এক ঝলক (০৬ মে ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
বোরো মৌসুমে কৃষক খেত থেকে ধান কেটে বাড়িতে নিতে ভ্যানে সাজাচ্ছেন। ছবিটি শুক্রবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ঘোড়াদাহ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২ / ১৬
বাড়ির পাশের গাছে ফুটেছে কামিনী ফুল। সাত সকালে গাছতলায় পড়ে থাকা ফুল দেখে মুগ্ধ হয়ে কুড়িয়ে নিচ্ছে কয়েক শিশু। ছবিটি শনিবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩ / ১৬
গাছে গাছে জারুল ফুল বাড়িয়ে দিয়েছে প্রকৃতির শোভা। ছবিটি শুক্রবার সকালে ফরিদপুর শহরের কমলাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ১৬
আষাঢ় আসার দেরি বুঝি আর সইছে না, তাই এ ভরা বৈশাখেই এসে গেছে কদম ফুল। ছবিটি গতকাল শুক্রবার সকালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাওয়াখালী বাজারের পাশ থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৫ / ১৬
থোকায় থোকায় ঝুলতে থাকা কাঁচা খেজুরের ছবিটি চুয়াডাঙ্গার দামুড়হুদা ‍উপজেলার কলাবাড়ি থেকে তোলা। ছবি: শাহ আলম

৬ / ১৬
গাছের ডালে বসে আছে কাঠঠোকরা পাখিটি। ছবিটি শুক্রবার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৭ / ১৬
সড়কের পাশে জমে থাকা পানিতে খাবারের খোঁজে হাঁসের পাল। এগুলো যেন এদিক-সেদিক চলে না যায়, সেজন্য জাল দিয়ে বেড়া দিয়ে দেওয়া হয়েছে। ছবিটি শুক্রবার সকালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৮ / ১৬
নিজের এক বিঘা জমিতে পাট চাষ করেছেন কাঞ্চন মিয়া। পাট খেতের পরিচর্যায় ব্যস্ত তিনি। আগাছা পরিষ্কার করে নিয়ে যাবেন গরুর খাদ্য হিসেবে। ছবিটি শুক্রবার সকালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৯ / ১৬
ফরিদপুর সদর উপজেলার কাচলাইন এলাকার গৃহবধূরা ধান মাড়াই শেষে বাতাসে ঝেড়ে নিচ্ছেন। ছবিটি শুক্রবার তোলা। ছবি: আলীমুজ্জামান

১০ / ১৬
খাবারের খোঁজে জলাশয়ে এক ঝাঁক হাঁস। ছবিটি শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

১১ / ১৬
গৃহপালিত পশুদের যমুনা নদীর চরে খাওয়াতে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। ছবিটি শনিবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ১৬
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে পয়োনিষ্কাশনের পানি জমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই নোংরা পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শিশুরা। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৩ / ১৬
রাজধানীর উড়াল সড়কগুলোতে যানবাহন থামার কোনো নিয়ম নেই। সেই নিয়ম না মেনে গণপরিবহনগুলো উড়াল সড়কের ওপরে বাস থামিয়ে নিয়মিত যাত্রী ওঠা-নামা করায়। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। ছবিটি শনিবার দুপরে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৪ / ১৬
রাজধানীর বিভিন্ন স্থানে পিলারগুলোতে এভাবেই অবৈধভাবে ইন্টারনেটের সংযোগ টানা হয়। কিছুদিন পর পর এই অবৈধ সংযোগ কেটে দেওয়া হলেও আবার তা লাগানো হয়। ছবিটি শনিবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

১৫ / ১৬
হৃদয় নামের ছেলেটির স্কুলে পড়ার কথা। কিন্তু সেই সুযোগ না থাকায় পথে পথে বেলি ফুল বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে পরিবারকে সহায়তা করে সে। ছবিটি শনিবার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৬ / ১৬
ইকরাম পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। কর্মক্ষেত্রে যাতায়াতে সময় বাঁচাতে তিনি সেইগওয়েটি মেশিনটি ব্যবহার করেন। কিনেছেন স্পেন থেকে। ছবিটি শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম