এক ঝলক (০৬ জুলাই ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৩
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম চিড়িয়াখানায় একটি চিত্রা হরিণের বাচ্চা হয়েছে। হরিণশাবকের নাম রাখা হয়েছে ইরা। ছবিটি বিকেলে তোলা। ছবি: সৌরভ দাশ

২ / ৩৩
তাইপে চিড়িয়াখানায় বিশাল আকৃতির এই পান্ডার আজ জন্মদিন। এটির জন্য বরফ ও ফল দিয়ে কেক বানানো হয়েছে। ছবি: রয়টার্স

৩ / ৩৩
চালক শিশুসহ আরও চারজন আরোহীকে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন। চালক ছাড়া কারও মাথায় হেলমেট নেই, নেই মোটরসাইকেলের লুকিং গ্লাসও। ছবিটি বৃহস্পতিবার রাজধানীর সদরঘাট-গাবতলী সড়কের গাবতলী অংশ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৪ / ৩৩
যমুনা নদীর পানি দিন দিন বাড়ছেই। বন্যা নিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন এলাকা পানিতে টইটম্বুর। নতুন পানিতে বেড়েছে মাছের আনাগোনা। সেখানে কোমলমতি শিশুরা একত্রে মাছ ধরতে ব্যস্ত। ছবিটি বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৫ / ৩৩
বগুড়ার ধুনট উপজেলায় ব্যাপক কাঁকরোলের আবাদ হয়। খেত থেকে কাঁকরোল তুলে এনে বাড়ির উঠানে স্তূপ করছেন সেলিনা বেগম। পাইকারিতে প্রতি মণ কাঁকরোল ৩২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি বৃহস্পতিবার সকালে উপজেলার চরপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ৩৩
জাপানের টোকিও শহরের একটি ইলেকট্রনিক দোকানের সামনে দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন এক তরুণী। দোকানটির দেয়ালে পুরোনো মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে। ছবিটি বুধবার তোলা। ছবি: রয়টার্স

৭ / ৩৩
পদ্মায় পানি বেড়ে নিচু এলাকায় মাঠ-ঘাট তলিয়ে গেছে। দেখা দিয়েছে গবাদিপশুর ঘাসের সংকট। এ কারণে কৃষকেরা উঁচু এলাকা থেকে ঘাস সংগ্রহ করছেন। ছবিটি বুধবার ফরিদপুর সদর উপজেলার তাইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৮ / ৩৩
আষাঢ়ে চালতাগাছে ফুল ধরেছে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৯ / ৩৩
রূপসা নদীতে নৌকায় বসে বড়শি ফেলে গলদা চিংড়ি ধরছেন জেলে। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার লঞ্চঘাট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১০ / ৩৩
সুইজারল্যান্ডের জুরিখে বার্ষিক ‘লেক জুরিখ’ সাঁতারে অংশ নিয়েছেন সাঁতারুরা। তাঁরা দেড় হাজার মিটার পথ সাঁতরান। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি

১১ / ৩৩
ষাঁড়ের দৌড় ও লড়াইয়ের মতো খেলা বন্ধের দাবিতে বুধবার স্পেনে প্রতিবাদী সমাবেশ করেন প্রাণী অধিকারকর্মীরা। ছবি: রয়টার্স

১২ / ৩৩
ধুলায় আচ্ছন্ন রাজধানীর সদরঘাট-গাবতলী সড়ক। ছবিটি বৃহস্পতিবার দুপুরে বেড়িবাঁধের গাবতলী অংশ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ৩৩
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে যানবাহনের চাপ বেশি ছিল। ছবিটি বৃহস্পতিবার দুপুরে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ৩৩
রাজধানীতের ভাসমান লোকজনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকে শহরে এসে পদচারী-সেতুতে আশ্রয় নেন। ছবিটি বৃহস্পতিবার দুপুরে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ৩৩
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। গতকাল বুধবার বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে পানি বৃদ্ধির কারণে যমুনাসংলগ্ন নদীপারের মানুষ অসহায় বোধ করছে। অনেকেই গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছে। ছবিটি বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রৌহদহ গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ৩৩
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সদরঘাট-গাবতলী বেড়িবাঁধ সড়কের দুই পাশের বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছবি: আবদুস সালাম

১৭ / ৩৩
রাজধানীর সদরঘাট-গাবতলী বেড়িবাঁধ সড়কের আদাবর স্লুইসগেট এলাকার সড়ক বেহাল। খানাখন্দ ও কাদায় ভরা এই সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ৩৩
অটোমোবাইলসের যন্ত্রাংশে এসব দোকানে যেকোনো পুরোনো জাপানি যন্ত্রাংশ পাওয়া যায়। ছবিটি বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের মুরাদপুর ১ নম্বর রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৯ / ৩৩
মাছ ধরা শেষে সাগর থেকে ফিরছেন জেলেরা। ছবিটি বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের লতিফপুর সাগর উপকূল থেকে তোলা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

২০ / ৩৩
হংকং কাস্টমস প্রচুর হাতির দাঁত ও হাড়গোড় উদ্ধার করে। ৬ জুলাই সংবাদ সম্মেলনে এসব দেখানো হয়। ছবি: রয়টার্স

২১ / ৩৩
জার্মানির হামবুর্গে ৭-৮ জুলাই ১২তম জি-২০ শীর্ষ সম্মেলন হওয়ার কথা। এরই মধ্যে সেখানে জড়ো হয়েছেন বিশ্বনেতারা। সম্মেলন উপলক্ষে ৬ জুলাই অক্সফামের কর্মীরা বিভিন্ন নেতার মুখোশ পরে ফিলহারমোনিক হলে বিক্ষোভ করেন। এই হলে জি-২০-এর নেতাদের একটি কনসার্টে মিলিত হওয়ার কথা। ছবি: রয়টার্স

২২ / ৩৩
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্গ ব্রেন্ডে বর্তমানে মিয়ানমার সফর করছেন। ৬ জুলাই আজ তাঁর সঙ্গে বৈঠক করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি। বৈঠকের পর হাস্যোজ্জ্বল সু চি। ছবি: রয়টার্স

২৩ / ৩৩
থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ গত ১৩ অক্টোবর মারা গেছেন। তবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া এখনো বাকি। তাই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় রাজকীয় শ্রদ্ধা জানাতে ৬ জুলাই মহড়া দেয় সেনারা। ছবি: রয়টার্স

২৪ / ৩৩
দখল ও দূষণের কারণে এমনিতেই অস্তিত্ব হারাতে বসেছে বুড়িগঙ্গা নদী। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোতে আবর্জনা ফেলে ভরাট করা হয়েছে। দখল করা অংশে স্থাপন করা হয়েছে রিকশা-ভ্যানের গ্যারেজসহ বিভিন্ন স্থাপনা। ছবিটি সম্প্রতি লালবাগের ইসলামবাগ থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৫ / ৩৩
ফরিদপুরের কুমার নদে এসেছে নতুন পানি। পানির সঙ্গে এসেছে মাছও। নদে মাছ ধরছেন একজন। ছবিটি বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৬ / ৩৩
গাজীপুরে মালটিফ্যাবস কারখানায় বয়লার বিস্ফোরণের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদানসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। ছবি: সাজিদ হোসেন

২৭ / ৩৩
ডেঙ্গু, চিকুনগুনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় মশা নিধনে ওষুধ ছিটানো হচ্ছে। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর লালবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৮ / ৩৩
ঢাকার শনির আখড়ার জাপান বাজার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নোংরা পানি এড়াতে অনেকে নৌকায় যাতায়াত করছেন। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: সাজিদ হোসেন

২৯ / ৩৩
রাজধানী থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক খেলার মাঠ। মাঠ না থাকায় কারওয়ান বাজার এলাকার শিশু-কিশোরেরা ঝুঁকি নিয়ে রেললাইনের ওপরই ক্রিকেট খেলছে। ছবিটি কারওয়ান বাজারের রেললাইন থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩০ / ৩৩
আজ বৃহস্পতিবার ৯৬৯ জন নতুন সৈনিক শপথ গ্রহণ করেছেন। ছবিটি সকালে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার সেনানিবাসের মাইনি রিক্রুটিং ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ড থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৩১ / ৩৩
বৃহস্পতিবার রাজধানীর নজরুল ইনস্টিটিউটে সংগীতজ্ঞ সুধীন দাশ ও করুণাময় গোস্বামীর স্মরণে শোকসভার আয়োজন করা হয়। স্মৃতিচারণা করেন বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী৷ ছবি: সাবিনা ইয়াসমিন

৩২ / ৩৩
রাজধানীর শ্যামলীর শিশুমেলার সামনে ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন পথচারীরা। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

৩৩ / ৩৩
জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে জার্মানির হামবুর্গে ৬ জুলাই হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল থেকে শুরু হচ্ছে দুই দিনের এ সম্মেলন। ছবি: রয়টার্স