবিটি রোববার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আমতলী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ৩১
ধান কেটে নেওয়ার পর খেতে পড়ে ছিল নারা। কৃষক জ্বালানির জন্য তা তুলে বাড়ি নিচ্ছেন। ছবিটি রোববার দুপুরে ফরিদপুর সদর উপজেলার তুলাগ্রাম এলাকা থেকে তোলা।ছবি: আলীমুজ্জামান

১৫ / ৩১
গাছে ফোটা সজনে ফুলে ভ্রমরের গুনগুন। ছবিটি রোববার পাবনা আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৬ / ৩১
শীতকালীন সবজি খেত পরিচর্যায় ব্যস্ত এক পাহাড়ি নারী। ছবিটি রাঙামাটি সদরের সাপছড়ি পিগ ফার্ম এলাকা থেকে রোববার তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৭ / ৩১
সিলেটের নদ-নদী-খাল থেকে শুকনো মৌসুমে বালু তোলা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু তোলায় ব্যস্ত থাকেন শ্রমিকেরা। সিলেট সদরের বাদাঘাট এলাকায় চেঙ্গের খাল থেকে বালু তুলে নদী তীরে রাখছেন শ্রমিকেরা। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৮ / ৩১
বোরো ধানের চারা রোপণের উপযুক্ত সময় এখন। কৃষকেরা তাই ব্যস্ত সময় পার করছে কৃষিজমি প্রস্তুতে। ছবিটি রোববার সকালে ময়মনসিংহ সদরের সিরতা গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৯ / ৩১
এখন চলছে বোরো ধান রোপণ। কৃষকেরা মাঘ মাসের শেষ সময়টাতে বোরো ধানের চারা রোপণ করে, যা বৈশাখে পরিপক্ব হবে। ছবিটি রোববার সকালে ময়মনসিংহ সদরের সিরতা গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২০ / ৩১
আমন ধানের খের কেটে বাড়ি ফিরছে দুই কিশোর। ছবিটি রোববার সিলেট সদরের সোনাতলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২১ / ৩১
সিলেট শহরতলির তেমুখি এলাকায় সুরমা নদীর ওপর শাহজালাল তৃতীয় সেতুর মধ্যখানে ডেবে গেছে লোহার পাটাতন। পাটাতন না থাকায় অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে ভারী যানবাহন। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

২২ / ৩১
চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রা বের করে গণজাগরণ মঞ্চ। ছবি: আবদুস সালাম

২৩ / ৩১
ট্রাফিক আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন সড়কে স্থাপন করেছিল ডিজিটাল ডিসপ্লে। সেগুলোর বেশির ভাগই এখন অকেজো। ছবিটি রোববার দুপুরে মিরপুর রোডের অলিয়ঁস ফ্রঁসেজের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ৩১
ভাষা সৈনিকদের সম্মানে রাজধানীর ধানমন্ডি এলাকার বিভিন্ন সড়কে স্থাপন করা হয়েছিল দৃষ্টি নন্দন ম্যুরাল। ম্যুরালগুলোর বেহাল দশা। ম্যুরালগুলো দোকানপাটের আড়ালে পড়ে গেছে, বেদিতে মাদকাসক্তদের বসবাস। ছবিটি রোববার দুপুরে ধানমন্ডির ১ নম্বর সড়কের প্রবেশমুখ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ৩১
রাজধানীর জাতীয় জাদুঘরের সামনের ফুটপাতে ভেঙে পড়ে আছে একটি বিদ্যুতের খুঁটি। পথচারীদের চলতে অসুবিধা হচ্ছে, দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। ছবিটি রোববার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ৩১
রাজধানীর মিরপুর ১ নম্বরে ফুটপাত ও রাস্তা দখল করে বসেছে বাজার। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: আশরাফুল আলম

২৭ / ৩১
পথচারীদের পারাপারের জন্য রাজধানীর বিভিন্ন সড়কে রয়েছে পদচারী সেতু। তা সত্ত্বে ও রাস্তার মাঝখান দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হয় অনেকেই। ছবিটি আজ রোববার ​দুপুরে বাংলামোটর এলাকা থেকে তুলেছেন আশরাফুল আলম

২৮ / ৩১
রাজধানীর বাংলামোটর এলাকার একটি বহুতল ভবনে নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে রং এর কাজ করছেন শ্রমিকেরা। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আজ রোববার দুপুরে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম

২৯ / ৩১
বইমেলায় সিসিমপুরের চরিত্রগুলোর সঙ্গে ছবি তোলা বাচ্চাদের অন্যতম আকর্ষণের জায়গা। ছবিটি আজ রোববার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩০ / ৩১
এক হাতে সাইকেল, অন্য হাতে কানে মুঠোফোন ৷ দুটো বাসের মধ্যে দিয়ে চলছেন এই ব্যক্তি ৷ যেকোনো ধরনের দুর্ঘটনার কথা চিন্তা না করেই চলছেন তিনি৷ ছবিটি আজ রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বর মোড় থেকে তোলা ৷ ছবি সাবিনা ইয়াসমিন ৷

৩১ / ৩১
জাতীয় পথ নাট্যোৎসব-১৭ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়৷ আজ রোববার সন্ধ্যায় অনুষ্ঠানে শুরু হয় পথনাটক ৷ ছবি: সাবিনা ইয়াসমিন ৷