এক ঝলক ( ০৬ নভেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
কলেজ প্রশাসন কর্তৃক বিভিন্ন অযৌক্তিক খাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে সরকারি ব্রজমোহন কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফরম পূরণের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করছে কর্তৃপক্ষ। বিএম কলেজ সড়ক, বরিশাল নগর, ৬ নভেম্বর
ছবি: সাইয়ান
২ / ১৩
ধর্মঘটের দ্বিতীয় দিনে যাত্রীদের ভোগান্তি। গন্তব্যে পৌঁছাতে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, লেগুনাসহ বিভিন্ন যানবাহনে কয়েক গুণ ভাড়া দিয়ে গাদাগাদি করে উঠছেন তাঁরা। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ, ৬ নভেম্বর
ছবি: দিনার মাহমুদ
৩ / ১৩
বাঁশের সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের এ পারাপারের কষ্ট ছয় মাস পর থাকবে না। সাঁকোর পাশেই ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে সেতু। খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী পুরাতন বাজার-হাচিনসনপুর মাইনী নদী এলাকা, ৬ নভেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
৪ / ১৩
শীত অনুভূত হচ্ছে কয়েক দিন থেকে। সকালে গরম কাপড়ে মুড়িয়ে শিশুকে নিয়ে বাইরে বের হয়েছেন এক বাবা। গোয়ালু, রংপুর, ৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৩
গণপরিবহন না পেয়ে হেঁটে ও রিকশায় গন্তব্যে যাচ্ছে মানুষ। আমিনবাজার সেতু, ঢাকা, ৬ নভেম্বর
ছবি: জাহিদুল করিম
৬ / ১৩
বিছন, ভালো জাতের চালকুমড়া হওয়ায় আগামী বছর লাগানোর জন্য মাচার চালকুমড়া বিছন হিসেবে বেঁধে রাখছেন গৃহবধূ সূর্য বেগম। আকন ভাটপাড়া এলাকা, ফরিদপুর সদর, ৬ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৭ / ১৩
ব্যবসায়ীদের আলু হিমাগার থেকে বের করে পচা-নষ্ট আলু বাছাই করছেন নারী শ্রমিকেরা। এ কাজে দিনে ৩০০ টাকা পারিশ্রমিক পান একেকজন। গোয়ালচামট, রাজবাড়ী রাস্তার মোড় এলাকা, ফরিদপুর, ৬ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৮ / ১৩
আকাশছোঁয়া একখণ্ড উঁচু পাহাড়ে উঠে সূর্যাস্ত দেখা এবং সেলফি তুলে আনন্দ-উল্লাস করছেন পর্যটকেরা। সাজেক পর্যটনের কংলাক পাহাড়, বাঘাইছড়ি, রাঙামাটি, ৬ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৩
চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের সাইরতলী গ্রামের মইত্তাতলী এলাকার ধানখেত থেকে মৃত বন্য হাতিটি উদ্ধার করা হয়। সাতকানিয়া, চট্টগ্রাম, ৬ নভেম্বর
ছবি: মামুন মুহাম্মদ
১০ / ১৩
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে খোলপেটুয়া নদীর পানিতে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তরুণেরা। খোলপেটুয়া নদী, সাতক্ষীরা, ৬ নভেম্বর
ছবি: প্রথম আলো
১১ / ১৩
হাওরে পানি কম। সেই পানিতে গরু গোসল করাচ্ছেন এক ব্যক্তি। সামাউড়াকান্দি হাওর, সিলেট
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস পালন উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলার কাটা মোড় এলাকায় সমাবেশের শুরুতে সাঁওতালরা নিজস্ব সংস্কৃতির নৃত্য পরিবেশন করেন। গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, ৬ নভেম্বর
ছবি: প্রথম আলো
১৩ / ১৩
কাকডাকা ভোরে আলো নিয়ে এসেছে সূর্যমামা। শুরু হয়েছে পাখিদের ছোটাছুটি। পদ্মা নদী, পাকশী, ঈশ্বরদী, পাবনা, ৬ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ