এক ঝলক (০৬ জুন ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৫
যেন এক সাগর টমেটোর মধ্যে বসে আছে শিশুটি। সে আসলে ‘টমেটিনো’ বলে পরিচিত টমেটো ছোড়াছুড়ি উৎসবে যোগ দিতে এসেছে। গতকাল রোববার কলম্বিয়ার সুতামারচানে টমেটো যুদ্ধের দশম উৎসব উদযাপিত হয়। ছবি: এএফপি

২ / ৩৫
কাজাখস্তানের আলমাতিতে গতকাল রোববার ইয়ারকো ক্রস কালার দৌড় প্রতিযোগিতায় রঙের গুঁড়ার মধ্য দিয়ে প্রতিযোগীরা দৌড়ান। ছবি: রয়টার্স

৩ / ৩৫
এক প্রতিযোগিতায় আফ্রো-কলম্বিয়ান চুলের স্টাইলে মানুষের মুখচ্ছবি প্রদর্শন করছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল রোববার ক্যালি থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ৩৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে এক প্রতিযোগিতার বিরতিতে নৈপুণ্য প্রদর্শন করছে দুটি কুকুর। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: এএফপি

৫ / ৩৫
রাত জেগে কাজ করার পর সকালে একটি দোকানের পরিত্যক্ত তাকের ভেতর গামছা বিছিয়ে ঘুমাচ্ছেন একজন শ্রমিক। ছবিটি আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৬ / ৩৫
দুই সুন্দরীর মাঝে বসে কী খাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে? ছবিটি আজ সোমবার টোকিওতে তাঁর বাসভবনের কার্যালয় থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ৩৫
কাজের ফাঁকে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন নারী শ্রমিকেরা। ছবিটি আজ সোমবার সকালে ঘিওর উপজেলার নকিববাড়ী গ্রাম থেকে তুলেছেন আব্দুল মোমিন।

৮ / ৩৫
আম, জাম, লিচুসহ এখন রসাল ফলের মৌসুম। গাছের পাতার ফাঁকে ফাঁকে কালো জাম। ছবিটি আজ সোমবার সকালে ঘিওর উপজেলার চর মাইজখাড়া গ্রাম থেকে তোলা।: আব্দুল মোমিন, মানিকগঞ্জ

৯ / ৩৫
প্রখর রোদ ও গরমে কাহিল জনজীবন। এর মধ্যে রিকশা চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন এই চালক। তাই গাছের ছায়ায় ঘুমিয়ে নিচ্ছেন তিনি। ছবিটি আজ সোমবার বেলা ১১টায় বগুড়া শহরের সেউজগাড়ি রেল কলোনি এলাকা থেকে তোলা: সোয়েল রানা বগুড়া।

১০ / ৩৫
ফুলে ফুলে ঘুরছে প্রজাপতি। রাঙামাটি শহরের রাজবাড়ি সড়ক থেকে আজ সোমবার দুপুরে ছবিটি তোলেন সুপ্রিয় চাকমা।

১১ / ৩৫
নদীতে মাছ ধরার পর জালগুলো শুকানোর জন্য ছড়িয়ে দেওয়া হয় সেতুর দুই পাশে। ছবিটি আজ সোমবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বোথলা সেতু থেকে তোলা: এ কে এম ফয়সাল, পিরোজপুর

১২ / ৩৫
পবিত্র রমজান মাসে ইফতারে খেজুর অন্যতম একটি উপাদান। এ মাসকে ঘিরে চাহিদাও থাকে ব্যাপক। তাই তো খুচরা বাজারে প্রকারভেদে ৮০ থেকে ৫০০ টাকা প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে।  ছবিটি আজ সোমবার দুপুরে বগুড়া শহরের কাঁঠালতলা এলাকা থেকে তোলা: সোয়েল রানা বগুড়া।

১৩ / ৩৫
জবা ফুল থেকে প্রজাপতির মধু সংগ্রহ। ছবিটি যশোরের অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রাম থেকে তোলা। ছবি: মাসুদ আলম

১৪ / ৩৫
ডোবার পানিতে শেওলা জমেছে। সেখানে সাঁতরে বেড়াচ্ছে এক ঝাঁক হাঁস। ছবিটি মানিকগঞ্জ সদর উপজেলার পাথরাইল গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১৫ / ৩৫
কদম গাছের ডালে বসে আছে টুনটুনি পাখি। ছবিটি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৬ / ৩৫
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে খড়ি কুড়িয়ে বাড়ি ফিরছেন এক বৃদ্ধা। ছবি: হাসান মাহমুদ

১৭ / ৩৫
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্সের রেপ্লিকার সঙ্গে পোজ দিচ্ছেন তাঁর এক সমর্থক। ছবিটি গতকাল রোববার ক্যালিফোর্নিয়া থেকে তোলা। ছবি: এএফপি

১৮ / ৩৫
প্রচণ্ড গরমে বৈদ্যুতিক পাখার চাহিদা বেড়ে গেছে। তাই বাসা-বাড়ি-অফিসের জন্য নতুন পাখা কিনতে ইলেকট্রনিকস পণ্যের দোকানে ভিড় করছেন লোকজন। আজ সোমবার দুপুরে সিলেট নগরের জিন্দাবাজার এলাকা থেকে ছবিটি তোলা: আনিস মাহমুদ

১৯ / ৩৫
আগামীকাল থেকে শুরু হচ্ছে আরবি রমজান মাস। ধর্মপ্রাণ মুসল্লিরা সারা দিন রোজা পালন করে সন্ধ্যার ইফতারিতে ছোলা, মুড়ি ও খেজুর খেয়ে থাকেন। তাই রোজা শুরুর আগ মুহূর্তে বাজার সেরে নিচ্ছেন অনেকে। ছবিটি আজ সোমবার দুপুরে পাবনার বড়বাজার এলাকা থেকে তোলা:  হাসান মাহমুদ

২০ / ৩৫
উপবৃত্তির দাবিতে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। ছবিটি আজ সোমবার তোলা:  প্রথম আলো

২১ / ৩৫
এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম কলেজ ও মহসীন কলেজ শাখা। ছবিটি আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম কলেজের সামনে থেকে তোলা: জুয়েল শীল

২২ / ৩৫
পবিত্র রমজান শুরু হচ্ছে। সারা দিন রোজা শেষে রোজাদারদের কাছে ইফতারে অন্যতম প্রধান খাদ্য হিসেবে মুড়ি অধিক জনপ্রিয়। তাই এ সময়ে মুড়ির বিক্রি বেড়ে যায় বহুগুণে। আর এই সুযোগে মুড়ি কারখানার মালিকেরাও উৎপাদন বাড়িয়ে দেন। কারখানার শ্রমিকেরা উৎপাদিত মুড়ি প্যাকেটজাত করছেন। ছবিটি আজ সোমবার সকালে ময়মনসিংহ শহরের মাসকান্দা বিসিক শিল্প এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২৩ / ৩৫
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে খুনের সময় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে বলে দাবি পুলিশের। ছবিটি আজ সোমবার দুপুরে ডিবি কার্যালয় থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৪ / ৩৫
দীর্ঘ সময় টানা বৃষ্টিতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। তাই কাজ শেষে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা এই শ্রমিকের। ছবিটি আজ সোমবার বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৫ / ৩৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ব সমুদ্র দিবস-২০১৬ উপলক্ষে শোভাযাত্রা করা হয়। ছবি: সাদ্দাম হোসেন

২৬ / ৩৫
অনেক দিন ধরেই চলছে রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট। তাই এলাকাবাসীকে মধ্য বাসাবোর পানির পাম্পের ওপর নির্ভর করতে হচ্ছে। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ৩৫
পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর রেস্তোরাঁগুলোর থাকে বিশেষ আয়োজন। রেস্তোরাঁগুলোতে বিশেষ খাবারে তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ছবিটি আজ সোমবার দুপুরে রাজধানীর চামেলিবাগ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৮ / ৩৫
রমজানে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে টিসিবির ট্রাকের সামনে ছিল সাধারণ মানুষের ভিড়। প্রচণ্ড রোদের মধ্যে ছোট্ট শিশুকে কোলে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন একজন গৃহিণী। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৯ / ৩৫
স্কুলফেরত তিন শিশুকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছেন একজন অভিভাবক। চালক ছাড়া কারও মাথায় হেলমেট নেই। ছবিটি আজ সোমবার দুপুরে রাজধানীর চামেলিবাগ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৩০ / ৩৫
চাঁদ দেখা গেলে আর এক দিন পর শুরু হচ্ছে রোজা। এই রোজা কেন্দ্র করে কাঁচাবাজারগুলোতে শুরু হয়েছে কেনাকাটার ব্যস্ততা। ছবিটি পুরান ঢাকার ধূপখোলা বাজার থেকে আজ সোমবার তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

৩১ / ৩৫
চাঁদ দেখা গেলে আর এক দিন পর শুরু হচ্ছে রোজা। এই রোজাকে কেন্দ্র করে কাঁচাবাজারগুলোতে শুরু হয়েছে কেনাকাটার ব্যস্ততা। ছবিটি পুরান ঢাকার ধূপখোলা বাজার থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

৩২ / ৩৫
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ সোমবার বৃষ্টি হয়। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় গন্তব্যে যাচ্ছেন এক পথচারী। ছবিটি  দুপুরে মিরপুরের দ্বিতীয় কলোনি থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৩ / ৩৫
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ সোমবার বৃষ্টি হয়। বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় দেখা দেয় জলাবদ্ধতা। মিরপুরের দ্বিতীয় কলোনির রাস্তায় একটি টেম্পোতে পানি ঢুকে অকেজো হয়ে পড়লে ঠেলে নিয়ে যাচ্ছে লোকজন। ছবিটি দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৪ / ৩৫
রাজধানীর শেরেবাংলা নগরে কিডনি হাসপাতালের সামনের ফুটপাতে পড়ে আছে একটি গাছ। প্রত্যক্ষদর্শীরা বলেন, গাছের গোড়ার মাটি সরে যাওয়ায় গাছটি পড়ে যায়।  ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৫ / ৩৫
পবিত্র রমজান উপলক্ষে নানা রকম সবজির পসরা সাজিয়ে বসেছেন একজন বিক্রেতা। ছবিটি সোমবার বিকেলে রাজধানীর হাতিরপুল বাজার থেকে তোলা। ছবি: আশরাফুল আলম