এক ঝলক (০৫ সেপ্টেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
প্যারিসে পুরোনো দিনের ঐতিহ্যবাহী গাড়ির প্রদর্শনী। গত বছরের তোলা ছবিটি আজ সোমবার প্রকাশ করেছে রয়টার্স।

২ / ২৮
আমনের খেতে সার দিচ্ছেন এক কৃষক। ছবিটি গতকাল রোববার ফরিদপুর সদর উপজেলার কাফুরা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩ / ২৮
সিরিয়ায় জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে ফিরছে তুরস্কের একটি ট্যাংক। এ সময় ট্যাংকের কাছ থেকে একটি পাখি উড়ে যেতে দেখা যায়। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: এএফপি

৪ / ২৮
মোটরসাইকেলে সবজির ভ্রাম্যমাণ দোকান বানিয়ে বিক্রিতে ব্যস্ত এক বিক্রে​তা। ছবিটি ভিয়েতনামের হ্যানয় থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২৮
বন্যার পানিতে প্লাবিত হয়েছে মেক্সিকোর একাপুলকো এলাকা। বাসিন্দারা ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। ছবি: এএফপি

৬ / ২৮
সামুদ্রিক মাছের সবচেয়ে বড় প্রদর্শনীর আয়োজন করে গিনেস বুকে নাম লেখানোর উদ্যোগ নিয়েছে লেবানন। প্রদর্শনীতে কেউ মাছ হাতে নিয়ে ছবির জন্য পোজ দিচ্ছে, কেউবা ছবি তুলছে। ছবি: এএফপি

৭ / ২৮
যুদ্ধ ওদের বাড়িছাড়া করেছে। ঠাঁই হয়েছে আশ্রয়​ শিবিরে। তারপরও মুখে শিশুসুলভ সুন্দর হাসি। ছবিটি ইরাকের ফাল্লুজা থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ২৮
পাট গাছে উড়ে এসে বসা পাখিকে নিশানা করে গুলতি ছুড়ে মারছে এই শিশু। ছবিটি সোমবার বগুড়া সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ২৮
ভেড়ার পালকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছে এক রাখাল। ছবিটি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর থেকে তোলা। ছবি: শাহ আলম

১০ / ২৮
চীনের ঝেজিয়াং প্রদেশে আয়োজিত জি-২০ বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মনোমুগ্ধকর নাচ পরিবেশনা। ছবিটি রোববার হাংচৌয়ের ওয়েস্ট লেক থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৮
ফরিদপুরে এবার আখের ফলন ভালো হয়েছে। আশপাশের কৃষকেরা খেত থেকে আখ কেটে ফরিদপুর শহরে এনে বিক্রি করছে। ছবিটি রোববার ফরিদপুর শহরের জেলখানার সামনে থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১২ / ২৮
জলাশয় ভরে গেছে বর্ষার পানিতে। তাতে ফুটে আছে সাদা শাপলা। সবজি হিসেবে বাজারে বিক্রির জন্য শাপলা তুলছে দুই শিশু। ছবিটি ফরিদপুর নগরকান্দা উপজেলার কুনাগ্রামের বিল থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৩ / ২৮
ময়ূরের ছবিটি আফগানিস্তানের কাবুল চিড়িয়াখানার। ছবি: এএফপি

১৪ / ২৮
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খালে ঐতিহ্যবাহী নৌকাবাইচ হবে আগামী বুধবার। তাই শুভাঢ্যা ইউনিয়নের মধ্য পাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাথী আলীর তত্ত্বাবধানে আজ সোমবার খালের আবর্জনা পরিষ্কার করা হয়। ছবি: জাহিদুল করিম

১৫ / ২৮
ঈদের ছুটি শেষে গন্তব্যে ফেরার ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। তাই সাতসকালে বাস কাউন্টারের সামনে টিকিট-প্রত্যাশী ব্যক্তিদের এমন উপচে পড়া ভিড়। ছবিটি আজ সোমবার বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ২৮
স্কুল ছুটি হয়েছে। বাড়ি ফেরার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে ভিজতে ভিজতে বাড়ি ফিরছে এই দুই শিক্ষার্থী। ছবিটি আজ সোমবার দুপুরের দিকে বরিশাল সদরের লাকুটিয়া সড়ক থেকে তোলা। ছবি: সাইয়ান

১৭ / ২৮
হঠাৎ বৃষ্টি নামলে থেমে থাকা বাসের নিচে আশ্রয় নেয় ভেড়াগুলো। ছবিটি আজ সোমবার পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৮ / ২৮
পাবনার বেড়া উপজেলায় ভালো ফলন হয়েছে মিষ্টিকুমড়ার। কৃষকদের কাছ থেকে এসব কুমড়া কিনে বিক্রির জন্য পাঠানো হবে রাজধানী ঢাকায়। ছবিটি আজ সোমবার পাবনার বেড়া উপজেলার চতুরবাজার এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৯ / ২৮
এদিক-ওদিক ঘুরেফিরে ডানা মেলে শান্ত হয়ে বসেছে হলুদ ফড়িং। ছবিটি আজ সোমবার দুপুরে কুমিল্লা নগরের টাউন হল মাঠ থেকে তোলা। ছবি: এমদাদুল হক

২০ / ২৮
হাটে-বাজারে চায়ের দোকানে বা গাছের ছায়ায় দোতারা আর প্রেমজুড়ি বাজিয়ে গান গেয়ে সংসার চালান বাপ্পী দম্পতি। ছবিটি রোববার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজার থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

২১ / ২৮
পুরান ঢাকার মিটফোর্ড এলাকার বিভিন্ন ওষুধের দোকান থেকে আজ সোমবার বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছেন র‍্যাব-১০-এর ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সরকারি ওষুধ ও গরু মোটাতাজা করার ওষুধ রয়েছে। ওষুধ বিক্রির দায়ে দুজনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ছবি: আবদুস সালাম

২২ / ২৮
রাজধানীর পশুর হাটে আসতে শুরু করেছে গরু। ট্রলারে করে ঢাকার বাইরে থেকে আসছে গরু। ছবিটি আজ সোমবার বিকেলে শ্যামপুরের পোস্তাগোলার শ্মশানঘাট থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৮
রাজধানীর পুরান ঢাকার  ইসলামপুর রোড এলাকায় ১২টি ওষুধের দোকানে আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের গরু মোটাতাজাকরণের ওষুধ জব্দ করেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় এসব অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে র‍্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম দোকানগুলোকে মোট ১৩ লাখ টাকা জরিমানা করা হয়। ছবি: আবদুস সালাম

২৪ / ২৮
রাজধানীর নয়াটোলা শিশুপার্কের অবস্থা শোচনীয়। শিশুদের খেলার জন্য থাকা সব কটি কাঠামো ভাঙা। তাই শিশুরা নিজেদের মতো করে খেলার ব্যবস্থা করে নিয়েছে। ছবিটি আজ সোমবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৮
ছাদে অনেকেই বাগান করেন। সেই বাগানে পত্রিকা পড়ায় ব্যস্ত সুরভী হোসেন। ছবিটি আজ সোমবার সকালে ধানমন্ডি ১ নম্বর রোডের একটি বাড়ি থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৬ / ২৮
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দেওয়া নিরাপদ পথ খাবারের গাড়ি অনেকগুলোই বন্ধ হয়ে পড়ে আছে। এর মধ্যে বসবাস করছে ছিন্নমূল মানুষ। ছবিটি আজ সোমবার বিকেলে শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৭ / ২৮
কয়েক দিন পরেই কোরবানির ঈদ। কোরবানিতে পশুর মাংস কাটার কাজে লাগে দা, ছুরি ও বঁটি। তাই এগুলোর পসরা সাজিয়ে বসেছেন এই বিক্রেতা। ছবিটি আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৮ / ২৮
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ সারা দিনই টিপ টিপ বৃষ্টি পড়েছে। বৃষ্টিতে রিকশার যাত্রীদের এই ছবিটি সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম