বুনোপথে গাছের ফাঁক গলে শুকনো পাতার ওপর ঝলমলে সোনা রোদ। তার ওপর মানুষের ছায়া। ছবিটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রক গ্রিন পার্ক থেকে গতকাল তোলা। ছবি: রয়টার্স
২ / ৯
খাবার খুঁজছে দুই শালিক। গতকাল ফরিদপুর শহরের কমলাপুর এলাকার একটি বাসার বারান্দা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৩ / ৯
কেউ চড়ার আগে নাগরদোলাটি ঠিকঠাক আছে কি না পরীক্ষা করে দেখছেন চালক। ছবিটি ভারতের বেঙ্গালুরুর শহরতলি থেকে গতকাল তোলা। ছবি: রয়টার্স
৪ / ৯
চট্টগ্রাম নগরের বাকলিয়ার শুঁটকিপল্লিতে শুঁটকি তৈরিতে ব্যস্ত এক নারী। ছবিটি আজ দুপুরে তোলা। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত শুঁটকির মৌসুম। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
৫ / ৯
নিরাপত্তার খাতিরে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এলাকায় তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
৬ / ৯
চুয়াডাঙ্গা সদর উপজেলায় হাঁস-মুরগির খাঁচা ফেরি করে বেড়াচ্ছেন একজন বিক্রেতা। ছবিটি আজ সদর উপজেলার হাটকালুগঞ্জ থেকে তোলা। ছবি: প্রথম আলো
৭ / ৯
মাছ শিকারে ফরিদপুর সদরের পদ্মার চর এলাকার একটি খালের ধারে বসে আছে এক ঝাঁক সাদা বক। ছবিটি আজ সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
৮ / ৯
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দলবেঁধে পাকা ধান কাটছেন কৃষকেরা। ছবিটি আজগজঘণ্টা ইউনিয়নের পেয়াদাপাড়া থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৯ / ৯
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির প্রথম কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: আবদুস সালাম