চট্টগ্রাম শহরে মঙ্গলবার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এতে করে বিপাকে পড়েন রাস্তায় থাকা লোকজন। ছবিটি নগরের এনায়েত বাজার এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল
২ / ১৫
যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ সেতুর ওপর পাট শুকাতে ব্যস্ত এক কৃষক। ছবিটি মঙ্গলবার তোলেন এহসান-উদ-দৌলা
৩ / ১৫
ভারতের কলকাতায় সোমবার মিয়ানমারের রোহিঙ্গাদের অধিকারের পক্ষে মিছিল হয়। মিছিলে নোবেলজয়ী অং সান সুচির এই পুত্তলিকাটি ব্যবহার করা হয়। ছবি: এএফপি
৪ / ১৫
নেপালের কাঠমান্ডুতে কুমারী পূজার সময় তিন কন্যার উচ্ছ্বাস। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স
৫ / ১৫
ব্রিটেনের রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ স্কটল্যান্ডের কুইনসফেরি ক্রসিং সেতু উদ্বোধনের সময় নির্মাণ শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে আয়োজিত ওয়েস্ট ইন্ডিয়ান প্যারেডে অংশ নিতে এমন ব্যতিক্রমধর্মী পোশাক ও সাজে হাজির হন অংশগ্রহণকারীরা। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স
৭ / ১৫
সবজি ভর্তি ঠেলাগাড়ির ওপর ঘুমিয়ে আছেন দুজন শ্রমিক। ছবিটি ফিলিপাইনের ম্যানিলা থেকে তোলা। ছবি: এএফপি
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের টেকনাফের একটি টিলায় অস্থায়ী বসতি গড়েছে একটি রোহিঙ্গা পরিবার। ঘুমিয়ে আছে কয়েকটি ক্লান্ত শিশু। ছবিটি মঙ্গলবার দুপুরে টেকনাফের পুটিবনিয়া এলাকা থেকে তোলা। ছবি: গিয়াস উদ্দিন
১০ / ১৫
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ মঙ্গলবার। খাগড়াছড়ি শহরের য়ংডবৌদ্ধ বিহারে মোমবাতি প্রজ্বলন করছেন ভক্তরা। ছবিটি সকালে তোলা। ছবি: নীরব চৌধুরী
১১ / ১৫
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। ছবিটি মঙ্গলবার বিকেলে সদরঘাট থেকে তোলা। ছবি: হাসান রাজা
১২ / ১৫
যশোরের রাজারহাট দেশের দক্ষিণাঞ্চলে চামড়ার অন্যতম বড় মোকাম হিসেবে পরিচিত। সেখানে বিক্রির জন্য বিভিন্ন জেলা থেকে কোরবানি পশুর চামড়া নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
১৩ / ১৫
ঈদ শেষ হয়েছে দুদিন। তবে এখনো বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়। ছবিটি মঙ্গলবার দুপুরে সিলেটের জাফলংয়ের মায়াবী ঝরনা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৫
প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে সাধারণ মানুষ। তাই কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের চাপ বেড়ে গেছে। মঙ্গলবার সকালে মাদারীপুরের কাঁঠালবাড়ির লঞ্চঘাট থেকে তোলা ছবি। ছবি: অজয় কুণ্ডু
১৫ / ১৫
ঈদ শেষ হয়েছে দুদিন। তবে এখনো বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়। রংপুর নগরের রংপুর বিনোদন উদ্যানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছবিটি মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: মঈনুল ইসলাম