এক ঝলক (০৫ মার্চ ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
রাজধানীর মাইডাস সেন্টারে বক্তৃতা করছেন ভারতের বিখ্যাত লেখিকা অরুন্ধতী রায়। পাশে অনুষ্ঠানের আয়োজক ছবিমেলার শহিদুল আলম। ছবি: প্রথম আলো

২ / ২৩
বৃষ্টিস্নাত সকালে নিজের সবটুকু সৌন্দর্য মেলে ধরেছে কলাবতী ফুল। বাস্তুহারা, খুলনা, ৫ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন

৩ / ২৩
পাহাড়ি মান্দা ফুলে বসে আছে কাঠশালিক পাখি। খাগড়াপুর, খাগড়াছড়ি, ৪ মার্চ। ছবি: নীরব চৌধুরী

৪ / ২৩
শিকারের খোঁজে গাছের ডালে বসে আছে ফিঙে পাখিটি। সরকারি আজিজুল হক কলেজের শহীদ মিনার, বগুড়া, ৫ মার্চ। ছবি: সোয়েল রানা

৫ / ২৩
খাগড়াছড়ির সাত গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চেঙ্গী নদীর ওপর নিজেদের বানানো বাঁশের সাঁকো দিয়ে চলাচল করেন। এলাকাবাসীর দাবি, স্থায়ী একটি সেতু হলে দুর্ভোগ থেকে মুক্তি পেতেন সাত গ্রামের সাধারণ মানুষ। কালাডেবা, খাগড়াছড়ি, ৪ মার্চ। ছবি: নীরব চৌধুরী

৬ / ২৩
শুভ্র সকালে ফুটে আছে রঙিন কাঠগোলাপ ফুল। বাংলাবাজার এলাকা, পাবনা, ৪ মার্চ। ছবি: হাসান মাহমুদ

৭ / ২৩
রোদ ঝলমল সকালে আপন মেজাজে সরগরম কারওয়ান বাজারের সবজির আড়ত। পাশেই বহুতল ভবনের চাতালে রাত কাটানো ছিন্নমূল পরিবারের সদস্য তখনো ঘুমে বিভোর। কেবল এক শিশু সদস্য অবাক চোখে দেখছে বাজারের ব্যস্ততা। কারওয়ান বাজার, ঢাকা, ৪ মার্চ। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়া

৮ / ২৩
সকালের এক পশলা বৃষ্টির পানি জমেছে সবুজ পাতায়। বাস্তুহারা, খুলনা, ৫ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন

৯ / ২৩
গ্রামের পথের ধারে ফুটে আছে বুনো ফুল। নগরপাড়া, নারায়ণগঞ্জ, ৪ মার্চ। ছবি: দিনার মাহমুদ

১০ / ২৩
বিভিন্ন রঙের সুতা ও জরি দিয়ে ত্রিপুরা নারীদের পোশাক রিনাই বুনতে ব্যস্ত চন্দ্রনা ত্রিপুরা। একটি রিনাই বুনতে চার থেকে পাঁচ দিন সময় লাগে। একেকটি রিনাই বুনতে সুতা লাগে এক কেজি। এই রিনাই তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হয়। খাগড়াপুর, খাগড়াছড়ি, ৪ মার্চ। ছবি: নীরব চৌধুরী

১১ / ২৩
চেঙ্গী নদীতে শিকারের খোঁজে এক পানকৌড়ি পাখি। দক্ষিণ গোলাবাড়ি, খাগড়াছড়ি, ৫ মার্চ। ছবি: নীরব চৌধুরী

১২ / ২৩
খেতে লাউ বাত্তি হয়েছে। এই লাউ থেকে বীজ সংগ্রহ করা হবে। এ জন্য কাঁধে করে লাউ নিয়ে ঘরে ফিরছেন কৃষক আবুল কালাম। পদ্মপাড়া, গাবতলী, বগুড়া, ৫ মার্চ। ছবি : সোয়েল রানা

১৩ / ২৩
সিলেটের আকাশ সকাল থেকেই মেঘলা। কখনো শীতের ছোঁয়া, আবার কখনো রোদের লুকোচুরি খেলা। এমন দিনে কুয়াশাচ্ছন্ন সুরমা নদী। কাজীরবাজার, সিলেট, ৫ মার্চ। ছবি: আনিস মাহমুদ

১৪ / ২৩
পাঁচতলা ভবনের ওপরের তলায় সংস্কারের কাজ করছেন দুই শ্রমিক। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ঝুঁকি নিয়ে কাজ করছেন তাঁরা। এমন ঝুঁকিতে ঘটে যেতে পারে দুর্ঘটনা। তোপখানা, সিলেট, ৫ মার্চ। ছবি: আনিস মাহমুদ

১৫ / ২৩
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে পাট। আছে নৌকা ও পাটচাষি। হঠাৎ দেখলে মনে হবে ব্যস্ত সময় পার করছেন পাটচাষিরা। আসলে ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজধানীর খামারবাড়ী মোড় এভাবেই সাজানো হয়েছে। ঢাকা, ৫ মার্চ। ছবি: মানসুরা হোসাইন

১৬ / ২৩
বেশ কয়েক দিন আগে পণ্যবাহী ট্রাকের চাপে সড়কের একটি অংশ দেবে যায়। ওই স্থানের চারপাশ গাছের টুকরো দিয়ে ঘিরে রাখা হয়েছে। তবে একটু অসাবধানতায় ঘটে যেতে পারে যেকোনো দুর্ঘটনা। মির্জাপুর খাদ্য গুদাম সড়ক, শেরপুর, বগুড়া, ৫ মার্চ । ছবি: সোয়েল রানা

১৭ / ২৩
রাজধানীর বনানী লেকে পড়ে যাওয়া কিশোরের খোঁজ মেলেনি। বাবা শরিফুল ইসলামের হাতে নিখোঁজ সোহাগের ছবি। কড়াইল, ঢাকা, ৫ মার্চ। ছবি: আবদুস সালাম

১৮ / ২৩
বনানী লেকে পড়ে যাওয়া কিশোরকে খোঁজার চেষ্টায় ফায়ার সার্ভিসের এক ডুবুরি। সোমবার রাত ১১টার দিকে বনানী ১১ নম্বর রোডসংলগ্ন আনসার ক্যাম্পের সামনের লেকে পড়ে যায় সোহাগ নামের ওই কিশোর। কড়াইল, ঢাকা, ৫ মার্চ। ছবি: আবদুস সালাম

১৯ / ২৩
কাভার্ড ভ্যানটি হুট করে ইউটার্ন নেওয়ায় অন্যদিক থেকে আসা মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে ভ্যানটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেল চালক আহত হন। তেজগাঁও ট্রাক স্ট্যান্ড, ঢাকা, ৫ মার্চ। ছবি: আবদুস সালাম

২০ / ২৩
এখন স্কুলে থাকার কথা। কিন্তু এরা লেগুনায় চালকের সহকারী হিসেবে কাজ করছে। মোহাম্মদপুর এলাকা, ঢাকা, ৫ মার্চ। ছবি: সাবিনা ইয়াসমিন।

২১ / ২৩
অ্যাপসভিত্তিক রাইড শেয়ারের কারণে রাজধানীতে মোটরসাইকেল চালানো আগের চেয়ে বেড়েছে। তার সঙ্গে বেড়েছে দুর্ঘটনাও। বিজয় সরণি মোড়, ঢাকা,  ৪ মার্চ। ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৩
কল্যাণপুর খালের দুপারে রয়েছে বাজার। নবজাতক শিশুকে নিয়ে এর মধ্যে দিয়ে রাস্তা পারপার করতে হয়। ৪ মার্চ। ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ২৩
পটুয়াখালীতে ‘পাঠকের মুখোমুখি প্রথম আলো’ অনুষ্ঠানের পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সঙ্গে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। শিশু একাডেমী মিলনায়তন, পটুয়াখালী, ৫ মার্চ। ছবি: সাইয়ান