সকাল থেকেই বৃষ্টি। নিজে এবং যাত্রীকে রক্ষা করতে অভিনব ব্যবস্থা নিয়েছেন এই রিকশাচালক। ছবিটি আজ বুধবার দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
২ / ১১
অনেক পাখির প্রিয় খাবার বট ফল। গাছে ঝুলে থাকা বট ফল পাকার অপেক্ষায়। ছবিটি আজ বুধবার সকালে ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৩ / ১১
ঈদের বাজারে দিনভর ভারী বৃষ্টিতে ক্রেতা বিক্রেতারা চরম দুর্ভোগে পড়েছেন। বৃষ্টিতে অনেক দোকানে পানি ঢুকে পড়েছে। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের হাজি শরিয়তুল্লাহ বাজার থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৪ / ১১
রাত পোহালেই ঈদ। গভীর রাতে চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা। ছবিটি গতকাল মঙ্গলবার রাতে ফরিদপুর শহরের চকবাজার কাপুরা পট্টি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৫ / ১১
ঈদের ছুটিতে রাজধানীবাসী ছুটেছে গ্রামের বাড়ি। তাই ফাঁকা হয়ে গেছে অতি পরিচিত যানজটপূর্ণ সড়কগুলো। ছবিটি আজ বুধবার বেলা দুইটার দিকে বনানী এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৬ / ১১
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহত লোকজনের স্মরণে গুলশান ২ নম্বর এলাকার ৭৯ নম্বর সড়কে পুলিশের ব্যারিকেডে ফুলেল শ্রদ্ধা জানাতে আসছেন অনেকে। আজ বুধবার বেলা তিনটার দিকে ছোট ছোট টুকরো কাগজে বিভিন্ন কথা লিখে বাক্সে ভরে রেখে গেছে এক কিশোরী। ছবি: জাহিদুল করিম
৭ / ১১
গুলশানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সামনে পুলিশকে অতিরিক্ত নিরাপত্তা দিতে দেখা যায়। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে গুলশান ২ নম্বর মোড় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৮ / ১১
আগামীকাল ঈদ, তাই তড়িঘড়ি করে শেষ মুহূর্তে বাড়ি রওনা হচ্ছেন তাঁরা। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়েছেন কয়েকজন। ছবিটি আজ বুধবার রাজধানীর বিমানবন্দর স্টেশনে জামালপুরগামী কমিউটার ট্রেন থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৯ / ১১
গুলশানের বিভিন্ন সড়কে এমন ব্যানার টানিয়ে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হতাহতের ঘটনায় সমবেদনা জানানো হয়েছে। ছবিটি আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে গুলশান ২ নম্বর মোড় এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১০ / ১১
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) আজ বুধবার শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি চট্টগ্রামের প্রবত্তক মোড় থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছবিটি নগরের গোলপাহাড় মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
১১ / ১১
গুলশান এলাকায় গাড়িতে তল্লাশি চালাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবিটি আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে গুলশান ২ নম্বর মোড় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম