এক ঝলক (০৫ ফেব্রুয়ারি ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
সকালে ঘন কুয়াশায় ঢাকা পাহাড়ি এলাকা। কুয়াশা ও শীত উপেক্ষা করে সকালে বোরো ধানের জমি তৈরিতে নেমে পড়তে হয়েছে এই ত্রিপুরা কৃষককে। ছোটগাছবান, খাগড়াছড়ি সদর, ৫ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী

২ / ২৯
পলাশের এই আগুন-রং যেন বসন্তেরই বার্তা দিচ্ছে। কিছুদিন পরই ঋতুরাজ বসন্তের আগমন। হাতিরঝিল, তেজগাঁও, ঢাকা, ৫ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম

৩ / ২৯
‘ওয়ার্ল্ড গোল্ডেন ক্যাট’ শীর্ষক আন্তর্জাতিক বিড়াল প্রদর্শনীতে প্রদর্শিত একটি বিড়াল। মিনস্ক, বেলারুশ, ৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স

৪ / ২৯
খেজুরগাছে রস আহরণে ঝোলানো হয়েছে মাটির কলস। ফোঁটায় ফোঁটায় রস পড়ে ভরে উঠবে কলসগুলো। বারোপোতা, শার্শা, যশোর, ৪ ফেব্রুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা

৫ / ২৯
শীতের শেষে পাতা ঝরা ন্যাড়া গাছগুলো। আসছে বসন্তে নতুন পাতায় ভরে উঠবে গাছগুলো। সদ্যপুষ্করণী, রংপুর সদর, ৪ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

৬ / ২৯
লাঙলের জায়গায় এসেছে ট্রাক্টর। তবে কিছু এলাকায় প্রান্তিক কৃষকেরা এখনো জমি তৈরিতে লাঙল ব্যবহার করেন। বাস্তুহারা বাইপাস সংযোগ সড়ক এলাকা, খুলনা, ৪ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ২৯
শীতে একটু ওমের আশায় চুলার পাশে বসে আছে বিড়ালটি। ছোটগাছবান, খাগড়াছড়ি সদর, ৪ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী

৮ / ২৯
গ্রীষ্মের ফল কাঁঠাল। তবে এরই মধ্যে গাছে আসতে শুরু করেছে কাঁঠালের মুচি। বান্দুটিয়া, মানিকগঞ্জ সদর, ০৫ ফেব্রুয়ারি। ছবি: আব্দুল মোমিন।

৯ / ২৯
সবুজ ঘাসে ভোরের শিশির বিন্দু। ভাটবাউর, মানিকগঞ্জ সদর, ০৫ ফেব্রুয়ারি। ছবি: আব্দুল মোমিন।

১০ / ২৯
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর ভৈরব গোল চত্বর পার হওয়ার সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। ভৈরব, কিশোরগঞ্জ, ৫ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম

১১ / ২৯
টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালের বাগানে ফুটেছে নানা রঙের ডালিয়া ফুল। রয়েছে এই লাল রঙের ডালিয়াও। মির্জাপুর, টাঙ্গাইল, ৫ ফেব্রুয়ারি। ছবি: সোহেল মহসীন

১২ / ২৯
সূর্য অস্তগামী। কিন্তু নীড়ে ফেরার যেন তাড়া নেই পাখিটির। চরেরহাট এলাকা, খুলনা, ৫ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

১৩ / ২৯
হাওরের পাশ দিয়ে বয়ে চলা খালে মাছ ধরছেন একজন। বাওরকান্দি হাওর, সিলেট সদর, ৫ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ

১৪ / ২৯
কাছেই পদচারী-সেতু। কিন্তু তা ব্যবহার না করে অনেকেই এভাবে সড়ক বিভাজক ডিঙিয়ে সড়ক পার হন। কর্নেল হাট, চট্টগ্রাম, ৫ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল

১৫ / ২৯
কৃষক লিটন আকন্দের ১১ শতাংশ জমিতে পাকড়ি জাতের আলুর ভালো ফলন হয়েছে। খেতেই বিক্রি করছেন আলু। ধনঞ্জয়, গাবতলী, বগুড়া, ৫ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা

১৬ / ২৯
শীতের সকালে মাছ ধরতে বেরিয়েছেন কয়েকজন। বাঁওড়ে পানি কম থাকায় মাছও পাওয়া যাচ্ছে বেশি। রাজগঞ্জ বাঁওড় এলাকা, যশোর, ৫ ফেব্রুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা

১৭ / ২৯
সিলেটের হাওরাঞ্চলে চলছে বোরো চাষ। খেতে সার ছিটাচ্ছেন এক কৃষক। শিমুলকান্দি, সিলেট সদর, ৫ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ

১৮ / ২৯
সকালে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। হেডলাইট জ্বালিয়ে চলছে ভারী যানবাহন। ধানগড়া-পাঙ্গাসী সড়ক, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৫ ফেব্রুয়ারি। ছবি: সাজেদুল আলম

১৯ / ২৯
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ থেকে লেবুখালী ফেরিঘাট পর্যন্ত প্রায় নয় কিলোমিটার সড়ক বেহাল। সড়কে তৈরি হয়েছে খানাখন্দ। এ কারণে অনেক সময় দুর্ঘটনাও ঘটছে। বাকেরগঞ্জ, বরিশাল, সাম্প্রতিক ছবি। ছবি: সাইয়ান

২০ / ২৯
গতকাল রোববার সন্ধ্যায় কাকের আক্রমণ থেকে লক্ষ্মীপ্যাঁচাটিকে উদ্ধার করা করেছেন বগুড়ার শিহারুল ইসলাম। আহত প্যাঁচাটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসার পর প্যাঁচাটিকে ছেড়ে দেওয়া হবে। সুরেশ দাস লেন, জলেশ্বরীতলা, বগুড়া, ৫ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা

২১ / ২৯
ফুলের রং মনকে আন্দোলিত করে। ফুলটির নাম ‘পেন্টাস’। এটি মূলত আফ্রিকান ফুল। ঝাউতলা, কুমিল্লা, ৫ ফেব্রুয়ারি। ছবি: এমদাদুল হক

২২ / ২৯
নিজের প্রথম বই ‘হালুম’ নিয়ে অমর একুশে বইমেলায় হাজির হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৫ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ

২৩ / ২৯
রাজধানীতে ‘শহরনামা’ শিরোনামে পারফরমিং আর্ট প্রদর্শন করছেন এক শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে, ঢাকা, ৫ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৯
দুজনে মিলে হাত দিয়ে পালকি তৈরি করে একজন তাতে চড়ে যায়। আনন্দপূর্ণ এই পালকি খেলায় মেতেছে শিশুরা। ব্যাপারী বাড়ি এলাকা, শোলাকিয়া, কিশোরগঞ্জ, ৫ ফেব্রুয়ারি। ছবি: তাফসিলুল আজিজ

২৫ / ২৯
চরকার সাহায্যে সুতা কাটার কাজে ব্যস্ত এই ত্রিপুরা নারী। ছোটগাছবান এলাকা, খাগড়াছড়ি সদর, ৫ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী

২৬ / ২৯
ধানখেত চাষ চলছে। সেখানে সাদা বকের ওড়াউড়ি। ঠাকুরছড়া এলাকা, খাগড়াছড়ি সদর, ৫ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী

২৭ / ২৯
ঘন কুয়াশায় ঢাকা পাহাড়। ঠান্ডাও পড়ছে বেশ। দুর্গম পাহাড়ে বোরো ধান রোপণের প্রস্তুতি নিতে ব্যস্ত পাহাড়ি ত্রিপুরা চাষি। ছোটগাছবান এলাকা, খাগড়াছড়ি সদর, সকাল ৯টা, ৫ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী

২৮ / ২৯
দুর্গম এলাকার পাহাড়ের নিচে নেমে পানি সংগ্রহ করে বাড়িতে ফিরছে এই শিশু। ছোটগাছবান এলাকা, খাগড়াছড়ি সদর, ৫ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী

২৯ / ২৯
বগুড়া শহরের মালগ্রাম দক্ষিণপাড়া এলাকা থেকে রোববার সন্ধ্যায় কাকের আক্রমণ থেকে এই লক্ষ্মীপ্যাঁচাটি উদ্ধার করে শিহারুল ইসলাম নামের এক ব্যক্তি। পরে পাখিটিকে বাসায় নিয়ে সেবা ও পরিচর্যা করেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফজলে বারী রতন। সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপ্যাঁচাটি মালগ্রামের আবুল হোসেনের বাঁশবাগানে অবমুক্ত করা হবে। ছবিটি সোমবার বিকেলে বগুড়া শহরের জলেশ্বরীতলার সুরেশ দাস লেনের একটি বাসা থেকে তোলা। ছবি: সোয়েল রানা