এক ঝলক (০৬ ফেব্রুয়ারি ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
রংপুরে তিস্তা নদীর পানি কমে গেছে। বিপাকে পড়েছেন জেলেরা। বালুচরের অল্প পানিতেই মাছ খুঁজছেন এক জেলে। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ৬ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

২ / ২২
বসন্তের বার্তা নিয়ে গাছে গাছে ফুটতে শুরু করেছে আগুনরঙা শিমুল ফুল। নেচে-গেয়ে সেই ফুলের মধু খাচ্ছে হলদে পাখিটি। শিবরামপুর, পাবনা, ৬ ফেব্রুয়ারি। ছবি: সরোয়ার মোর্শেদ

৩ / ২২
পদ্মা নদীতে কুয়াশার কারণে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ। মানুষ ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পার হচ্ছে। দৌলতদিয়া লঞ্চ ঘাট, ৬ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: আলীমুজ্জামান।

৪ / ২২
ঘন কুয়াশায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ। ঘন কুয়াশার কারণে রাত ৩টা থেকে ফেরি বন্ধ হয়ে যায়। কাঁঠালবাড়ি ঘাট, ৬ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: অজয় কুন্ডু।

৫ / ২২
সিরাজগঞ্জে ফুলজোড় নদীর ধারে একটি গাছের ডালে বসে আছে পাখি। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকা থেকে গতকাল সোমবার ছবিটি তোলা। সিরাজগঞ্জ, ৫ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: সাজেদুল আলম।

৬ / ২২
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি গোমতি সেতুর উপরে পণ্যবাহী ট্রাক ও লড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা হয়েছে। দাউদকান্দি, ৬ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: এমদাদুল হক।

৭ / ২২
বাজারজাত করার জন্য লাল মরিচ পরিষ্কার করছেন এক চাষি। আহমেদাবাদ, ভারত, ৫ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স

৮ / ২২
তালের পাতায় জাল বুনেছিল মাকড়সা। সেই জালে জমেছে শিশির। বান্দুটিয়া, মানিকগঞ্জ সদর, ৫ ফেব্রুয়ারি। ছবি: আব্দুল মোমিন

৯ / ২২
ভারী তুষারপাতের মধ্যে রাশিয়ার সেন্ট ব্যাসিল’স ক্যাথেড্রালের পাশে রেড স্কয়ার দিয়ে হেঁটে যাচ্ছে দুই পথচারী। মস্কো, রাশিয়া, ৫ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স

১০ / ২২
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালের বাগানে হলুদ রঙের ডালিয়া। সিঙ্গল, স্টার, অ্যানেমিন ফাওয়ার্ড, কলারেট, পিওনি ফাওয়ার্ড, ফরমাল ডেকোরেটিভ ইত্যাদি ডালিয়া ফুলের জাত। টাঙ্গাইল, ৫ জানুয়ারি। ছবি: সোহেল মহসীন

১১ / ২২
শীতকালীন অলিম্পিক গেমসকে সামনে রেখে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৩২তম অধিবেশনে আয়োজিত অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা। পিয়ংচ্যাং, দক্ষিণ কোরিয়া, ৫ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স

১২ / ২২
হাওরের চারপাশে বিস্তীর্ণ সবুজ ধানখেত। মাঝখানে সাদা বকের ঝাঁক নেমেছে খাবারের সন্ধানে। চলছে ঝাঁক বেঁধে আকাশে ওড়াউড়ি। সামাউড়াকান্দি হাওর এলাকা, সদর, সিলেট, ৬ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ

১৩ / ২২
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ৮ ফেব্রুয়ারি। এ রায়কে কেন্দ্র করে রাজধানীর প্রবেশমুখগুলোতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গাবতলীর পর্বত প্রেক্ষাগৃহের সামনে পুলিশের নিরাপত্তাচৌকি, সন্দেহ হলেই তল্লাশি করা হচ্ছে। গাবতলী, ঢাকা, ৬ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম

১৪ / ২২
বোরো ধানের চারায় জমে থাকা শিশির ঝেড়ে ফেলছেন কৃষক আবদুর রাজ্জাক। তিনি এবার আড়াই বিঘা জমিতে বোরো ধান রোপণ করবেন। এর জন্য ১২ কেজি মিনিকেট জাতের বীজ বপন করেছেন তিনি। শহরদিঘি গ্রাম, বগুড়ার সদর, ৬ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা

১৫ / ২২
প্রথম আলো আয়োজিত ‘প্রতিটি নবজাতককে বাঁচাতে হবে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তাঁর পাশে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ৬ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম

১৬ / ২২
রাজধানীর দারুস সালামের প্রধান সড়কে ম্যানহোলের ঢাকনা ভেঙে বিপজ্জনকভাবে সড়কেই পড়ে আছে। দারুস সালাম, ঢাকা, ৬ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম

১৭ / ২২
ফাল্গুন আসার কিছু আগে ফোটে বাতাবি লেবুর ফুল। লেবু ফুলের মধু খাচ্ছে মৌটুসি পাখি। চরশরৎ, মিরসরাই, চট্টগ্রাম, ৬ ফেব্রুয়ারি। ছবি: ইকবাল হোসেন

১৮ / ২২
চট্টগ্রাম শহরের ফুটপাত দখল করে বসেছে দোকানপাট। বিভিন্ন অভিযান পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করা হয়, কিন্তু কয়েক দিন পরই আবার বসে দোকানপাট। আন্দরকিল্লা-লালদীঘি সংযোগ সড়ক, চট্টগ্রাম, ৬ ফেব্রুয়ারি। ছবি: সৌরভ দাশ

১৯ / ২২
কাপ্তাই হ্রদে পুঁতে রাখা খুঁটিতে শিকারের আশায় বসেছিল চিলটি। শিকার দেখেই তার হঠাৎ উড্ডয়ন। কাট্টলী বিল, লংগদু, রাঙামাটি, ৬ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা

২০ / ২২
সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ক্রিকেট লিগের খেলা চলছে। ক্যামেরাবন্দী খেলার একটি মুহূর্ত। জেলা স্টেডিয়াম, সিলেট, ৬ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ

২১ / ২২
হয়তো খেজুরের রস খেতেই এসেছে বসন্ত বাউরি পাখিটি। গুলিয়ারপাড়া, কাহালু, বগুড়া, ৬ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা

২২ / ২২
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে সিলেট নগরের বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব। সড়কে বিশেষ টহল দিচ্ছেন র‌্যাব-৯-এর সদস্যরা। ছৌহাট্টা সড়ক, সিলেট, ৬ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ