পাকুড় ফল খেতে এসেছে এই হরিয়াল পাখি। ছবিটি শুক্রবার রাঙামাটি শহরের কলেজ গেট সড়কের পাশ থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২১
শুভ জন্মাষ্টমী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে কংসের কারাগার থেকে শিশু কৃষ্ণকে নিরাপদে সরিয়ে নেওয়ার দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়। ছবিটি শহরের রাধানগর এলাকা থেকে তোলা। ছবি: দুলাল ঘোষ, আখাউড়া প্রতিনিধি
৩ / ২১
ধানখেতের আগাছা পরিষ্কারে ব্যস্ত দুই আদিবাসী নারী। ছবিটি আজ শনিবার সকালে রাঙামাটির তমজ্যাছড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৪ / ২১
মাছের পোনা বিক্রি করতে দুর-দূরান্তে যেতে হয় ব্যবসায়ীদের। এ কারণে খরচ কমাতে এভাবে যৌথভাবে ট্রাক ভাড়া করে মাছের পোনা বিক্রি করতে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ছবিটি গতকাল শুক্রবার খুলনা জিরো পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা
৫ / ২১
সাবান পানি দিয়ে বুদ্বুদ তৈরির খেলায় মেতেছে এক শরণার্থী শিশু। ছবিটি গতকাল শুক্রবার হাঙ্গেরির বুদাপেস্টের কেলেটি আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে তোলা। ছবি: রয়টার্স
৬ / ২১
দেখে মনে হচ্ছে, বাহারি বলের কোনো সম্মেলন হচ্ছে। আসলে এটি একটি প্রদর্শনী, নাম ‘আশার প্রতিকৃতি’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ম্যাকআর্থার পার্ক লেক থেকে ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স
৭ / ২১
সিরিয়া থেকে আসা শরণার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে বার্সেলোনা রেলস্টেশনে গতকাল (৪ সেপ্টেম্বর)মোম জ্বালানো হয়। সেখানে এক শিশুকে দেখা যায়। যার পিঠে লাগানো এক কাগজে লেখা ‘ যুদ্ধ বন্ধ কর। শরণার্থীদের স্বাগত।’ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন গত ১ সেপ্টেম্বর জানিয়েছে চলতি বছর সাড়ে তিন লাখ অভিবাসী ইউরোপের উদ্দেশে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। আর এটি করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই হাজার ৬০০ লোক। ছবি: এএফপি
৮ / ২১
জাপানে ২০১১ সালের মার্চ মাসের প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামির আঘাতে ফুকুশিমায় অবস্থিত পারমাণবিক চুল্লিগুলো ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তা। সরকারের নির্দেশে হাজার হাজার মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়। তবে সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের ফলে নারাহ শহরে তেজস্ক্রিয়তা অনেকটাই কমে এসেছে। ফলে নারাহ শহর ছেড়ে যাওয়ার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। ঘরের ফেরার আনন্দ মোম জালিয়ে উদ্যাপন করছে নারাহবাসী। ছবি: এএফপি
৯ / ২১
মি. লেবানন হয়েছেন ফরিদ মাতার (ডানে)। দেশটির রাজধানী বৈরুতে গতকাল ৪ সেপ্টেম্বর পুরুষদের এ সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: রয়টার্স
১০ / ২১
তিন মাসের গ্রীষ্মের ছুটি শেষে আজ ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েয়ে নতুন স্কুল বর্ষ। প্রায় ২২ মিলিয়ন শিশু ক্লাসে ফিরেছে। নতুন স্কুল বর্ষকে বরণ করে নিতে আয়োজিত অনুষ্ঠানে হামি দিচ্ছে এক শিশু। ছবি: রয়টার্স
ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ শনিবার। এ উপলক্ষে ভারতের চণ্ডীগড়ে শিশুরা ভগবান শ্রীকৃষ্ণ সেজে জন্মাষ্টমীর উৎসবে যোগ দিয়েছে। ছবি: রয়টার্স
১৩ / ২১
বিদ্যুৎ উৎপাদনকারী উইন্ডমিল। ছবিটি গতকাল শনিবার জার্মানির আমরুম দ্বীপের কাছ থেকে তোলা। ছবি: রয়টার্স
১৪ / ২১
কৃষক এনামুল হক তাঁর ১১ কাঠা জমিতে শিমের আবাদ করেছেন। গাছে ফুল এসেছে। পরিচর্যায় তাই ব্যস্ত সময় পার করছেন তিনি। ছবিটি গতকাল শুক্রবার নওগাঁর মহাদেবপুর উপজেলার শ্যামপুর থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৫ / ২১
হাঁটু পানি মাড়িয়ে একদল কৃষক আউশ ধান কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন। ছবিটি নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৬ / ২১
রাজহাঁসকে তাড়া দেওয়ার দুরন্তপনায় মেতেছে এক শিশু। ছবিটি বগুড়ার সান্তাহার বাইপাস সড়কের পোঁত্ততা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৭ / ২১
সিলেটের হাওরগুলোতে এখন থই থই পানি। সেই পানিতে দুরন্তপনায় মেতেছে একদল শিশু-কিশোর। ছবিটি সিলেট সদরের বাদাঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৮ / ২১
নদী-নালা ও খাল-বিল এখন পানিতে টইটম্বুর। মৎস্যজীবীরাও তাই এখন সারা দিন মাছ ধরায় ব্যস্ত সময় পার করেন। মাছ ধরতে ধরতে ক্লান্ত হয়ে এক মৎস্যজীবী নৌকাতেই জিরিয়ে নিচ্ছেন। ছবিটি সিলেট সদরের বাদাঘাট এলাকার চেঙ্গেরখাল থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৯ / ২১
কয়েক দিনের টানা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কটির বেহাল দশা। জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে বড় গর্ত। দুর্ভোগ পোহাচ্ছে পরিবহন মালিক ও যাত্রীরা। ছবিটি আজ শনিবার মহাসড়কের শালুটিকর এলাকা থেকে দুপুর দইটায় তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
২০ / ২১
গ্রামীণফোন-প্রথম আলো আই জেন ময়মনসিংহ আঞ্চলিক পর্বে অংশ নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা হাই স্কুল, গাজীপুর জয়ী হয়ে ঢাকায় মূল পর্বে যাওয়ার সুযোগ পেয়েছে। ময়মনসিংহের শম্ভুগঞ্জের ব্র্যাক ট্রেনিং সেন্টারে আজ আঞ্চলিক পর্বের সমাপনী দিনে বিজয়ীদের উল্লাস। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
২১ / ২১
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর শিমরাইলকান্দি ঘাট থেকে জেলা প্রশাসনের উদ্যোগে ও গ্রামীণ ফোনের সহায়তায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: ফোকাস বাংলা