এক ঝলক (০৬ এপ্রিল ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
হোয়াইট হাউসে গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে অর্থনীতির ওপর বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় এক প্রশ্নের জবাব দেওয়ার সময় তাঁর চেহারাটা এমন হয়ে যায়। ছবি: রয়টার্স

২ / ২৮
চিলির ভিলারিকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। ছবিটি গত সোমবার রাতে তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৮
খালের পানিতে ঝাঁকি জাল ফেলে চলছে মাছ শিকার। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার গোপালখার ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ২৮
মায়ের পিছু পিছু যাচ্ছে রাজহাঁসের ছানাগুলো। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার গোপালখাঁর ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জমান

৫ / ২৮
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চাঁনখারপুর এলাকায় আজ শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি নিয়ে এটাই দেশের প্রথম ইনস্টিটিউট। ছবি: ফোকাস বাংলা

৬ / ২৮
আর কয়েক দিন পরেই বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এ উপলক্ষে গ্রামে-শহরে বসবে মেলা। তাই মাটির খেলনা, ব্যাংক, তৈজসপত্র তৈরিতে এখন ব্যস্ত কুমোরেরা। ছবিটি আজ বুধবার বগুড়ার গাবতলী উপজেলার বামুনিয়া গ্রাম থেকে তোলা: সোয়েল রানা

৭ / ২৮
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়।  এতে পৌর এলাকার বেলগাছিতে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন এলাকাবাসী। ছবিটি আজ বুধবার সকাল নয়টায় তোলা: শাহ আলম

৮ / ২৮
চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে কাঁচাবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। ছবিটি সদর উপজেলার হাজরাহাটি এলাকা থেকে সকাল সাড়ে ১০টায় তোলা:  শাহ আলম

৯ / ২৮
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের শ্রমিকেরা পাঁচ দফা দাবিতে আজ বুধবার তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন। তাঁরা রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় একজন মোটরসাইকেল নিয়ে যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। ছবিটি খুলনার নতুন রাস্তার মোড় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১০ / ২৮
ভুট্টা গাছের ফুল থেকে মধু আহরণ করছে মৌমাছি। ছবিটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রাম থেকে আজ বুধবার সকালে তোলা: আব্দুল মোমিন

১১ / ২৮
রাঙামাটিতে বিজুর আনন্দ র‍্যালি। আজ বুধবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাঙামাটি সেনা জোন এলাকা থেকে ছবিটি তোলা: সুপ্রিয় চাকমা

১২ / ২৮
রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে বিজুর আনন্দ র‍্যালি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবিটি রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টি​টিউট প্রাঙ্গণ থেকে আজ বুধবার দুপুর ১২টায় তোলা: সুপ্রিয় চাকমা

১৩ / ২৮
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়াইইর (বাঁয়ে) সঙ্গে হাত মেলাচ্ছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি। ছবিটি গতকাল মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে এক যৌথ সংবাদ সম্মেলন থেকে ছবিটি তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২৮
চৈত্রের খরতাপে একটু স্বস্তির আশায় পানিতে লাফালাফি করছে কোমলমতি শিশুরা। ছবিটি আজ বুধবার সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৫ / ২৮
সাতসকালে খেত থেকে শসা তুলেছেন। বিক্রি করার বাজারে নেওয়ার আগে মেপে নিচ্ছেন কৃষক নায়েব আলী ও তাঁর স্ত্রী। ছবিটি আজ বুধবার বগুড়া সদর উপজেলার বালা কৈগাড়ী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ২৮
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে সুশাসনের জন্য নারী। ছবি: আবদুস সালাম

১৭ / ২৮
পয়লা বৈশাখ সামনে রেখে নাগরদোলা রং করতে ব্যস্ত মো. কাইয়ুম ও তাঁর সহযোগী। ছবিটি বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৮
ফরিদপুর সদর উপজেলার জোয়ারীর মোড় এলাকায় প্রতিদিন সকালে বসে বাঙ্গির হাট। আশপাশের এলাকার চাষিরা এখানে বাঙ্গি বিক্রি করতে আসেন। পাইকারেরা এসব বাঙ্গি কিনে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাঠান। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: আলীমুজ্জামান

১৯ / ২৮
আর কয়েক দিন পরেই পয়লা বৈশাখ। নতুন বছরকে বরণের লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক  প্রতিষ্ঠানের উদ্যোগে স্কুল-কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বাদ্যযন্ত্রের চাহিদা থাকায় বিক্রি ও মেরামতের কাজ বৃদ্ধি পায়। ছবিটি আজ বুধবার নারায়ণগঞ্জ শহরের নিমতলা এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

২০ / ২৮
সিলেটে গত দুই দিনে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতি হয়েছে হাওরের বোরো ধানের। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বোরো ধানখেত। চৈত্র মাসে এমন বর্ষণ আর পাহাড়ি ঢলে চিন্তিত বোরো চাষিরা। হাওরে তলিয়ে যাওয়া আধা পাকা ধান কাটছেন কৃষকেরা। ছবিটি আজ বুধবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুরের খাইসনিয়ার হাওর থেকে দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

২১ / ২৮
সনাতন প্রামাণিকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে আজ বুধবার বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করে। সন্তান হত্যার বিচার চেয়ে মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন সনাতনের মা সুষমা প্রামাণিক (ডানে) ও স্ত্রী সূচি রানী। ছবি: সোয়েল রানা

২২ / ২৮
‘পুলিশি হত্যাকাণ্ডের বিচার চাই’ ও ‘কৃষিজমি নষ্ট করে তাপবিদ্যুৎকেন্দ্র’ নির্মাণ বন্ধের দাবিতে আজ বুধবার দুপুর ১২টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথায় কর্মসূচি পালন করা হয়। ছবি: সোয়েল রানা

২৩ / ২৮
রংপুরে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের বিভাগীয় বিভিন্ন ক্ষেত্রে সেরা পাঁচ নারীকে সম্মাননা দেওয়া হয়। মহিলাবিষয়ক অধিদপ্তর, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় আজ বুধবার জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জয়িতাদের সঙ্গে অতিথিরা। ছবি: মঈনুল ইসলাম

২৪ / ২৮
আর কিছুদিন পরই গ্রীষ্মকাল। আম-কাঁঠালের মৌসুম। ইতিমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের একটি গাছে ধরেছে বেশ কিছু কাঁঠাল। ছবি: আশরাফুল আলম

২৫ / ২৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন মৃধাকে হত্যার প্রতিবাদে আজ বুধবার রাজু ভাস্কর্যের  সামনে মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আশরাফুল আলম

২৬ / ২৮
বি. পি. এস. সি কর্তৃক প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি অনতিবিলম্বে বাতিলের দাবিতে বুধবার বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করে। ছবি: আশরাফুল আলম

২৭ / ২৮
বার্ন ইউনিটের নতুন ভবন শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২৮ / ২৮
পাম্প স্টেশনে জ্বালানি সংগ্রহে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি। ছবিটি আজ রাজধানীর মেঘনা মডেল সার্ভিস সেন্টার থেকে তোলা। ছবি: মনিরুল আলম