এক ঝলক (০৬ নভেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
ছোট্ট ডালে ছোট্ট দোয়েল পাখি। ছবিটি গতকাল শনিবার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২ / ২৫
ফুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। ছবিটি খুলনার বয়রা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৩ / ২৫
মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি খালে পলো দিয়ে মাছ ধরায় মেতে উঠেছে স্থানীয় লোকজন। ছবিটি সম্প্রতি বড়টিয়া গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

৪ / ২৫
গত শুক্রবার ইকুয়েডরের ইবারাতে জাদুঘরে নিজের শিল্পকর্ম দেখছেন দেশটির চিত্রশিল্পী নিকোলাস হেরেরা। ছবি: রয়টার্স

৫ / ২৫
ফিলাডেলফিয়াতে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী কনসার্ট ও সমাবেশে অংশ নেন সংগীতশিল্পী কেটি পেরি। ৫ নভেম্বর ছবিটি তোলে রয়টার্স

৬ / ২৫
চীনের হেনান প্রদেশের জিয়াঝুতে এক প্রতিযোগিতায় দুই পাহাড়ের মধ্যে স্ল্যাকলাইনের ওপর দিয়ে হাঁটছেন ফ্রান্সের এক প্রতিযোগী। ছবিটি আজ রোববার তোলা: রয়টার্স

৭ / ২৫
চীনের ঝেজিয়াং প্রদেশের উওইতে গতকাল শনিবার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। ছবি​: রয়টার্স

৮ / ২৫
কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার দুপুরে জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ এম আর খানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। ছবি: জাহিদুল করিম

৯ / ২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিসের ষষ্ঠ ব্যাচের র‍্যাগ ডে শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যের সামনে নেচে-গেয়ে পালন করেন। ছবি: জাহিদুল করিম

১০ / ২৫
ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ছবিটি আজ রোববার সকালে খাগড়াছড়ি শহরের আদালত সড়ক থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১১ / ২৫
গৃহ কর আরোপের প্রতিবাদে‌ আজ রোববার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভ মিছিল। ছবিটি শহরের বড় ইন্দারা মোড়ের কাছ থেকে তোলা হয়েছে। ছবি: প্রথম আলো

১২ / ২৫
নাসিরনগরসহ দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আজ রোববার দুপুরে ফরিদপুর শহরের জজ কোর্টের সামনের সড়কে মানববন্ধন করে বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ফরিদপুর ইউনিট। ছবি: আলীমুজ্জামান

১৩ / ২৫
চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে জাতিসংঘ পার্ক। পার্কটি ময়লা-আবর্জনায় ভরা এবং বসার সিটগুলোও ভাঙা অবস্থায় পড়ে আছে। ছবিটি আজ রোববার নগরের পাঁচলাইশ এলাকার জাতিসংঘ পার্ক থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৪ / ২৫
রিকশার পুরোনো টায়ার নিয়ে খেলায় মেতেছে তিন শিশু। ছবিটি আজ সকালে ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র তীরবর্তী জেলখানা গোদারাঘাট এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৫ / ২৫
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল হয়ে পড়ায় মাছ ধরার ট্রলারগুলো তীরে রাখা হয়েছে। ছবিটি আজ রোববার বেলা একটায় চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী এলাকার রাণী রাসমনি ঘাট এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৬ / ২৫
এককালের প্রমত্তা করতোয়া নদী এখন দূষণে বিপন্নপ্রায়। শহরের বুক চিরে বয়ে যাওয়া করতোয়া নদীতে বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ছবিটি আজ রোববার বগুড়া শহরের জেলা প্রশাসকের কার্যালয় এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৭ / ২৫
প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার পাবনার আটঘরিয়া উপজেলার উত্তরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ ছাত্রছাত্রীর মাঝে ব্রাশ, পেস্ট, নখকাটার যন্ত্র, চকলেট, বিস্কুট ও একটি করে গাছের চারা বিতরণ করা হয়। প্রথম আলোর পাবনা বন্ধুসভার বন্ধুরা এরপর বিদ্যালয় প্রাঙ্গণে ১৮টি গাছের চারা রোপণ করেন। ছবি: হাসান মাহমুদ

১৮ / ২৫
সিলেট-সুনমাগঞ্জ সড়কের সিলেটের কুমারিগাঁও বাসস্ট্যান্ড এলাকার সামনের এ সড়কটির পিচ উঠে দীর্ঘদিন ধরে এ অবস্থায় আছে। সংস্কার না করায় এভাবেই হেলে-দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি আজ রোববার বেলা একটার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৯ / ২৫
বৈরী আবহাওয়ায় শীতের আমেজ থেকে শিশু আহসান হাবিবকে রক্ষায় মা এভাবে তোয়ালে দিয়ে জড়িয়ে নিয়েছেন৷ আজ রোববার বিকেলে মহাখালী থেকে তোলা ছবি৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২০ / ২৫
নগরীতে আসতে শুরু করেছে শীতের আমেজ৷ তাই ফুটপাতে রঙিন সব শীতের পোশাকের পসরা নিয়ে বসেছেন দোকানিরা৷ ছবিটি আজ রোববার বিকেলে রাজধানীর মহাখালী এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২১ / ২৫
আয়কর মেলায় করদাতারা কর দিয়ে হাসিমুখে বের হচ্ছেন৷ আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁও আয়কর মেলা থেকে তোলা ছবি৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৫
মহাখালী উড়ালসড়কের নিচে নেই কোনো গাছ বা সবুজের সমারোহ। নোংরা আবর্জনায় ভরা৷ তবে একটা সময়ে এখানে গাছ লাগানো ছিল। ছবিটি আজ রোববার মহাখালী উড়ালসড়কের নিচ থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ২৫
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির-বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে আজ রোববার বেলা ১১ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে কয়েক হাজার লোক মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি: প্রথম আলো

২৪ / ২৫
প্রথম আলো রাজবাড়ীর গোয়ালন্দ বন্ধুসভার সদস্যরা প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার ভালো কাজের অংশ হিসেবে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের কর্দমাক্ত রাস্তাটি মাটি ও ইটের সুরকি দ্বারা ভরাট করে সংস্কার করে দেন। ছবি: এম রাশেদুল হক

২৫ / ২৫
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যুবকের ছুরির আঘাতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জের চার নম্বর গেটের সামনে ওই ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে। ছবি: প্রথম আলো