এক ঝলক (০৬ ফেব্রুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
বসন্ত আসতে আর দেরি নেই। বাহারি চন্দ্রমল্লিকা যেন সেই আগমনী বার্তা দেয়। ছবিটি গতকাল শুক্রবার খুলনার নুরনগর এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

২ / ১৩
নিউইয়র্কে ম্যানহাটন সেন্ট্রাল পার্কে তুষারপাতের মধ্য সেতুর ওপর দিয়ে ছুটে চলেছে ঘোড়ার গাড়িটি। ছবিটি গত শুক্রবারের। ছবি: রয়টার্স

৩ / ১৩
রক্তাত্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে আনা হচ্ছে। ছবি: রয়টার্স

৪ / ১৩
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্সের আদলে তুষারমানব বানানো হচ্ছে। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: রয়টার্স

৫ / ১৩
রাজধানীর আগারগাঁওয়ে পাইকারি ফুলের বাজারে হরেকরকম ফুলের সমারোহ। ছবিটি আজ শনিবারের। ছবি: ফোকাস বাংলা

৬ / ১৩
তাইওয়ানের দক্ষিণাঞ্চলে আজ শনিবার সকালে ভূমিকম্পে ১৭ তলা একটি ভবন ধসে পড়েছে। এতে ১০ মাসের শিশুসহ মারা গেছে পাঁচজন। ভবনের ধ্বংসস্তূপে আটকে আছে আরও অনেকে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ছবি: রয়টার্স

৭ / ১৩
নতুন চান্দ্রবর্ষ বরণে প্রস্তুত চীন। এ উপলক্ষে বেইজিংয়ে দ্য টেম্পল অব আর্থে বসেছে মেলা। সেখানে একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে লাল লণ্ঠন। ছবিটি আজকের: রয়টার্স

৮ / ১৩
ব্রাজিলের সাও পাওলোতে কার্নিভালে সাম্বা নৃত্য পরিবেশন করছেন এক শিল্পী। ছবিটি আজ তোলা: রয়টার্স

৯ / ১৩
বলিভিয়ার কখোবাম্বায় এক অনুষ্ঠানে দেশটির শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল জিনা রিকুয়ে তেরানের সঙ্গে নাচেন প্রেসিডেন্ট ইভো মোরালেস। গতকাল শুক্রবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে ছবিটি প্রকাশ করা হয়। ছবি: রয়টার্স

১০ / ১৩
স্পেনের দক্ষিণাঞ্চলে স্বায়ত্তশাসিত অঞ্চল আন্দালুইজিয়ানের রাজধানী সেভেল অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফ্ল্যামেনকো ফ্যাশন শো’তে অংশ নেওয়া এক মডেল। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: রয়টার্স

১১ / ১৩
এল সালভাদরের সান সালভাদরের ওমেন ন্যাশনাল হাসপাতালের দৃশ্য এটি। জিকা ও ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার কামড় থেকে বাঁচতে অন্তঃসত্ত্বা নারীদের মশারির ভেতরে রাখা হয়েছে। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

১২ / ১৩
লাটভিয়ার জেলগাভায় চলছে বরফ দিয়ে তৈরি ভাস্কর্যের আন্তর্জাতিক উৎসব। সেখানে দর্শনার্থীরা ঘুরে ঘুরে উপভোগ করছেন আলোকসজ্জা। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১৩ / ১৩
আর কয়েক দিন পরই বিদ্যার দেবী সরস্বতীর পূজা। প্রতিমা নির্মাণে তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। ছবিটি আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ বলদেব জিউর মন্দির থেকে থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য