এক ঝলক (০৬ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩০
ব্রাজিলের রিও ডি জেনিরোতে মারাকানা স্টেডিয়ামে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন গলফার মোহাম্মদ সিদ্দিকুর রহমান। ছবি: রয়টার্স

২ / ৩০
ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে অলিম্পিকের ৩১ তম আসরের জাঁকাল উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: রয়টার্স

৩ / ৩০
পালতোলা নৌকায় মাছ ধরছেন জেলে। ছবিটি গত বৃহস্পতিবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবাগুয়ার ব্রহ্মপুত্র নদ থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৪ / ৩০
পানিতে ভাসমান বিদ্যালয়। ব্র্যাক উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় এটির নাম রাখা হয়েছে ‘শিক্ষা তরী’। বন্যায় যাতে লেখাপড়ার ক্ষতি না হয় সে জন্য নৌকার এই বিদ্যালয়। ছবিটি সম্প্রতি কুড়িগ্রামের রৌমারী উপজেলার বলদমারী এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৫ / ৩০
সোনালি আঁশ পাট ধোয়ার কাজ চলছে। ছবিটি শনিবার সকালে ফরিদপুর সদর উপজেলার আদমপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৬ / ৩০
পথঘাট তলিয়ে রয়েছে বন্যার পানিতে। তাই ফরিদপুর সদর উপজেলার ভানু ফকিরের ডাঙ্গী এলাকার কৃষক কুদ্দুছ মোল্যা ছয় হাজার টাকা দিয়ে নৌকা কিনে বাড়ি ফিরছেন। ছবিটি শনিবার সকালে উপজেলার মদনখালী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৭ / ৩০
আকাশে মেঘের ঘনঘটা। আর নদীতে উথাল-পাথাল ঢেউ। ছবিটি সম্প্রতি কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবাগুয়ায় ব্রহ্মপুত্র নদের ধার থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৮ / ৩০
বিদ্যালয়ে যাওয়ার পথে হাঁসের ঝাঁক দেখে এক শিশুর দুরন্তপনা। ছবিটি শনিবার সকালে ফরিদপুর সদর উপজেলার ভাজন ডাঙ্গা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৯ / ৩০
হাঁটু পানিতে নেমে শাপলা তোলায় ব্যস্ত শিশুর দল। ছবিটি শনিবার খুলনার ডুমুরিয়া উপজেলার পিপনা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১০ / ৩০
রাঙামাটি সদরের বড়আদম এলাকার কুগুজ্জ্যেছড়ি ঝরনায় একদল পর্যটকের আনন্দ-উল্লাস। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১১ / ৩০
গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছে পাখি দুটো। ছবিটি শনিবার খুলনার ডুমুরিয়া উপজেলার পিপনা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১২ / ৩০
লাল টুকটুকে করমচা, দেখেই জিভে পানি আসে। ছবিটি শনিবার দুপুরে বগুড়া শহরের নারুলী উদ্যান উন্নয়ন কেন্দ্র থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ৩০
সুনামগঞ্জের হাওরে এখন থই থই পানি। সেই পানিতে মাছ ধরার জন্য চাঁইয়ের চাহিদা অনেকে বেড়ে গেছে। বিক্রির জন্য বাজারে চাঁই নিয়ে যাচ্ছেন বিক্রেতারা। ছবিটি শনিবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া থেকে তোলা। ছবি: খলিল রহমান

১৪ / ৩০
আমন ধান খেতের আইলে বসে আছে দুই বক  পাখি। ছবিটি শনিবার বগুড়া সদর উপজেলার কদিমপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৫ / ৩০
আমন ধানের চারা জমিতে রোপণের জন্য প্রস্তুতি নিচ্ছেন এক কৃষক। ছবিটি শনিবার বগুড়া সদর উপজেলার কদিমপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ৩০
রঙিন ফুলে মধু আহরণে ব্যস্ত বাহারি প্রজাপতি। ছবিটি শনিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১৭ / ৩০
চট্টগ্রামের চাক্তাই, খাতুনগঞ্জ ও আছাদগঞ্জ এলাকাকে জলাবদ্ধতা থেকে রক্ষা করার দাবিতে মানববন্ধন করে ওই এলাকার ব্যবসায়ীরা। ছবিটি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে  চাক্তাই এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

১৮ / ৩০
ধান খেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক-কৃষাণী। ছবিটি শনিবার বগুড়া সদর উপজেলার পাঁচবাড়িয়া হাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৯ / ৩০
একদিকে মই দিয়ে খেত প্রস্তুতের কাজ চলছে। অন্যদিকে চলছে ধানের চারা রোপণ। ছবিটি শনিবার সকালে পাবনা সদরের কোলাদী গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২০ / ৩০
পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথম আলো-পুরান ঢাকা স্কুল বিতর্ক উৎসব উদ্বোধন করেন শিল্পী রফিকুন্নবী ও প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাইদুজ্জামান রওশন। ছবি: মনিরুল আলম।

২১ / ৩০
দৃষ্টিনন্দন হাতিরঝিলের পানিতে ভাসছে আবর্জনা। চারপাশে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। ছবিটি শনিবার দুপরে হাতিরঝিলের বাংলামোটর অংশ থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ৩০
মালিবাগ মোড় থেকে রাজারবাগ যাওয়ার রাস্তাটিতে বিভিন্ন স্থানে রয়েছে ছোট-বড় গর্ত। যানবাহনগুলো চলাচলের সময় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ছবি: আশরাফুল আলম

২৩ / ৩০
রাজধানীর খিলগাঁও রেলগেটের সঙ্গেই অবৈধভাবে বসেছে দোকানপাট। রেল চলাচলের সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ৩০
শব্দমাত্রার নির্দেশনা থাকলেও রাজধানীর লালমাটিয়া আবাসিক এলাকায় তা মানছেন না কেউ। ভবন তৈরির যন্ত্রের অতিরিক্ত শব্দে অতিষ্ঠ হয়ে কানে আঙুল দিয়ে চলাচল করছে শিক্ষার্থীরা। ছবিটি আজ সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৫ / ৩০
সৈয়দ বদরুল আহসানের লেখা ‘শেখ মুজিবুর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা ছবিটি আজ শাহবাগে পাঠক সমাবেশ থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৬ / ৩০
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শনিবার বক্তব্য রাখেন (বাম দিক থেকে)‍ অধ্যাপক মেজবাহ কামাল, সঞ্জীব দ্রং, সন্তু লারমা, পঙ্কজ ভট্টাচার্য ও সৈয়দ আবুল মকসুদ। ছবি: সাহাদাত পারভেজ

২৭ / ৩০
হানিফ উড়াল সড়কের বিভাজকের ওপর কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে। তারপরও একটু খানি জায়গা বের করে পারাপার করছেন যাত্রীরা। শনির আখড়া এলাকা থেকে শনিবার দুপুরে তোলা ছবি। ছবি: সাহাদাত পারভেজ

২৮ / ৩০
সুয়ারেজের পানিতে সয়লাব কদমতলীর মুরাদপুর এলাকার রাস্তা। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

২৯ / ৩০
নবাব হাবিব উল্লাহর এই কাচারিঘরকে ঘিরে সোনারগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে গড়ে উঠেছিল কাইকারটেক হাট। দিনে দিনে কাচারিঘরের ঐতিহ্য বিলীন হতে চলছে। ছবি: সাহাদাত পারভেজ

৩০ / ৩০
জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে কক্সবাজারের টেকনাফ পৌরসভার বেশ কিছু এলাকা কয়েক দিন ধরে প্লাবিত হচ্ছে। শনিবার দুপুরের দিকে ​​জোয়ারের পানিতে প্লাবিত হয় জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা। ছবি: গিয়াস উদ্দিন