এক ঝলক (০৫ মার্চ ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
আজ রোববার সকালে পিরোজপুর শহরের বলেশ্বর নদে থেকে পাল তোলা নৌকার এই ছবিটি তুলেছেন এ কে এম ফয়সাল

২ / ২৫
সাত বিঘা জমিতে মৌরি চাষ করেছেন আতিয়ার সরদার। সেই গাছে এসেছে ফুল। ছবিটি রোববার খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৩ / ২৫
সন্ধ্যায় নদীতে হাঁসের দল। একটু পরেই তাদের ঘরে নিয়ে যাবেন খামারি আবদুস সাত্তার। ছবিটি সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মধ্যপাড়ায় ফুলজোড় নদীর পাড় থেকে গতকাল শনিবার তোলা। ছবি: সাজেদুল আলম

৪ / ২৫
গাছে ভরপুর আমলকী। ছবিটি গতকাল শনিবার রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের মুড়ল্যা দারুঘর পাহাড় থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৫ / ২৫
সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরার ধ্বংসস্তূপ। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

৬ / ২৫
সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরার ধ্বংসাবশেষে সংগীত পরিবেশনা। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

৭ / ২৫
ইরাকের পশ্চিমাঞ্চলের মসুলে আহত সন্তানের সঙ্গে গৃহহীন এক মা। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

৮ / ২৫
মেঠো পথ ধরে সাইকেলে চড়ে গন্তব্যে যাচ্ছেন দুই ব্যক্তি। ছবিটি শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের মাধবপুর গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

৯ / ২৫
ধান খেতের আগাছা পরিষ্কার করছেন কৃষাণীরা। ছবিটি রোববার খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১০ / ২৫
শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হচ্ছে সমুদ্রে সাঁতার কাটা প্রতিযোগিতা। পাড়ি দিতে হবে দুই কিলোমিটার। প্রতিযোগিতা শুরুর পর পর ছবিটি তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৫
চীনের তিয়েনমেন স্কয়ারে পাশে গ্রেট হল অব দ্য পিপলস-এর বাইরে সেলফি তুলছেন এক ব্যক্তি।  ছবিটি আজ রোববার তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৫
ভাঁটফুল। জীবনানন্দ দাশ যেই ফুলকে নিয়ে লিখেছিলেন—‘বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়’। ছবিটি রোববার দুপুরে যশোর সদরের হরিণার বিল এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৩ / ২৫
মহান মুক্তিযুদ্ধে ‘বিলোনিয়া যুদ্ধের মডেল’ রোববার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মডেলটি হস্তান্তর করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। ছবি: আবদুস সালাম

১৪ / ২৫
নির্ধারিত স্থান দিয়ে না গিয়ে ঝুঁকি নিয়ে এভাবেই অনেকে সড়ক বিভাজক ডিঙিয়ে সড়ক পার হন। ছবিটি রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের সেতু ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৫
বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাসের সামনের ফুটপাতের ওপর থাকা নিরাপত্তা স্থাপনা গত ৩ মার্চ সরিয়ে নেওয়া হয়েছে। ফলে ফুটপাতটি দিয়ে জনসাধারণ চলাচল করতে পারছে। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৫
হঠাৎ বৃষ্টি নামায় বিপাকে পড়েছেন নগরবাসী। বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেককেই এভাবে দৌড়াতে দেখা যায়। ছবিটি রোববার বেলা তিনটার দিকে রাজধানীর মিন্টো রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৫
শুষ্ক মৌসুমে গোলাবাড়ি-বিবির বাজার বন্দিশাহী খেয়াঘাটে এই সাঁকো দিয়ে প্রতিদিন গোমতী নদীর দু পাড়ের প্রায় ১৫ গ্রামের মানুষ চলাফেরা করেন। পারাপারে জনপ্রতি গুনতে হয় পাঁচ টাকা। আজ রোববার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন থেকে ছবিটি তোলা। ছবি : এমদাদুল হক

১৮ / ২৫
হঠাৎ বৃষ্টি নামায় বিপাকে পড়েছেন নগরবাসী। বৃষ্টির হাত থেকে বাঁচতে কেউ সংবাদপত্র, কেউবা পলিথিন দিয়ে মাথা ঢাকার চেষ্টা করেন। ছবিটি রোববার বেলা তিনটার দিকে রাজধানীর শেরাটন হোটেলের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৫
হলুদ, মরিচ, পেঁয়াজ, আদা, রসুনসহ মোট ১১টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করে ২১ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। কিন্তু অনেক পণ্যে এখনো প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছে। ছবিটি রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৫
সকাল থেকে আকাশ গুমোট। এর সঙ্গে ঝিরঝির বৃষ্টি । তাই তাড়াতাড়ি মাঠ থেকে গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছেন দুই ব্যক্তি। ছবিটি আজ রোববার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার দড়িপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২১ / ২৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মাখন রায় পাড়ার কাছ দিয়ে বয়ে যাওয়া এই খাল এখন শুষ্ক। স্থানীয়ভাবে মরা পদ্মা নামে পরিচিত। সেখানে পলো নিয়ে আজ রোববার মাছ শিকারে নেমেছিলেন শৌখিন মাছ শিকারিরা। তবে বর্ষা এলেই ভরা পদ্মার পানিতে জেগে ওঠে এই মরা পদ্মাও। ছবি: এম রাশেদুল হক

২২ / ২৫
ছোট্ট শিশু হাসি। প্রতিদিন রাজধানীর বিজয় সরণি এলাকায় গোলাপ ফুল বিক্রি করে সে। দৈনিক যা উপার্জন হয়, তা মায়ের হাতে তুলে দেয়। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৫
রাজধানীর হাতিরঝিলে অবস্থিত পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবনটি অবিলম্বে ভেঙে ফেলতে রায় দিয়েছেন উচ্চ আদালত। আজ রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৫
রাজধানীর মালিবাগ ডিআইটি রোডটি মাসের পর মাস ধরে এমন বেহাল। পুরো সড়কটি কর্দমাক্ত হয়ে আছে। এতে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। ছবিটি রোববার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

২৫ / ২৫
উড়ালসড়কের গায়ে পোস্টার লাগানোর কোনো নিয়ম নেই। কিন্তু উড়ালসড়কের নিচে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের পোস্টার। ছবিটি আজ রোববার বিকেলে তাজউদ্দীন আহমদ সড়ক থেকে তোলা। ছবি: আশরাফুল আলম