এক ঝলক (০৬ ডিসেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩২
বরই গাছটি ছেয়ে গেছে পরজীবী আলোকলতায়। ছবিটি আজ সোমবার পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২ / ৩২
লাউয়ের মাচায় কাকতাড়ুয়া। ছবিটি আজ মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলার ছুটি ভাটবাউর গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৩ / ৩২
গাজরের খেতে পরিচর্যা করছেন কৃষকেরা। ছবিটি গতকাল সোমবার পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৪ / ৩২
চরে ছাগল চরাচ্ছেন এক নারী। ছবিটি গতকাল সোমবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাট শেরপুর এলাকার নয়াপাড়া চর থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৫ / ৩২
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের মাঠে একটি ইটভাটার সামনে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। ছবিটি আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তোলা। ছবি: তৌহিদী হাসান

৬ / ৩২
পাকা ধান কাটছেন এক কৃষক। ছবিটি গতকাল সোমবার খুলনার বটিয়াঘাটা উপজেলার পারশুলুয়া এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ৩২
ধ্বংস করার আগে জব্দ করা মাদকদ্রব্য দেখছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। ছবিটি মঙ্গলবার রাজধানী জাকার্তা থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ৩২
ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রতি তাঁর সমর্থকদের শ্রদ্ধা। ছবিটি মঙ্গলবার চেন্নাইয়ের রাজাজি হল থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ৩২
এক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের নাচতে দেখে নিজেদের ধরে রাখতে পারেননি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো (ডান থেকে দ্বিতীয়) ও ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কিথ রাউলি (বাঁ থেকে দ্বিতীয়)। তেল নিয়ে দুই দেশের চুক্তি সইয়ের পর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবিটি গতকাল সোমবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ৩২
ইরাকের সিনজার শহরের আইএস জঙ্গিদের হামলার মুখে এক মা তাঁর সন্তানকে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ৩২
বিপিএলের এলিমিনেটর পর্বে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংসের খেলা শুরুর আগে বিভিন্ন দলের পতাকা, জার্সি বিক্রি করার অপেক্ষায় এই বিক্রেতা। ছবিটি আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১২ / ৩২
বিপিএলে আজ মঙ্গলবার চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংসের খেলা শুরুর রাজশাহীর এক দর্শক মাঠে ঢোকার অপেক্ষায়। ছবিটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৩ / ৩২
পাহাড়ি এলাকায় যোগাযোগের একমাত্র বাহন ইঞ্জিনচালিত নৌকা। রাঙামাটি সদরের ছয়টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের লোকজন রাঙামাটি শহরে আসা-যাওয়া করে এসব বাহনের মাধ্যমে। রাঙামাটি সদরের মগবান ইউনিয়নের বড়াদম বাজার এলাকার কাপ্তাই হ্রদ থেকে আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৪ / ৩২
ধান ওঠা শুরু হয়েছে। খোলা মাঠে কিষানি ধান ঝাড়ছেন। ছবিটি গতকাল সোমবার খুলনার বটিয়াঘাটা উপজেলার তিতোখালি এলাকা থেকে তোলা।  ছবি: মো. সাদ্দাম হোসেন

১৫ / ৩২
কুয়াশা ঢাকা সকালে সরিষা খেতের পাশ দিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী এলাকা থেকে তোলা। সোয়েল রানা, বগুড়া।

১৬ / ৩২
যমুনার চরের বিস্তীর্ণ এলাকায় মরিচের চাষ করা হয়েছে। খেতের পরিচর্যা করছেন এক কৃষক। ছবিটি মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজ বলাইল গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৭ / ৩২
বাড়ি আঙিনায় ফুলের পরিচর্যা করছেন এক ব্যক্তি। ছবিটি রাঙামাটি শহরের রাঙাপানি গ্রাম থেকে মঙ্গলবার সকালে তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা

১৮ / ৩২
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দিয়ে পণ্য পরিবহনের জন্য ঘোড়ার গাড়ি চালিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। ছবিটি মঙ্গলবার বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৯ / ৩২
কুয়াশাঢাকা ভোরে জবুথবু হয়ে বসে আছে শালিকটি। ছবিটি মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

২০ / ৩২
রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরছেন এক জেলে। ছবিটি রাঙামাটি সদরের বড়াদম বাজার এলাকা থেকে মঙ্গলবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২১ / ৩২
হেমন্তের রোদেলা সকালে বাঙালি নদীর চরে চাষাবাদ করছেন এক কৃষক। ছবিটি মঙ্গলবার বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের বাঙালি সেতুর কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২২ / ৩২
নকশাকার মনীশ মালহোত্রার ৫০তম জন্মদিনে মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: এএফপি

২৩ / ৩২
রাতে জাল ফেলা হয় মাছ আহরণের জন্য। সকালে সেই জাল তুলতে ব্যস্ত এই পাহাড়ি মৎস্যজীবী। রাঙামাটি সদরের বড়াদম বাজার এলাকার কাপ্তাই হ্রদ থেকে আজ মঙ্গলবার সকালে ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২৪ / ৩২
সড়ক বিভাজকের ওপর স্থাপিত ধাতব বেড়ার একাংশ ভেঙে বিপজ্জনকভাবে সড়কের দিকে বেরিয়ে আছে। যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ছবিটি মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ৩২
শীত এলেই বেড়ে যায় কম্বলের কদর। কম্বলগুলো নারায়ণগঞ্জের কারখানা থেকে রাজধানীর গুলিস্তানের বাজারে নেওয়া হচ্ছে। গুলিস্তানে একেকটি দেশি কম্বলের দাম ৩৫০ থেকে ৫০০ টাকা। ছবিটি মঙ্গলবার ঢাকার শনির আখড়া এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ৩২
সোমবার রাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হাইকোর্টের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সীমানা প্রাচীর মেরামতের কাজ চলছে। ছবিটি মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিল ভবন এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ৩২
ছাপাখানাগুলোতে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণির বই ছাপানোর কাজ প্রায় শেষ। বইগুলো এখন দেশের বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসে নেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ছাপাখানার কর্মকর্তারা। ছবিটি মঙ্গলবার দুপুরে ঢাকার মাতুয়াইলের কলেজ রোডের একটি ছাপাখানা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৮ / ৩২
ঔষধ প্রশাসন অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক হয়রানি বন্ধের দাবিতে দেশব্যাপী সার্জিক্যাল, প্যাথলজিক্যাল, সায়েন্টিফিক রিয়েজেন্ট এবং মেডিকেল ডিভাইসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান মঙ্গলবার ধর্মঘট পালন করে। এ সময় প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে না পেরে ভোগান্তিতে পড়েন অনেকেই। ছবিটি সকালে মিটফোর্ড রোডের সাদ গোল্ডেন টাওয়ার থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৯ / ৩২
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাস্তা ও ড্রেনের কাজের জন্য খোঁড়া হয়েছে সড়কের অনেকটা অংশ। প্রধান সড়কের অনেকটা জায়গাজুড়ে রাখা হচ্ছে নির্মাণসামগ্রী। ফলে বাড়ছে যানজট, ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। ছবিটি মঙ্গলবার দুপুরে বিজয়নগর এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম।

৩০ / ৩২
রাজধানীর হাতিরঝিলে চলাচলের জন্য চারটি ওয়াটার ট্যাক্সি আনা হয়েছে। এর উদ্বোধন হবে ১৬ ডিসেম্বর। ছবিটি মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩১ / ৩২
রাজধানীর আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত প্রতিদিন দীর্ঘ যানজট লেগে থাকে। পাশে চলছে মেট্রোরেলের কাজ। ছবিটি শেওড়াপাড়া থেকে মঙ্গলবার সকালে তোলা। ছবি: আশরাফুল আলম

৩২ / ৩২
আর কয়েক দিন পর শহীদ বুদ্ধিজীবী দিবস। রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ পরিষ্কার-পরিচ্ছন্নের কাজে ব্যস্ত পরিচ্ছন্নতা কর্মীরা। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম