কুমিল্লা নগরের স্টেশন ক্লাবে চলছে তাঁত ও কুটির শিল্প মেলা। আজ শুক্রবার ছুটির দিনে মেলায় ভিড় করেন দর্শনার্থী ও ক্রেতারা। একটি স্টলে তরুণীরা গয়না দেখছেন। কুমিল্লা, ৬ এপ্রিল। ছবি: এমদাদুল হক
২ / ১৭
জামরুল গাছে ফুল এসেছে। কিছু ফুল থেকে জামরুলও হয়েছে। খান্দার এলাকা, বগুড়া, ৬ এপ্রিল। ছবি: সোয়েল রানা
৩ / ১৭
গাছের গায় গর্ত করতে ব্যস্ত একটি কাঠঠোকরা। উকিয়ারা, মানিকগঞ্জ সদর, ৬ এপ্রিল। ছবি: আব্দুল মোমিন
৪ / ১৭
মাছ সাঁতলে নিচ্ছেন এক শ্রমিক। চিলিনচিং, জাকার্তা, ইন্দোনেশিয়া, ৫ এপ্রিল। ছবি: রয়টার্স
৫ / ১৭
গাছের মগডালে বসে আছে বুলবুলি। হাড়িবাড়িয়া গ্রাম, পাবনা সদর, ৬ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
৬ / ১৭
চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ১১১ তম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা বের হয়। এতে প্রতিষ্ঠানের প্রাক্তন ও বতর্মান শিক্ষার্থীরা অংশ নিয়েছে। চট্টগ্রাম কলেজ এলাকা, চট্টগ্রাম, ৬ এপ্রিল। ছবি: জুয়েল শীল
৭ / ১৭
সড়কের গর্তে ফুল গাছ লাগিয়ে তাতে পানি দিচ্ছেন বেলজিয়ামের ব্রাসেলসের এক বাসিন্দা। বেহাল সড়কের প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ। ব্রাসেলস, বেলজিয়াম, ৫ এপ্রিল। ছবি: রয়টার্স
৮ / ১৭
দুই বাসের মাঝখানের সরু ফাঁক গলে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন এক চালক। এ ধরনের বিপজ্জনক প্রচেষ্টায় অনেক সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শাহবাগ মোড় এলাকা, ঢাকা, ৫ এপ্রিল। ছবি: সাজিদ হোসেন
৯ / ১৭
তুলা প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যস্ত এক শ্রমিক। গুজরাট, ভারত, ৫ এপ্রিল। ছবি: রয়টার্স
১০ / ১৭
ভারতের আসাম রাজ্যের বামুনিগাঁও সংরক্ষিত বনের এক স্থানে চারটি মৌচাক। আসাম, ভারত, ৫ এপ্রিল। ছবি: এএফপি
১১ / ১৭
সাইকেলে চেপে সারা বেলা গ্রামে গ্রামে দুধ সংগ্রহ ও বিক্রি করেন এই বিক্রেতা। চলার পথে ক্লান্ত হয়ে পড়ায় ছায়ায় একটু ঘুমিয়ে নিচ্ছেন। হাড়িবাড়িয়া গ্রাম, পাবনা সদর, ৬ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
১২ / ১৭
নারকেলের খোসা থেকে ছাড়ানো ছোবড়া বস্তায় ভরা হচ্ছে। ১০০ নারকেলের ছোবড়া তিনি ২০০ টাকায় ক্রয় করেন। তিনি প্রতি বস্তা ছোবড়া বিক্রি করেন ৮০০ থেকে ৯০০ টাকায়। ছোবড়া দিয়ে তৈরি হয় রিকশার গদি, সোফা ও জাজিম। রসুলপুর এলাকা, বরিশাল, সাম্প্রতিক ছবি। ছবি: সাইয়ান
১৩ / ১৭
শুরু হতে যাচ্ছে বাংলা নতুন বছর। নববর্ষে প্রয়োজন নতুন হালখাতা। হালখাতা কিনছেন এক স্বর্ণ ব্যবসায়ী। নীলটুলী স্বর্ণকারপট্টি, ফরিদপুর, ৬ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৭
বেষ্টনী তৈরিতে এবং জ্বালানি হিসেবে পাটখড়ি চাহিদা রয়েছে। গাড়িভর্তি পাটখড়ি নিয়ে হাটে যাচ্ছেন একজন। দেবীনগর, নগরকান্দা, ফরিদপুর, ৬ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৭
বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসবের ষষ্ঠ দিনে ‘কঞ্জুস’ মঞ্চস্থ হয়। নাটকের একটি দৃশ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, ৬ এপ্রিল। ছবি: শহীদুল ইসলাম
১৬ / ১৭
চৈত্রের দাবদাহের মধ্যে দুপুরে হঠাৎ বৃষ্টি। এ সময় বিপাকে পড়ে সাধারণ মানুষ। প্রবর্তক মোড়, চট্টগ্রাম, ৬ এপ্রিল। ছবি: জুয়েল শীল
১৭ / ১৭
খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতা-কর্মীরা। স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়। শাহবাগ, ঢাকা, ৭ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ