গরমে স্বস্তি পেতে কেউ একজন আইসক্রিম খেয়েছেন, ফেলে দিয়েছেন আইসক্রিমের কাপটি। সেই কাপের ছিটেফোঁটা আইসক্রিম খাচ্ছে কাক। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৫ মার্চ। ছবি: আশরাফুল আলম
২ / ২০
গাছজুড়ে লাল লাল শিমুল। গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছে একটি দাঁড়কাক।বোটানিক্যাল গার্ডেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ৫ মার্চ। ছবি: মোছাব্বের হোসেন
৩ / ২০
তিত বগুন ফুল নাম হলেও এ গাছে বেগুন হয় না। বেগুনের ফুলের মতো দেখতে বলেই এমন নাম হয়েছে। নয়নামতি এলাকা, পাবনা, ৫ মার্চ। ছবি: হাসান মাহমুদ
৪ / ২০
বসন্তে রাজধানীর রমনা পার্কে ফুটতে শুরু করেছে দেশি-বিদেশি নানা ফুল। ছবিটি সম্প্রতি তোলা। রমনা পার্ক, ঢাকা। ছবি: জামিউল ইসলাম
৫ / ২০
এস্টার ফুল বেশ কয়েকটি রঙের হয়। বাড়ির আঙিনায় ফুটেছে গোলাপি রঙের এস্টার। যোগীবরাট, আলফাডাঙ্গা, ফরিদপুর, ৪ মার্চ। ছবি: আলীমুজ্জামান
৬ / ২০
সকালে খোপ থেকে বের হয়ে ঘরের চালায় বসেছে পায়রাটি। হয়তো সকালের নরম রোদ গায়ে লাগিয়ে নিচ্ছে! কামালপুর, যশোর সদর, ৪ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলা
৭ / ২০
কনেরা তাঁদের মেহেদি-রাঙা হাত দেখাচ্ছেন। গতকাল রোববার ভারতে একসঙ্গে ২০০ মুসলিম নারী-পুরুষের বিয়ের আয়োজন করা হয়। আহমেদাবাদ, ভারত, ৪ মার্চ। ছবি: রয়টার্স
৮ / ২০
উল্টো পথে গাড়ি চলাচল বন্ধ হচ্ছে না। রাজধানীর মিন্টো রোডে উল্টো দিক থেকে চলছে পুলিশের গাড়ি। মিন্টো রোড, ঢাকা, ৪ মার্চ। ছবি: সাজিদ হোসেন
৯ / ২০
বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্টে অস্কার পুরস্কার দিতে মঞ্চে টিফানি হাডিস (বায়ে) ও মায়া রুডলফ। ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, অস্কার শো, হলিউড, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৪ মার্চ। ছবি: রয়টার্স
মুহম্মদ জাফর ইকবালকে দেখতে সিএমএইচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি জাফর ইকবালের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। ঢাকা, ৫ মার্চ। ছবি: ফোকাস বাংলা
১২ / ২০
বাংলাদেশ সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। তেজগাঁও, ঢাকা, ৫ মার্চ। ছবি: ফোকাস বাংলা
১৩ / ২০
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৫ মার্চ। ছবি : সাইফুল ইসলাম
১৪ / ২০
যত দূর চোখ যায় শুধু রোহিঙ্গাদের ঘর আর ঘর। ছবিটি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের। উখিয়া, কক্সবাজার, ৫ মার্চ। ছবি: শুভ্র কান্তি দাশ
১৫ / ২০
উড়ে বেড়াচ্ছে একটি বাদুড়। কাছেই একটি গাছে অসংখ্য বাদুড়ের বসবাস। সিরাজসিঙ্গা, রামনগর, যশোর সদর, ৫ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলা
১৬ / ২০
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সোমবার বিভিন্ন কর্মসূচি পালন করছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এক শিক্ষার্থীকে আরেক শিক্ষার্থী কালো ব্যাজ পরিয়ে দিচ্ছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ৫ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১৭ / ২০
সড়কের ওপর ভেঙে পড়েছে তোরণ। বইমেলা উপলক্ষে তোরণটি তৈরি করা হয়েছিল। দোয়েল চত্বর এলাকা, ঢাকা, ৫ মার্চ। ছবি: দীপু মালাকার
১৮ / ২০
সাদা সাদা অসংখ্য ফুলে ছেয়ে গেছে পুকুর। চর দরবেশ, সোনাগাজী, ফেনী, ৫ মার্চ। ছবি: আমজাদ হোসাইন
১৯ / ২০
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে বন্ধুসভা। মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ। জামালখান এলাকা, চট্টগ্রাম, ৫ মার্চ। ছবি: সৌরভ দাশ
২০ / ২০
গরম পড়তে শুরু করেছে। গরমে স্বস্তি দেয় তরমুজ। দোকানিরা তাঁদের ফলের দোকানে তরমুজ আনতে শুরু করেছেন। এই দোকানি জানিয়েছেন, তাঁরা ৪৮ হাজার টাকায় ২০০ তরমুজ চাঁদপুরের হাজীগঞ্জ থেকে কিনে এনেছেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, কোটবাড়ী, কুমিল্লা, ৫ মার্চ। ছবি: এমদাদুল হক