এক ঝলক (০৬ জানুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
গম বোনা হবে, তাই লাঙল দেওয়া জমির মাটি মই দিয়ে সমান করা হচ্ছে। ছবিটি গত বুধবার ভোরে কিশোরগঞ্জ সদরের কাটাবাড়িয়া এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

২ / ২১
ভারতের আহমেদাবাদে গতকাল বৃহস্পতিবার যোগাসনের আসরে স্কুলের শিশুরা। ছবি: রয়টার্স

৩ / ২১
খালের পানিতে মাছ ধরার আয়োজন। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের টুটিয়াম গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন।

৪ / ২১
মেহগনি গাছে ফল। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন।

৫ / ২১
চট্টগ্রামের পাথরঘাটার সেন্ট প্লাসিডস স্কুল ও কলেজে শুক্রবার সকালে গণিত উৎসবে অংশ নিয়েছে হাজারো শিক্ষার্থী। ছবি: সৌরভ দাশ।

৬ / ২১
চট্টগ্রামের পাথরঘাটার সেন্ট প্লাসিডস স্কুল ও কলেজে শুক্রবার সকালে উদ্বোধন করা হয় গণিত উৎসব। ছবি: সৌরভ দাশ।

৭ / ২১
চট্টগ্রামের পাথরঘাটার সেন্ট প্লাসিডস স্কুল ও কলেজে শুক্রবার সকালে গণিত উৎসবে অংশ নিয়েছে হাজারো শিক্ষার্থী। ছবি: সৌরভ দাশ।
চট্টগ্রামের পাথরঘাটার সেন্ট প্লাসিডস স্কুল ও কলেজে শুক্রবার সকালে গণিত উৎসবে অংশ নিয়েছে হাজারো শিক্ষার্থী। ছবি: সৌরভ দাশ।
৮ / ২১
ভোরের আকাশে উড়ছে একঝাঁক পাখি। ছবিটি গতকাল বৃহস্পতিবার লন্ডন থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২১
অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও অটোমোবাইল কোম্পানী ‘রানার’ এর সহযোগিতায় রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স মাঠে আজ শক্রবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ হয়। এতে শিশুরা ডিসপ্লেতে অংশ নেয়। ছবি: জাহিদুল করিম

১০ / ২১
বেপরোয়া গতির কারণে আজ শুক্রবার সকালে রাজধানীর মেয়র হানিফ উড়ালসড়কে ট্রাকটি উল্টে যায়। সৃষ্টি হয় যানজট। ছবিটি সায়েদাবাদ আইডিয়াল স্কুলের সামনে উড়াল সড়ক তোলা। ছবি: হাসান রাজা

১১ / ২১
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল অ্যালামনাইয়ের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন। ছবি: হাসান রাজা

১২ / ২১
নারী নির্যাতন বন্ধ ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন দাবি জানিয়ে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। ছবি: প্রথম আলো

১৩ / ২১
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগারের সামনে ফুটেছে সরিষা ফুল। ছবিটি আজ সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৪ / ২১
রাজধানীর গুলশানে পুড়ে যাওয়া ডিএনসিসি মার্কেটের অক্ষত থাকা অংশের দোকানগুলো খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। ছবিটি আজ সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৫ / ২১
রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটের ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। ছবিটি আজ সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৬ / ২১
রিধি। বয়স সাড়ে ৫ বছর। ২০১৩ সালের ডিসেম্বর মাসে বাবা পারভেজ হোসেন নিখোঁজ হন। রিধি বলে, ‘বাবা আছে, কাজে গেছে, আসবে...।’ রিধির মা ফারজানা আক্তার জানালেন, পারভেজ বংশাল থানায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আজ শুক্রবার (৬ জানুয়ারি ২০১৭) রাজধানীর শাহবাগ মোড় এলাকায় গুম-খুন-ক্রসফায়ার বন্ধ করার দাবিতে সমাবেশ করে ‘ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় কমিটি’। ছবি: জাহিদুল করিম

১৭ / ২১
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ১০ প্রকাশনীর যৌথ আয়োজনে ১ জানুয়ারি থেকে ১২ দিনব্যাপী ‘নববর্ষের বই উৎসব ২০১৭’ চলছে। বইপ্রেমীরা বই দেখছেন-কিনছেন। ছবিটি আজ শুক্রবার বিকেলে তোলা। ছবি: জাহিদুল করিম

১৮ / ২১
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া গ্রাম সংলগ্ন এলাকায় সরিষার ফুলের সমারোহ। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: এনামুল হক

১৯ / ২১
আজ শুক্রবার সকালে রাজবাড়ী শহর রক্ষা (বেড়ি বাঁধ) বাঁধের কাছে পদ্মা নদীর সিসি ব্লক বাঁধের প্রায় ৮০ মিটার অংশ পদ্মায় ধসে যায়। এতে স্থানীয় মসজিদসহ শতাধিক বাড়ি ঝুঁকির মুখে পড়ে। ছবি: এম রাশেদুল হক

২০ / ২১
ফরিদপুর সদর উপজেলার আদমপুর এলাকায় কুমার নদের পাড়ে চলছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। আজ শুক্রবার ইজতেমায় জুমার নামাজে অংশ নিয়ে ফিরতি পথ ধরেছেন মুসল্লিরা। ছবিটি আজ দুপুরে ফরিদপুর সদর উপজেলার আদমপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২১ / ২১
শীতের সকালে ফাঁকা সড়কে বাইসাইকেল নিয়ে কসরত দেখাতে মেতেছে এক কিশোর। ছবিটি আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সিলেট নগরের কাজিরবাজার ব্রিজ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ