এক ঝলক ( ০৫ মে ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
পাহাড়ে পাকতে শুরু করেছে কাঁঠাল। মিরসরাইয়ের পাহাড়ি এলাকায় ঘুরে ঘুরে প্রতি শ কাঁঠাল ১০ হাজার টাকায় কিনে ঢাকার বাজারে পাঠান ব্যবসায়ী মো. ইদ্রিস। চাঁদের গাড়িতে আনা কাঁঠাল বড় ট্রাকে তুলে দিতে গাড়িসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রেখেছেন তিনি। সুফিয়া রাস্তার মাথা, মিরসরাই, চট্টগ্রাম, ৫ মে। ছবি: ইকবাল হোসেন

২ / ১২
বৃষ্টিস্নাত দুপুর। ধানমন্ডি, ৫ মে। ছবি: দীপু মালাকার

৩ / ১২
বৈশাখ মাসের বৃষ্টিতে খাল নতুন পানিতে টইটম্বুর। মৃদু স্রোতও বইছে। বেড়েছে মাছের আনাগোনা। সেখানে কেউ বা বড়শি ফেলে আবার কেউ বা ডারকি ফেলে মাছ ধরছেন। কিনামারা খাল, সোনাতলা, বগুড়া, ০৫ মে। ছবি: সোয়েল রানা

৪ / ১২
লতানো গাছে ফুটে আছে বাহারি রঙের ফুল। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ০৫ মে। ছবি: সোয়েল রানা

৫ / ১২
মাংস খাচ্ছে বিড়ালটি। এতে ভাগ বসাতে উড়ে এসেছে চিল। পশুপাখিদের খাওয়ালে বরাত খোলে—এমন বিশ্বাসে এই খাবার দেওয়া হয়েছে। করাচি, পাকিস্তান, ৪ মে। ছবি: রয়টার্স

৬ / ১২
বৈশাখের দমকা হাওয়া ও বৃষ্টিতে ছিঁড়ে যাচ্ছে খুলনা সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারের পোস্টার। তাই নতুন করে পোস্টার লাগানো হচ্ছে। ময়লাপোতা মোড়, খুলনা, ৫ মে। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ১২
জারুল ফুলের রূপ। সবুজের মাঝে প্রকৃতির বৈচিত্র্য। বাঁশখালী, চট্টগ্রাম, ৫ মে। ছবি: হিমেল বড়ুয়া

৮ / ১২
বৃষ্টিও চলছে, চলছে জীবনের চাকাও। ধানমন্ডি, ঢাকা, ৫ মে। ছবি: সুমন ইউসুফ

৯ / ১২
পদচারী-সেতু ও পাতালপথ ব্যবহারের জন্য পথচারীদের উদ্বুদ্ধ করতে স্কাউটস সদস্যরা নেমেছেন সড়কে। শনিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকার দুই সিটি করপোরেশন ও বাংলাদেশ স্কাউটস এ সচেতনতামূলক উদ্যোগ নিয়েছে। ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, ঢাকা, ৫ মে। ছবি: দীপু মালাকার

১০ / ১২
জানালার পাশে দাঁড়িয়ে অনেকেই বৃষ্টি উপভোগ করে। নাগরিক জীবনে এ দৃশ্য নিয়মিতই। ছোট্ট এই শিশুও বৃষ্টি উপভোগ করছে জানালার পাশ থেকে। ৫ মার্চ, ধানমন্ডি। ছবি: দীপু মালাকার

১১ / ১২
মে দিবস উপলক্ষে ফরিদপুর শ্রমিক লীগের সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আলীপুর জনতা ব্যাংক মোড়, ফরিদপুর, ৫ মে। ছবি: আলীমুজ্জামান রনী

১২ / ১২
তাজুল ইসলামের গাছে অল্প লিচু ধরেছিল। বাদুড়ের উৎপাত থেকে বাঁচতে একটু আগেভাগেই লিচু বিক্রির জন্য বাজারে এনেছেন। দুই শ টাকা শয়ে লিচু বিক্রি করছেন তিনি। গৌরাঙ্গ বাজার, কিশোরগঞ্জ শহর, ৫ মে। ছবি: তাফসিলুল আজিজ