আর্জেন্টিনার বুয়েনেস এইরেসে অনুষ্ঠিত কোপা লিবারতোদোসে রিভার প্লেট ও ইন্ডিপেনডিয়েন্টে দেল ভালের খেলা চলাকালে গ্যালারিতে একজন ফুটবল ভক্তের উচ্ছ্বাস। ছবিটি গতকাল বুধবার আন্তোনিও লিবার্টি স্টেডিয়াম থেকে তোলা। ছবি: রয়টার্স
১০ / ১৮
বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল লিচু। এই মৌসুমে বাজারে নতুন ওঠায় তা চড়া দামে কিনছেন ক্রেতারা। ছবিটি আজ সকালে বগুড়া শহরের স্টেশন সড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১১ / ১৮
পুলিশ কর্মকর্তা হেলমেট ছাড়া সড়কের উল্টো দিক থেকে মোটরসাইকেল চালিয়ে আসছেন, অতঃপর অন্য মোটরসাইকেলচালকের সঙ্গে ঠোকাঠুকি। আমরা কেউ যেন আইন মেনে চলতে চাই না! ছবিটি আজ বৃহস্পতিবার রূপসী বাংলা হোটেলের সামনের সড়ক থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
১২ / ১৮
হেলমেট নেই—পাশাপাশি তাঁরা সড়কের উল্টো পথ দিয়ে চলছেন। ট্রাফিক আইন মেনে চলার প্রতি কারও যেন আগ্রহ নেই! ছবিটি আজ বৃহস্পতিবার রূপসী বাংলা হোটেলের সামনের সড়ক থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
১৩ / ১৮
ট্রাফিক আইন অমান্য করে এই গাড়ি এবং এর পেছনে মোটরসাইকেল আসছে সড়কের উল্টে পথ দিয়ে। ট্রাফিক আইন মেনে চলার ইচ্ছা যেন কারও নেই! ছবিটি আজ বৃহস্পতিবার রূপসী বাংলা হোটেলের সামনের সড়ক থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
১৪ / ১৮
ক্রিস্পি ক্রিম ডোনাটস ঢাকায় তার যাত্রা শুরু করল। প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এই ব্র্যান্ডের আউটলেটের উদ্বোধন করা হয় রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে। ছবি: আবদুস সালাম
১৫ / ১৮
দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘ঢাকা রেস্টুরেন্ট উইক-২০১৬ ’। এ উপলক্ষে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ঢাকা ফুডিজের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মী ও অংশগ্রহণকারীরা। ছবি: আবদুস সালাম
১৬ / ১৮
রাজধানীর চানখাঁরপুল এলাকার বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ছবিটি আজ বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম
১৭ / ১৮
রাজধানীর চানখাঁরপুল এলাকার আজ বৃহস্পতিবার বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ সময় অসাবধানতাবশত ভেঙে ফেলা হয় টেলিফোন এক্সচেঞ্জ বক্সও। এতে বিচ্ছিন্ন হয়ে যায় চানখাঁরপুল ও হোসনি দালান এলাকার প্রায় এক হাজার টেলিফোন লাইন। ছবিটি আজ বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম
১৮ / ১৮
‘ইয়াসমিন আলিভাই-ব্রাউনের সঙ্গে নাদিয়া হোসেনের কথোপকথন’ শীর্ষক অনুষ্ঠানে ‘দ্য গ্রেট ব্রিটিশ বেক অফ’ শিরোপাজয়ী নাদিয়া হোসেন ও সাংবাদিক, কলাম লেখক ও লেখিকা ইয়াসমিন আলিভাই-ব্রাউন। ছবি: প্রথম আলো