এক ঝলক (০৬ জানুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
শীতের সকালে মাছ ধরা শেষে বাড়ির পাশে জাল শুকাতে দিয়েছেন এক মৎস্যজীবী। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট নগরের কুশিঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২ / ২৩
হিমাঙ্কের নিচে ২৩ ডিগ্রি তাপমাত্রায় লেকের পানি জমে বরফ হয়ে গেছে। এর মধ্যে একটি ম্যালার্ড হাঁসের বিচরণ। ছবিটি গতকাল মঙ্গলবার বেলারুশের রাজধানী মিনস্কের শহরতলি থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৩
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় প্রদানকালে রাজধানীর হাইকোর্ট এলাকায় পুলিশের নিরাপত্তা তল্লাশি। ছবিটি সকাল ১০টার দিকে তোলা। নিজামীর ফাঁসির দণ্ড বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। ছবি: সাইফুল ইসলাম

৪ / ২৩
দেশের সর্বোচ্চ আদালত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রাখায় বহাল রাখায় মুক্তিযোদ্ধাদের বিজয় চিহ্ন প্রদর্শন। ছবিটি সকাল ১০টার দিকে হাইকোর্ট এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

৫ / ২৩
মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল থাকায় আজ সকালে রাজধানীর শাহবাগ মোড়ে গণজাগরণ মঞ্চের কর্মীদের বিজয় চিহ্ন প্রদর্শন। ছবি: সাইফুল ইসলাম

৬ / ২৩
মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার দাবিতে খণ্ড খণ্ড মিছিল বের হলে রাজধানীর তোপখানা রোডে যানজট সৃষ্টি হয়। ছবিটি আজ বেলা সোয়া ১১টার দিকে তোলা। ছবি: আবদুস সালাম

৭ / ২৩
ধান কাটা শেষে খেতে ইঁদুরের গর্ত খুঁড়ে ধান বের করা হচ্ছে। ছবিটি আজ বুধবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার সবুজনগর গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

৮ / ২৩
মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারি-২০১৬ উপলক্ষে ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’—এই স্লোগানে আজ বুধবার ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শহরের গোয়ালচামট এলাকায় প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থী-শিক্ষকদের মাঝে মাদকবিরোধী প্রচারপত্র বিলি করে। ছবি: আলীমুজ্জামান

৯ / ২৩
অভিভাবকের সঙ্গে ঘোড়ায় চড়ে গন্তব্যে যাচ্ছে এক শিশু। ছবিটি আজ বুধবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ২৩
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ছাতির ওপর এক ভিন্নধর্মী চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে খুদে দর্শনার্থীরা বিভিন্ন চিত্রকর্ম ঘুরে ঘুরে দেখছে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১১ / ২৩
রংপুরে বোরো ধান রোপণ শুরু হয়েছে। তাই ব্যস্ত কৃষকেরা। ছবিটি আজ সকালে রংপুর সদর উপজেলার বেলবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১২ / ২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে বসে কিছুক্ষণ বিক্ষোভ করেন কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। ছবিটি আজ বেলা ১১টায় তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১৩ / ২৩
নদ-নদী ও খাল-বিলের পানি শুকাতে শুরু করেছে। তাই কাদাপানিতে মাছ ধরতে নেমেছে শিশুরা। ছবিটি আজ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

১৪ / ২৩
চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তুকি কমানো ও শিক্ষার্থীদের ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে সিটি করপোরেশন ভবনের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থী, অভিভাবক ও ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৫ / ২৩
শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টে আজ ৭০০ কম্বল দিয়েছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ছবিতে (বাম থেকে) প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রিন্সিপাল অফিসার সমীর সাহা, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতিখার আলী খান। ছবি: জাহিদুল করিম

১৬ / ২৩
কালভার্টের ওপরের ধাতব আস্তর ক্ষয়ে গেছে। বিভিন্ন অংশে বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি বুধবার বিকেলে ঢাকার শনির আখড়ার জিয়া সরণি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৩
খেত থেকে লাল টকটকে টমেটো তুলে আনছেন কৃষাণী। খেতে স্তূপ করা টমেটো  প্রতি মণ পাইকারি ৫২০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ বুধবার বগুড়ার গাবতলী উপজেলার রহিমারপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৮ / ২৩
৪৫তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২০০ মিটার দৌড়ে শিক্ষার্থীরা। বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি উদ্যোগে ফরিদপুর জিলা স্কুল মাঠ থেকে ছবিটি তোলা। ছবি: আলীমুজ্জামান

১৯ / ২৩
সিলেটের হাওরগুলোতে চলছে বোরো ধানের চারা রোপণের কাজ। সকাল থেকে বিকেল পর্যন্ত হাওরেই কাজ করেন কৃষকেরা। হাওরেই দুপুরের খাবার খেয়ে নিচ্ছেন তাঁরা। ছবিটি বুধবার সিলেট সদরের সামাউরাকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২০ / ২৩
রাজধানীর ধানমন্ডি অরচার্ড পয়েন্ট মার্কেটে আজ বুধবার থেকে ১৫ দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। পিঠা উৎসবের উদ্বোধন করে শিল্পী ফেরদৌস আরা, লাকী ইনাম, সাঈদ বাবুসহ বিশিষ্টজনরা। ছবি: সাবিনা ইয়াসমিন

২১ / ২৩
পৌষের শেষ বিকেলে গাছের ডালে দুই কাঠঠোকরা পাখি। ছবিটি আজ বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২২ / ২৩
শ্রীশ্রী সন্ন্যাসী পূজা উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার ধনঞ্জয় গ্রামের সরকিদহ মন্দিরে বসবে গ্রামীণ মেলা। মেলাকে ঘিরে সকাল থেকে সন্ন্যাসী ঠাকুর সাজানোর প্রস্তুতি চলছে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২৩ / ২৩
সাদা ভেড়া সচরাচর দেখা যায় কিন্তু রঙিন ভেড়ার দেখা পাওয়া গেল আজ বুধবার রাজধানীর রায়েরবাজার এলাকায়৷ মালিক জানান, শীতের দিনে লোম কাটা হয় না তাই তিনি শখ করে ভেড়ার গায়ে রং দিয়েছেন৷ ছবি: সাবিনা ইয়াসমিন