এক ঝলক (০৫ মার্চ ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
গাছের ডালে বকফুলের থোকা। ছবিটি গতকাল শুক্রবার রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

২ / ২২
রাজধানীতে আজ শনিবার সকালে এমন কুয়াশা দেখা যায়। ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে তুলেছেন জামিউল ইসলাম

৩ / ২২
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে নাসতিয়া লিউকিন কাপ প্রতিযোগিতার ফ্লোর এক্সারসাইজে ক্লো উইডনার। ছবিটি গতকাল শুক্রবার প্রুডেনশিয়াল সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ২২
অশোক ফুলের শোভা। ছবিটি গতকাল শুক্রবার রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৫ / ২২
আগুন ঝরা পলাশ ফুল। ছবিটি গতকাল শুক্রবার রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৬ / ২২
ফরিদপুরের চরাঞ্চলে মালামাল পরিবহনে দেখা মেলে ঘোড়ার গাড়ির। ছবিটি ফরিদপুর সদর উপজেলার মুনসুরাবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৭ / ২২
গবাদি পশুর জন্য ঘাস নিয়ে বাড়ি ফিরছে কয়েকজন নারী-পুরুষ। ছবিটি ফরিদপুর সদর উপজেলার গোলডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৮ / ২২
চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপল’স কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে যোগ দিতে এসেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিনিধি। ছবি: রয়টার্স

৯ / ২২
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প লুজিয়ানার নিউ অরলিন্সে তাঁর প্রচারণা শোভাযাত্রায় যোগ দেন। এ সময় কান্নারত এক শিশুকে কোলে তুলে নেন তিনি। ছবি: রয়টার্স

১০ / ২২
ফ্রান্সের প্যারিসে জাপানি ডিজাইনারের নকশা করা পোশাক পরে এক মডেলের ক্যাটওয়াক। ছবি: রয়টার্স

১১ / ২২
খাবারের খোঁজে খালের পানিতে এক ঝাঁক হাঁস। ছবিটি ফরিদপুর সদর উপজেলার কবিরপুর চর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১২ / ২২
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কারণে ছাপাখানায় এখন মহা ব্যস্ততা। দিনরাত কাজ করে যাচ্ছেন ছাপাখানার কর্মীরা। ছবিটি খুলনার স্যার ইকবাল সড়কের আরাফাত গলি থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১৩ / ২২
সাইকেল দিয়ে তিস্তার হাঁটু পানি পার করা যায় সহজেই। এভাবে তিস্তা পাড়ি দিয়ে বাউকুল ফেরি করে বিক্রি করবেন এই বিক্রেতারা। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর পশ্চিম প্রান্ত থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৪ / ২২
তিস্তার চরে প্রতিবারের মতো এবারও মিষ্টি কুমড়ার ভালো ফলন হয়েছে। ছবিটি ​রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়রাম এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৫ / ২২
কাজের ফাঁকে সকালের খাবার খেয়ে নিচ্ছেন কয়েকজন কৃষক। ছবিটি বগুড়ার কাহালু উপজেলার মুরইল গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ২২
ঘাস খাওয়ানোর জন্য গবাদি পশুকে মাঠে নিয়ে যাচ্ছেন এক নারী। ছবিটি ফরিদপুর সদর উপজেলার কবিরপুর চর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৭ / ২২
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছে। প্রার্থীরা ভোটের জন্য ছুটছেন ভোটারদের কাছে। আর তাঁদের পক্ষের কর্মী-সমর্থকেরা ব্যস্ত মাইকযোগে ভোট চাইতে। ছবিটি সিলেট সদরের ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়নের তাঁরাপুর চা-বাগান এলাকা থেকে আজ শনিবার দুপুরে তোলা: আনিস মাহমুদ

১৮ / ২২
রংপুরে পাবলিক লাইব্রেরি মাঠে আজ শনিবার জেলা জাসদের সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে দলে দলে কর্মী সমর্থকেরা প্ল্যাকার্ড হাতে আসেন। ছবিটি শহরের পাবলিক লাইব্রেরি মাঠের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৯ / ২২
চিকিৎসা নিতে আসা মানুষেরা খুলনার বিভিন্ন হাসপাতালে এসে বিপাকে পড়েছেন। তাঁরা জানেন না খুলনার তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারকে মারধরের ঘটনার প্রতিবাদে ধর্মঘট কর্মসূচি পালন করছেন চিকিৎসকেরা। ছবিটি আজ শনিবার সকালে খুলনার শিশু হাসপাতালের সামনে থেকে তোলা: সাদ্দাম হোসেন

২০ / ২২
সুপ্রিম কোর্টের সামনে শনিবার সকালে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত মোটরযান সংক্রান্ত বিভিন্ন ধরনের আইন ভঙ্গের অপরাধে শাস্তি দেন ও জরিমানা করেন। ছবি: সাইফুল ইসলাম

২১ / ২২
বুড়িগঙ্গার পানি এতটাই দূষিত হয়ে পড়েছে যে দুর্গন্ধের কারণে ভোগান্তিতে পড়তে হয় এই পথে যাতায়াত করা লোকজনকে। ছবিটি শনিবার দুপুরে সদরঘাট এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২২ / ২২
বরিশাল থেকে তরমুজ আসতে শুরু করেছে রাজধানীর বাদামতলীতে। আকারভেদে প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে শুরু করে ৭০ টাকায়। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম