এক ঝলক (০৬ অক্টোবর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডের একটি দোকানে গতকাল সোমবার এক নারীর হাতে বাঁধা হচ্ছে প্রযুক্তি উৎকর্ষতায় সমৃদ্ধ অ্যাপল ওয়াচ। ছবি: রয়টার্স

২ / ২৩
নিউ মেক্সিকোর আলবুকোয়ার্কে আন্তর্জাতিক বেলুন উৎসবে উষ্ণ বাতাস ভরা বেলুন উড়ছে। ছবিটি গতকাল সোমবারের। ছবি: রয়টার্স

৩ / ২৩
সবুজ ধানখেতের পাশ দিয়ে স্কুলে যাচ্ছে দুই কিশোর। ছবিটি আজ রংপুর শহরের খাসবাগ থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৪ / ২৩
উত্তরের জনপদে আগেই শীত নামে। তাই প্রস্তুতিও আগেভাগে। লেপতোষক বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি আজ সকালে রংপুর শহরের কামালকাছনা এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৫ / ২৩
বিক্রির জন্য পাটশোলা নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ সকালে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রাম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৬ / ২৩
শীত আসার আগেই শীতের পিঠা বিক্রি শুরু। ছবিটি আজ সকালে রংপুর নগরের মাহিগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৭ / ২৩
গাছের ডালে ঢাউস ঠোঁটের ধনেশ পাখি। ফিলিপাইনের দক্ষিণাঞ্চল থেকে ২৮ আগস্ট তোলা ছবিটি আজ মঙ্গলবার প্রকাশিত। ছবি: এএফপি

৮ / ২৩
ভারী বৃষ্টিতে সড়ক পানির তলে। এর মধ্য দিয়ে চলছেন সাইকেলআরোহীরা। ছবিটি সোমবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের মায়ার্টল বিচের রোজউড ড্রাইভ থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৩
প্যারিস ফ্যাশন উইকে আসন্ন বসন্তকালীন পোশাকে রানওয়েতে এক মডেল। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্ট্যানফোর্ডে অ্যাপল-এর দেকানে নতুন পণ্য অ্যাপল ওয়াচ হারমেস। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স

১১ / ২৩
বৃষ্টির পর গতকাল সোমবার নিউ মেক্সিকোর আকাশে রংধনু। ছবি: রয়টার্স

১২ / ২৩
গুয়াতেমালা সিটির উপকণ্ঠে সান্তা ক্যাটারিনা পিনুলায় গতকাল সোমবার একটি মর্গের বাইরে এক শিশুকে ‘আর্ট থেরাপি’ দেওয়া হচ্ছে। সাম্প্রতিক ভূমিধসের ঘটনায় সেখানে শতাধিক লোক নিহত ও বহু নিখোঁজ হয়েছে। ছোটদের মনে ভয়াবহ ঘটনার রেখাপাত মুছে ফেলতে এই ‘আর্ট থেরাপির’ আয়োজন। ছবি: রয়টার্স

১৩ / ২৩
কয়েক দিন পরই হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গা পূজা। ঢাকের শব্দে পূজার আমেজ ছড়িয়ে পড়ে চারপাশে।  চলে মণ্ডপে মণ্ডপে ঢাকের তালে সন্ধ্যা আরতি। ঢাকিদের সারা বছর তেমন কাজ না থাকলে পূজার সময় তাঁদের নিয়ে চলে টানাটানি। তাই পূজার আগে ঢাকিরা এখন তাঁদের ঢাক-ঢোলগুলো মেরামত কাজে ব্যস্ত। ছবিটি আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কাঠপট্টি এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৪ / ২৩
গাছের শুকনো ডালে লাল ফড়িং। ছবিটি আজ মঙ্গলবার সকালে ফরিদপুর সদরের অম্বিকাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৫ / ২৩
শীত আসি আসি করছে। কিছু দিন পরেই বাজার ভরে যাবে শীতের সবজিতে। যদিও বেশি টাকার আশায় সারা বছর ধরেই চলে শীতের সবজির চাষ। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে বগুড়া সদর উপজেলার সাতশিমুলিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৬ / ২৩
দুর্গাপূজায় গ্রামগঞ্জে বসে ছোট-বড় মেলা। সেখানে খেলনা, মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্রের পসরা নিয়ে বসেন দোকানিরা। তাই ​​এসব পণ্য তৈরিতে ব্যস্ত সময় পার করতে হচ্ছে কুমোরদের। বগুড়ার গাবতলী উপজেলার বামুনিয়া পালপাড়া থেকে ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ২৩
কমতে শুরু করেছে সিলেটের সুরমা নদীর পানি। এতে সুবিধাই হয় জেলেদের। কেননা কম পানিতে মাছ পাওয়া যায় বেশি। ছবিটি আজ মঙ্গলবার সিলেটের মাছিমপুর এলাকা সংলগ্ন সুরমা নদী থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৮ / ২৩
সকাল থেকে দুপুর পর্যন্ত বাগান থেকে চা পাতা তোলেন চা শ্রমিকেরা। এরপর চলে পাতা জমা হলে তা চলে যায় ফ্যাক্টরিতে। সিলেটের লাক্কাতুরা চা-বাগানের গাড়িতে পাতা উঠানোর সময়  আজ মঙ্গলবার দুপুরে ছবিটি তোলা হয়। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৯ / ২৩
আর কয়েক দিন পরেই দুর্গাপূজা। এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে মূর্তি তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে রং-এর কাজ। ছবিটি আজ মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর এলাকার সবুজ সংঘ মন্দির থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা

২০ / ২৩
শীত আসতে এখনো বেশ কিছু দিন বাকি। দিনে প্রচণ্ড গরম থাকলেও ভোরের কুয়াশাচ্ছন্ন সকাল যেন শীতের আগমনী বার্তা দিয়ে যাচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে রংপুরের শহরের পরশুরামের বালাটারী গ্রাম থেকে তোলা। ছবি: হাসান রাজা

২১ / ২৩
প্রতিবছরের ১ জানুয়ারি মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের হাতে সরকার বিনা মূল্যে বই বিতরণ করে। ২০১৬ সালের মাধ্যমিক স্তরের সরকারি বই ফরিদপুর জেলা শিক্ষা ভবনে নামানো হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২২ / ২৩
অবিলম্বে সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেপ্তার এবং তাঁর সংসদ সদস্যপদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার গাইবান্ধা শহরের পৌর পার্কে শহীদ মিনারের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের গাইবান্ধা শাখা। ছবি: শাহাবুল শাহীন, গাইবান্ধা

২৩ / ২৩
নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে তিন চাকার সিএনজিচালিত অটোরিকশা। ছবিটি আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ময়মনসিংহের সদর উপজেলার চরকালিবাড়ী-সংলগ্ন চীন মৈত্রী সেতুর সংযোগ সড়ক থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ