এক ঝলক ( ০৬ মে ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
বার্ষিক কাকাভা বসন্ত উৎসব। তুরস্কের এদিনে রোমা সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালন করে। বলা হয়, ১৪ শতকের শুরুর দিকে দক্ষিণ এশিয়া থেকে এই সম্প্রদায়ের লোকজন তুরস্ক আসে। প্রতিবছরের মে মাসে তারা নিজস্ব সংস্কৃতির অংশ হিসেবে এই উৎসব পালন করে থাকে। এদিন, তুরস্ক, ৫ মে, ২০১৮। ছবি: রয়টার্স

২ / ১৬
বৃষ্টিতে বেড়েছে নদীর পানি। নদীর নতুন পানিতে জাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। নরসুন্দা নদী, কাঁচারি বাজার, কিশোরগঞ্জ শহর, ৫ মে। ছবি: তাফসিলুল আজিজ

৩ / ১৬
বার্ষিক কাকাভা বসন্ত উৎসবের অংশ ছিল বোনফায়ার। বড় বড় গাছের কাঠে আগুন জ্বালিয়ে সবাই মজা করছে। এই আগুনের ওপর দিয়ে লাফ দিচ্ছেন এক হুল্লোড়বাজ। এদিন, তুরস্ক, ৫ মে, ২০১৮। ছবি: রয়টার্স

৪ / ১৬
বিকেলে গড়াই নদে জাল ফেলে মাছ ধরছেন এক জেলে। গড়াই নদ, থানাপাড়া, কুষ্টিয়া শহর, ৫ মে। ছবি: ছবি: তৌহিদী হাসান

৫ / ১৬
মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর শক্তিশালী ভূমিকম্পে বিগ আইল্যান্ড বারবার কেঁপে উঠছে। এরই মধ্যে লেইলানি ইস্টেটস এলাকার পোহোইকি রোডে ফাটল ধরেছে। হাওয়াই দ্বীপপুঞ্জ, যুক্তরাষ্ট্র ৫ মে, ২০১৮। ছবি: রয়টার্স

৬ / ১৬
কেনসিংটন প্যালেসে ভাইকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে প্রিন্সেস শার্লট। গত ২৩ এপ্রিল যুক্তরাজ্যের লন্ডনে সেন্ট মেরি’স হাসপাতালে জন্ম নেয় উইলিয়াম ও কেট দম্পতির তৃতীয় সন্তান লুইস আর্থার চার্লস। ছবিটি ২ মে প্রিন্সেস শার্লটের তৃতীয় জন্মদিনে তোলেন তার মা। ছবি: বিবিসির সৌজন্যে

৭ / ১৬
এসএসসির ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস। এবার ঢাকা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ। আর সারা দেশে পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা, ৬ মে। ছবি: আবদুস সালাম

৮ / ১৬
গাছে বড় হচ্ছে লাল টুকটুকে জামরুল।  রাজারহাট মহল্লা পিরোজপুর পৌরসভা, ৬ মে। ছবি: এ কে এম ফয়সাল

৯ / ১৬
এত আনন্দ, এত উচ্ছ্বাস ভালো ফলাফলের জন্য। তাই নেচে-গেয়ে বাঁধ ভাঙা আনন্দে মেতেছে শিক্ষার্থীরা। যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর, ৬ মে। ছবি: এহসান-উদ-দৌলা

১০ / ১৬
এসএসসি পরীক্ষার ফলের খবর প্রিয়জনকে জানাচ্ছেন এক শিক্ষার্থী। পাবনা জেলা স্কুল, পাবনা, ৬ মে। ছবি- হাসান মাহমুদ

১১ / ১৬
নগরবাসীকে প্রতিদিন বাসে উঠতে এভাবেই প্রতিযোগিতায় নামতে হয়। বেশি দুর্ভোগ পোহাতে হয় নারীদের। শাহবাগ, ঢাকা, ৫ মে। ছবি: শুভ্র কান্তি দাশ

১২ / ১৬
মোবাইলে পরীক্ষার ফল দেখছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মতিঝিল, ঢাকা, ৬ মে। ছবি: আবদুস সালাম

১৩ / ১৬
ফল প্রকাশের পর রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের উল্লাস। মোহাম্মদপুর, ঢাকা, ৬ মে। ছবি: জাহিদুল করিম

১৪ / ১৬
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ঢাকা, ৬ মে। ছবি: জাহিদুল করিম

১৫ / ১৬
পুরোনো গাছের ছায়ায় একটু জিরিয়ে নিচ্ছেন এক রিকশাচালক। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: সারা ফ্যায়রুজ যাইমা

১৬ / ১৬
এসএসসির ফলাফল পেয়ে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা, ৬ মে। ছবি: সাদ্দাম হোসেন