এক ঝলক (০৬ ডিসেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
শিম ফুলে জমে আছে শিশির। ছবিটি গতকাল বগুড়ার শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি হাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২ / ১৯
সরিষা খেতে চলছে মৌমাছির চাষ। ছবিটি গতকাল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সাতগাঁও গ্রাম থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৩ / ১৯
শীতে সোয়েটার কারখানাগুলোতে শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে। ছবিটি গতকাল রাজধানীর কুড়িল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৪ / ১৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই জায়গা হকাররা এখন শীতের কাপড় বিক্রি করছেন। অথচ শিক্ষার্থীরা এই সব জায়গার দখল নেওয়ার জন্য ব্যাপক আন্দোলন করেছেন। আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। অথচ ওই জায়গার দখলে নিয়ে সেখানে হকাররা দোকান বসিয়েছেন। ছবিটি আজ রোববার তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

৫ / ১৯
কোচিং সেন্টারের বিজ্ঞাপন সংবলিত ব্যানারে ছেয়ে গেছে রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট। ছবিটি আজ দুপুরে আনন্দ সিনেমা হলের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৬ / ১৯
দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নষ্ট-পুরোনো টায়ার জমা হয় রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায়। এগুলো পরে বিভিন্ন ইট-ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ছবিটি আজ তোলা। ছবি: আবদুস সালাম

৭ / ১৯
বিভিন্ন রাজনৈতিক ব্যানার দিয়ে পুরোপুরি ঢেকে ফেলা হয়েছে রাজধানীর বিজয় সরণির ‘ফাইটার’ ভাস্কর্যটি। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

৮ / ১৯
কৃষক আইয়ুব খান ছয় শতাংশ জমিতে কলমি শাকের আবাদ করেছেন। খেত ভরে ফুটেছে সাদা সাদা ফুল। তাতে পানি দিতে ব্যস্ত তিনি। ছবিটি আজ রোববার বগুড়ার গাবতলী উপজেলার চক সিকিন্দার গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ১৯
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার কাজে মাইকের ব্যবহার বেড়ে গেছে। মাইকের দোকানগুলোতে ক্রেতার আনাগোনা বেড়েছে। ছবিটি আজ রোববার দুপুরে কুমিল্লা শহরের কাজী অহিদুজ্জামান ম্যানসন থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১০ / ১৯
ফরিদপুর সদরের কেশবনগর এলাকায় বট গাছে পাকা ফল খাওয়ায় ব্যস্ত কোকিল পাখিটি। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১১ / ১৯
নদীতে গৃহপালিত গরুকে গোসল করাচ্ছেন এক কৃষক। ছবিটি মুন্সিগঞ্জের চর কিশোরগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১২ / ১৯
সদ্য কাটা আমন ধানের খেতে হেমন্তের বাতাসে ঘুড়ি ওড়াচ্ছে দুই বালক। ছবিটি আজ রোববার সিলেট শহরতলির ইসলামপুর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৩ / ১৯
বেঞ্চ ও আসবাবপত্র তৈরির কথা বলে রাজবাড়ীর গোয়ালন্দের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেহগনি গাছ কাটা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঠের অর্ধেক সরিয়ে ফেলেছেন—এমন অভিযোগ তুলে আজ রোববার সকালে শিক্ষার্থী ও এলাকার লোকজন মানববন্ধন করে। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

১৪ / ১৯
রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদের পাড়ে ট্রলার থেকে বালু নামিয়ে নিয়ে যাচ্ছেন নারী ও পুরুষ শ্রমিকেরা। সমান তালে কাজ করলেও কম মজুরি পান নারী শ্রমিকেরা। ছবি: ফোকাস বাংলা

১৫ / ১৯
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের প্রাণনাশের হুমকির প্রতিবাদে আজ রোববার দলের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। ছবি: সাজিদ হোসেন

১৬ / ১৯
সরিষার হলুদ ফুলে ছেয়ে আছে মাঠ। মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। ছবিটি শনিবার দুপুরে মুন্সিগঞ্জের চর কিশোরগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৭ / ১৯
বুড়িগঙ্গা নদীর পানি কমে যাওয়ায় তলদেশের ময়লা-আবর্জনা ভেসে চলছে। এর সঙ্গে যুক্ত হওয়া পয়োনিষ্কাশন পাইপের পানিতে অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। ছবিটি আজ দুপুরে রাজধানীর বাবুবাজার সেতুর নিচ থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৮ / ১৯
গ্রামে গ্রামে শাড়ি নিয়ে ঘুরে বেড়ানো ফেরিওয়ালার কাছ থেকে শাড়ি কিনছেন গৃহিণীরা। ছবিটি আজ বগুড়ার গাবতলী উপজেলার গুড়দহ গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৯ / ১৯
করতোয়া নদীর পাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরছেন ওঁরা। ছবিটি বগুড়ার শেরপুর শহরের করতোয়া নদী থেকে শনিবার বিকেলে তোলা। ছবি: সবুজ চৌধুরী, শেরপুর