খাদ্যের খোঁজে কাপ্তাই হ্রদে শামুক খোল। এই পাখিটি দেখতে বকের মতো হলেও এরা আকারে অনেক বড় হয়। এরা শামুক খেতে খুব ভালোবাসে। একটা শামুক পেলে ঠোঁট দিয়ে শামুকের খোল ভাঙে। তারপর সেটা ওপরে তুলে আকাশের দিকে মুখ করে গিলে ফেলে। এ জন্য এর নাম শামুকখোল। তবে এরা শুধু শামুকই খায় না। মাছ, কাঁকড়া, ছোট ছোট প্রাণী, ব্যাঙ ইত্যাদিও খায়।গায়ের রং ধূসর সাদা। কাটাছড়ি রাঙামাটি, ৬ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
২ / ৭
পথের ধারে নিচু জমিতে জমে থাকা পানিতে ফুটেছে কচুরিপানার ফুল। রণতিথা এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ৫ মে। ছবি: সাজেদুল আলম
৩ / ৭
কাঁঠাল নিয়ে রাঙামাটি শহরের সাপ্তাহিক হাটে যাচ্ছেন এক ব্যক্তি। নতুন পাড়া, রাঙামাটি, ৬ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৭
ধান-চাল রাখার পাত্র হিসেবে বাঁশের তৈরি ঝুড়ির চাহিদা রয়েই গেছে। সিলেটের বিভিন্ন উপজেলায় তৈরি হয় এসব ঝুড়ি। এক বিক্রেতা নগরের কাজীরবাজার এলাকায় ফেরি কের বিক্রি করেছেন এই ঝুড়ি। প্রতিটির দাম ১৫০ টাকা। সিলেট, ৬ জুন। ছবি: আনিস মাহমুদ
৫ / ৭
টিকিট বিক্রির শেষ দিনে টিকিটপ্রত্যাশী মানুষের দীর্ঘ লাইন। আজ এই লাইন কাউন্টার থেকে স্টেশনের সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড পর্যন্ত গিয়ে ঠেকে। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ৬ জুন। ছবি: শুভ্র কান্তি দাশ
যানজটের ভোগান্তি থেকে রেহাই পাওয়ার যেন কোনো উপায় নেই রাজধানীবাসীর। প্রায় সব সড়কে যানজট। ফ্লাইওভারের ওপরের ও নিচের সড়কের সবাই যানজটের কবলে। ছবিটি মগবাজার-কারওয়ান বাজার ফ্লাইওভার ও সংলগ্ন সড়কের৷ ঢাকা, ৬ জুন। ছবি: সুমন ইউসুফ