এক ঝলক (০৬ মার্চ ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল শনিবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অনুশীলন করে। ছবি: ফোকাস বাংলা

২ / ২৮
বসন্তের দুপুরে সদ্য গজিয়ে ওঠা কচি পাতার ফাঁকে আপনমনে বসে আছে কাঠঠোকরা পাখি। ছবিটি সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে তোলা। ছবি-সাইফুল ইসলাম

৩ / ২৮
খেত থেকে খেসারি ও কালাইয়ের ডাল তুলে ঘরে ফিরছেন এক কৃষক। ছবিটি ফরিদপুর সদর উপজেলার কবিরপুর চর থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ২৮
মেক্সিকোর সালটিলোর এক পুলিশ কেন্দ্রে কুকুরের প্রশিক্ষণ চলছে। ছবি: রয়টার্স

৫ / ২৮
ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে জড়ো হন বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরো, রাজনীতিবিদ ও চাভেজের আত্মীয়-স্বজনেরা। ছবি: রয়টার্স

৬ / ২৮
শুরু হয়েছে চৈতালি ফসল ঘরে তোলার কাজ। বাড়ির পাশে মেশিনে গম মাড়াই করছেন কৃষকেরা। ছবিটি ফরিদপুর সদর উপজেলার কবিরপুর চর থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৭ / ২৮
মা-মেয়ে মিলে বাড়ির উঠানে কালিজিরা শুকাচ্ছেন। ছবিটি ফরিদপুর সদর উপজেলার কবিরপুর চর থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৮ / ২৮
কৃষক পরিবারের বাড়ির উঠানে এখন মসুরি মাড়াই ও শুকানোর কাজ চলছে। ছবিটি ফরিদপুর সদরের গেন্দু মোল্যার ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৯ / ২৮
খেত থেকে রসুন তোলার পর বাড়ির উঠানে শুকিয়ে নিচ্ছেন এক কৃষক। ছবি: আলীমুজ্জামান

১০ / ২৮
সকালের নরম আলোয় হেসে উঠেছে পানের বরজ। ছবিটি খুলনার দিঘলিয়া এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১১ / ২৮
সিলেট নগরের পাঠানটুলা এলাকার সড়কের পাশে একটি বেসরকারি বিদ্যালয়ের সামনে মাসখানেক ধরে ম্যানহোলটি ঢাকনাবিহীন অবস্থায় আছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে বিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের অভিভাবক ও আশপাশের বাসিন্দারা। ছবি: আনিস মাহমুদ

১২ / ২৮
বসন্তের বাতাসে গাছের পুরোনো পাতা খসে পড়েছে নিচে। গাছে গাছে এসেছে নতুন পাতা। ছবিটি সিলেট শহরতলির লাক্কাতুরা রাবার বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৩ / ২৮
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আজ রোববার অনুষ্ঠিত ‘আমিও আছি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা। ছবি: আবদুস সালাম

১৪ / ২৮
ধান গাছের পাতায় বসেছে লাল রঙের ফড়িং। দেখে মনে হচ্ছে, লাল-সবুজের পতাকা যেন! ছবিটি পাবনা সদরের গাছপাড়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৫ / ২৮
সূর্যমুখীর হাসি। ছবিটি পাবনার টেবুনিয়া কৃষি খামার এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৬ / ২৮
এশিয়া কাপের ফাইনালে খেলবে বাংলাদেশ। গোটা দেশ মেতেছে আনন্দ-উচ্ছ্বাসে। সেই ঢেউ লেগেছে রংপুরেও। শুভকামনা জানিয়ে চলছে দেয়াল লেখন। ছবিটি নগরের কদমতলা বাজার থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৭ / ২৮
কোনো রকম নিরাপত্তা ছাড়াই ঝুঁকি নিয়ে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করছেন বিদ্যুৎ​কর্মীরা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।  ছবিটি শাহবাগ এলাকা থেকে বেলা দুইটায় তোলা: আশরাফুল আলম

১৮ / ২৮
এশিয়া কাপের ফাইনালকে ঘিরে মেতে উঠেছে সারা দেশ। পথশিশুরাও পিছিয়ে নেই। তারাও মেতেছে ক্রিকেটে। ছবিটি আজ রোববার বিকেলে রাজধানীর রায়ের বাজার এলাকা থেকে তোলা: আশরাফুল আলম

১৯ / ২৮
এশিয়া কাপ টুর্নামেন্ট চলছে। ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত। বাংলাদেশ দলের প্রতি ভালোবাসা থেকে রাজধানীর বনানীর কাকলী মোড়ের ভাস্কর্য ধোয়া-মোছা করছে এক কিশোর। ছবিটি আজ রোববার বিকেলে তোলেন আশরাফুল আলম

২০ / ২৮
রাজধানীতে বিভিন্ন সড়কে ছিল তীব্র যানজট। ছবিটি রোববার বিকেল পাঁচটায় বনানী থেকে তোলা: আশরাফুল আলম

২১ / ২৮
খেলাকে কেন্দ্র করে আনন্দ উল্লাসে তরুণেরা কিনছে ক্রিকেট জার্সি৷ রোববার সকালে নিউমার্কেট এলাকা থেকে তোলা। ছবি:সাবিনা ইয়াসমিন

২২ / ২৮

২৩ / ২৮
ঝড়ের হাওয়া শুরু যখন৷ ছবিটি আজ বিকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৪ / ২৮
ঝড় বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় গাছের ডাল ভেঙে পড়ে৷ জমে যায় পানি। ভোগান্তি পথচারীদের। ছবি: সাবিনা ইয়াসমিন

২৫ / ২৮

২৬ / ২৮
রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের শিশুপার্ক মাঠে ভাসমান ব্যবসায়ীদের দোকানের পসরা৷ যেখানে শিশুরা খেলার কথা সেখানে চলছে বেচাকেনা৷ ছবিটি রোববার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৭ / ২৮
কিছুদিন পরই ইউনিয়ন পরিষদের নির্বাচন। এর মধ্যে শুরু হয়ে গেছে প্রার্থীদের প্রচারণামূলক পোস্টার, লিফলেট ও স্টিকার তৈরির কাজ। ছাপাখানাগুলোতে তাই বাড়তি ব্যস্ততা। ছবিটি রোববার বিকেলে রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৮ / ২৮
মো. নিজামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরে। কিছু টাকা রোজগারের আশায় প্রায় ২০ দিন আগে ঢাকায় এসেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে ঘুরে দোতারা বাজিয়ে গান করেন। গান শুনে পথচারীরা খুশি হয়ে যা দেন, তা দিয়েই জীবন বাঁচানোর নিরন্তর লড়াই চালিয়ে যান তিনি। ছবিটি রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম