এক ঝলক (০৫ মে ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
জানালার কাচে নিজের ছায়া। বউ পাখিটি তাই ঠোকড় দিচ্ছে কাচে। রাঙ্গাপানি, রাঙামাটি, ৫ মে। ছবি: সুপ্রিয় চাকমা

২ / ২৪
সময়ের আগেই বাজারে এসেছে রসালো ফল লিচু। প্রতি শ লিচু ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। স্টেশন সড়কের ফলপট্টি, বগুড়া, ৫ মে। ছবি: সোয়েল রানা

৩ / ২৪
বুনো ফুলে বাহারি প্রজাপতি। উলুছড়া পাহাড়, রাঙামাটি, ৫ মে। ছবি: সুপ্রিয় চাকমা

৪ / ২৪
ফণীর প্রভাবে ঝড়বৃষ্টিতে জমির আধাপাকা ধান নুয়ে পড়েছে। বিপাকে পড়েছে কৃষক। ডাংরি এলাকা, হোসেনপুর, কিশোরগঞ্জ, ৫ মে। ছবি: তাফসিলুল আজিজ

৫ / ২৪
চোখ জুড়ানো সোনালু ফুল। কোন্ডলা, বাগেরহাট, ৫ মে। ছবি: ইনজামামুল হক

৬ / ২৪
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝড়বৃষ্টিতে নুয়ে পড়েছে ধান। চটজলদি তাই ধান কাটছেন কৃষকেরা। গন্ডগ্রামের মাঠ, শাজাহানপুর, বগুড়া, ৫ মে। ছবি: সোয়েল রানা

৭ / ২৪
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকছে। বেহেলী, সুনামগঞ্জ, ৫ মে। ছবি: খলিল রহমান

৮ / ২৪
লাস ভেগাসে টি-মোবাইল এরিনাতে মুষ্টিযুদ্ধের সপ্তম রাউন্ডের লড়াই দেখতে উৎসুক দর্শকের ভিড়। লাস ভেগাস, নেভাদা, যুক্তরাষ্ট্র, ৪ মে। ছবি: এএফপি

৯ / ২৪
চীনের পূর্ব জিয়াংসু প্রদেশের হুয়াসি অ্যাডভেঞ্চার পার্কে আছে লম্বা কাচের সংযোগ ব্রিজ। মে দিবস উপলক্ষে চার দিনের ছুটিতে অনেকেই এখানে ঘুরতে গেছেন। হুয়াসি অ্যাডভেঞ্চার পার্ক, চীন, ৪ মে। ছবি: এএফপি

১০ / ২৪
ঝুমকোলতা ফুলের ইংরেজি নাম প্যাশন ফ্লাওয়ার। বনে জঙ্গলে, ঝোপঝাড়ে লতা জাতীয় গাছে এই অসাধারণ ফুল ফুটে বলে এই ফুলের নাম ঝুমকোলতা ফুল।  কুমিল্লার কৃতি সন্তানদের স্মৃতিফলক সংবলিত স্মৃতি সৌধবাগান, টাউনহল, কুমিল্লা, ৫ মে। ছবি: এমদাদুল হক

১১ / ২৪
হলুদ সোনালু ফুলে ছেয়ে আছে সড়ক। সেখানে এই তরুণী মুঠোফোনে তুলছেন সেলফি। আসাদ গেট, ঢাকা, ৫ মে। ছবি: সাবিনা ইয়াসমিন

১২ / ২৪
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। পোস্টারে ছেয়ে গেছে ভোটকেন্দ্রের আশপাশের এলাকা। মুকুল নিকেতন ভোটকেন্দ্র, মহারাজা রোড, ময়মনসিংহ, ৫ মে। ছবি: আনোয়ার হোসেন

১৩ / ২৪
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছে। ইভিএমে নিজের ভোটার আইডি কার্ড পরীক্ষা করে নিচ্ছেন এক ভোটার। ৯ নম্বর ওয়ার্ড, প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল কেন্দ্র, কালীবাড়ি, ময়মনসিংহ, ৫ মে। ছবি: আনোয়ার হোসেন

১৪ / ২৪
বৃষ্টিতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট সড়কের প্রায় ১০০ মিটার অংশের পাথর ও খোয়া উঠে গেছে। কোথাও জমেছে কাঁদা-পানি। এতে চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাট সড়ক, গোয়ালন্দ, রাজবাড়ী, ৫ মে। ছবি: এম রাশেদুল হক

১৫ / ২৪
যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। ব্রিজ মোড়, পাটগুদাম, ময়মনসিংহ, সাম্প্রতিক ছবি। ছবি: আনোয়ার হোসেন

১৬ / ২৪
এই গ্রীষ্মের তাপদাহ থেকে পথচারীদের কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্যে বাড়ির সামনে খাবার পানির কল স্থাপন করেছেন খিলগাঁওয়ের মো. আশরাফ আলী খান। সেখান থেকে পানি সংগ্রহ করছেন এক ব্যক্তি। খিলগাঁও, সি ব্লক, ঢাকা, ৫ মে। ছবি: আবদুস সালাম

১৭ / ২৪
রমজান মাসকে সামনে রেখে ট্রাকে করে ন্যায্যমূল্যের পণ্য বিক্রি করছে টিসিবি। বাংলাদেশ সচিবালয় এলাকা, ঢাকা, ৫ মে। ছবি: আবদুস সালাম

১৮ / ২৪
চার্লি চ্যাপলিনকে নিয়ে ছাত্র ইউনিয়নের করা একটি দেয়ালচিত্র। চ্যাপলিন নিজেকে বিশ্বনাগরিক মনে করতেন—সেই বার্তাই দেয়ালচিত্রে। শামসুন্নাহার হল এলাকা, ঢাবি, ৫ মে। ছবি: আবদুস সালাম

১৯ / ২৪
দাবদাহে স্বস্তি দিচ্ছে ডাব। একেকটি ডাবের দাম ৪০ থেকে ৫০ টাকা। কারওয়ান বাজার, ঢাকা, ৫ মে। ছবি: আবদুস সালাম

২০ / ২৪
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের সামনে চলছে মেট্রোরেলের কাজ। সড়ক হয়ে পড়েছে সংকুচিত ও এবড়োখেবড়ো। গতকাল রাতে সেই সড়কে পণ্যভর্তি ট্রাক উল্টে পড়ে সমাধিসৌধের বেষ্টনীর ওপর। ঢাবি এলাকা, ৫ মে। ছবি: আবদুস সালাম

২১ / ২৪
থাইল্যান্ডের নতুন রাজা হিসেবে মহা ভাজিরালংকর্নের অভিষেক হবে। সে উপলক্ষে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন সুযোগ বুঝে দর্শনার্থীদের কাছে ছাতা বিক্রি করছেন এক নারী। ব্যাংকক, থাইল্যান্ড, ৫ মে। ছবি: রয়টার্স

২২ / ২৪
ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত এক আবাসিক এলাকা। গাজা, ফিলিস্তিন, ৫ মে। ছবি: এএফপি

২৩ / ২৪
নিজের সবজি খেতে এক ফরাসি কৃষক। ফ্রান্স ৫ মে। ছবি: এএফপি

২৪ / ২৪
বৃষ্টির পানির ফোঁটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে নয়নতারা ফুলের। নতুন বাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ৪ মে। ছবি: পলাশ বড়ুয়া