বাঁশের গায়ে উল্টো ঝুলে নিজেদের ভারসাম্য প্রদর্শন করছেন এদো ফায়ারম্যানশিপ প্রিজারভেশন অ্যাসোসিয়েশনের কয়েক সদস্য। টোকিও ফায়ার ডিপার্টমেন্টস নিউ ইয়ারস ফায়ার রিভিউ অনুষ্ঠানে দেখানো হয় এসব কসরত। টোকিও, জাপান, ৬ জানুয়ারি। ছবি: রয়টার্স
২ / ১০
শীতের সবজি শিম। আশ্বিন-কার্তিক মাসে গাছে ফুল আসে। ফুল ফোটার ২০-২৫ দিন পর ফসল সংগ্রহ করা যায়। চার মাসেরও বেশি সময় ধরে ফল দেয়। ছবিটি বাগগুল এলাকা, সদর, সিলেট, ৬ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৩ / ১০
সিলেট সদরের বাদাঘাট এলাকায় চেঙ্গেরখাল নদে শীতের সকালে নৌকায় বসে বসে মাছ শিকার করছেন এক ব্যক্তি। ৬ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৪ / ১০
প্রচণ্ড ঠান্ডায় নদীর পানি এখন বরফ। এ উপলক্ষে প্রতিবছরই সেখানে মাছ ধরার আয়োজন করা হয়। বরফ গর্ত করে বরশি ফেলে মাছ ধরা চলে এখানে। এই উৎসব আইস ফেস্টিভ্যাল নামে পরিচিত। হাচসন, দক্ষিণ কোরিয়া, ৬ জানুয়ারি। ছবি: রয়টার্স
৫ / ১০
সিলেটে সদর উপজেলার বিভিন্ন এলাকায় শীতকালীন টমেটোর ভালো ফলন হয়েছে। শীতের সকালে ঝাঁপিতে করে টমেটো বিক্রির জন্য বাজারে এনেছেন কৃষকেরা। প্রতি কেজি টমেটো খুচরা ও পাইকারি দরে আকারভেদে বিক্রি হচ্ছে ২০ থেকে ৩৫ টাকা দরে। টুকেরবাজার, ৬ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৬ / ১০
শীতের ভোরে আলুখেত দেখতে গিয়ে প্রচণ্ড হিমে জবুথবু কৃষক। মোটা কম্বলেও শীত মানছে না। রংপুরে কয়েক দিন ধরে বেশ শীত পড়েছে। বুড়াইল, রংপুর সদর, ৫ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
৭ / ১০
প্রচণ্ড শীতের মধ্যে এক শিশুকে চাদরে মুড়িয়ে ট্রেনের অপেক্ষায় এক নারী। আগরতলা, ভারত, ৬ জানুয়ারি: রয়টার্স
৮ / ১০
কলম্বিয়ার কালিতে শাকসবজি ও ফলের একটি দোকানের দৃশ্য এটি। ৪ জানুয়ারি। ছবি: রয়টার্স
৯ / ১০
হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে যাওয়ায় জলজ প্রাণীদের প্রায় মরে মরে অবস্থা। তাই এই কচ্ছপদের প্রাণে বাঁচাতে উদ্ধার করে রোদে রাখা হয়েছে। সেন্ট জোসেফ পেনিনসুলা, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র, ৪ জানুয়ারি। ছবি: রয়টার্স
১০ / ১০
হিমাঙ্কের নিচে তাপমাত্রা। সড়কে কয়েক ইঞ্চি পুরু তুষার। ফলে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। আর যেগুলো চলছে, সেগুলোও প্রায়ই বিকল হয়ে পড়ছে। মাঝে মাঝেই যাত্রীদের ঠেলতে হচ্ছে গাড়ি। বোস্টন, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র, ৪ জানুয়ারি। ছবি: রয়টার্স