বর্ষাকালীন হোলি উৎসবে মেতেছেন সাধারণ মানুষ। ছবিটি গতকাল শনিবার স্পেনের মাদ্রিদ থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ২১
বাবুই পাখি নতুন বাসা তৈরিতে ব্যস্ত। ছবিটি আজ রোববার রাজশাহী পবার কসবা এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম
৩ / ২১
হাওরের বিপুল জলরাশির মধ্যে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে ছোট্ট এক ভূখণ্ড। ছবিটি গতকাল শনিবার সুনামগঞ্জের দিরাই উপজেলার বরম হাওর থেকে তোলা। ছবি: আসাদুজ্জামান
৪ / ২১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস চিড়িয়াখানায় এক জাগুয়ারকে দেখা যাচ্ছে। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স
৫ / ২১
পাহাড়ে ফুটেছে রাঁধাচূড়া। ছবিটি শনিবার খাগড়াছড়ি শহরের মিলনপুর মাভিলা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৬ / ২১
সম্প্রতি রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলে শিকারে গিয়ে মাছ ধরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবিটি শনিবার প্রকাশ করেছে রয়টার্স।
৭ / ২১
চেক রিপাবলিকে অনুষ্ঠিত ‘ক্লিফ ডাইভিং’ প্রতিযোগিতায় অংশ নিয়ে পানিতে ঝাঁপ দিচ্ছেন এক প্রতিযোগী। ছবিটি শনিবার তোলা। ছবি: রয়টার্স
৮ / ২১
হাঁস-মুরগির জন্য বাঁশের খাঁচা তৈরি করছেন এক ব্যক্তি। ছবিটি শনিবার খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৯ / ২১
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উপলক্ষে বাইসাইকেল শোভাযাত্রা। ছবিটি শনিবার খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১০ / ২১
দুষ্টুমিতে ভরা শৈশবের বন্ধুত্ব। ছবিটি গতকাল শনিবার খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।
১১ / ২১
মাছের ঘেরে মাচা করে সবজি চাষ করা হচ্ছে। ছবিটি গতকাল শনিবার খুলনার দাকোপ উপজেলার পশ্চিম বাজুয়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২১
রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাতগুলো আবারও হকারদের দখলে চলে গেছে। রোববার দুপুরে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম
১৩ / ২১
বগুড়ার ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতন মামলার আসামি তুফান সরকার ও কাউন্সিলর মার্জিয়া আকতারকে আজ রোববার দুপুরে আদালতে হাজির করা হয়। ছবিটি বগুড়ার মুখ্য বিচারিক আদালত থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৪ / ২১
চট্টগ্রামের নতুন চাক্তাই এলাকায় আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি চালের গুদাম ও রাইস মিল। আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: সৌরভ দাশ
১৫ / ২১
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত মোস্তাফিজ। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ
১৬ / ২১
পাহাড়ে ফুটেছে কমল লতা ফুল। ছবিটি আজ রোববার সকালে খাগড়াছড়ি শহর থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১৭ / ২১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সড়ক বিভাজকের সরু ফাঁকা অংশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন এক নারী। আজ রোববার দুপুরে শনির আখড়া এলাকা থেকে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম।
১৮ / ২১
বৃষ্টির মধ্যে চা-বাগানের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছেন এক নারী। ছবিটি আজ রোববার সিলেট শহরতলির হিলুয়াছড়া চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৯ / ২১
রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম প্রয়াণ দিবস উপলক্ষে কবিতা পাঠের অনুষ্ঠানের আয়োজন করেছে প্রমা নামের আবৃত্তি সংগঠন। ছবিটি রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমি থেকে তোলা। ছবি: জুয়েল শীল
২০ / ২১
রাজধানীর মুজাহিদনগর, রায়েরবাগ, এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে আছেন এলাকাবাসী। ছবিটি রোববার কদমতলীর রায়েরবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম