এক ঝলক (০৬ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
সকালের রোদে পেঁপে গাছে বসে আছে কানিবগ। ছবিটি আজ রোববার সকালে খুলনার দৌলতপুর এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২ / ১৪
গাছের পাতায় মুক্তোর মতো জমে আছে বৃষ্টির ফোঁটা। ছবিটি রংপুর নগরের শিরিন পার্ক এলাকা থেকে আজ রোববার সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৩ / ১৪
সকালে ফুটবল খেলায় মেতেছিল ওরা। দুপুর গড়াতে কাদামাখা শরীরে ভৈরব নদে গোসল। গোসলের ফাঁকে নদে ভাসা বাঁশের ওপর জিরিয়ে নেওয়া। ছবিটি শনিবার খুলনার দৌলতপুর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ১৪
নদীনালা, খালবিল পানিতে টইটম্বুর। জাল নিয়ে মাছ ধরতে তাই ব্যস্ত জেলেরা। সারাদিন মাছ ধরার পর ক্লান্ত হয়ে নৌকায় ঘুমিয়ে পড়েছেন এক জেলে। আরেকজন বাইছেন বৈঠা। ছবিটি শনিবার সিলেট সদরের বাদাঘাট এলাকার চেঙ্গেরখাল থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ১৪
গুয়াতেমালার একটি শহরে মুখ দিয়ে আগুনের হল্কা বের করছেন একজন পথশিল্পী। ছবিটি শনিবার তোলা। ছবি: রয়টার্স

৬ / ১৪
বেড়েই চলেছে বন্যার পানি। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তাই যমুনা পাড়ের মানুষেরা কলা গাছের ভেলায় সহায়-সম্বল চাপিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। ছবিটি আজ রোববার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ঘুঘুমারী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৭ / ১৪
পাট তোলার পর এখন চলছে পাটকাঠি শুকানোর পালা। বছর জুড়ে বিভিন্ন এলাকাতেই থাকে পাট কাঠির চাহিদা। বিশেষ করে যেখানে গ্যাস নেই। ফরিদপুরে প্রতি আঁটি পাট বিক্রি হচ্ছে ৫ টাকা দরে। এক একটি আঁটিতে থাকে ১০০টির বেশি পাটকাঠি। ছবিতে আজ রোববার দুপুরে ফরিদপুর শহরের কাচারীটেক এলাকা থেকে তোলা।  ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

৮ / ১৪
প্রখর রোদ বাইরে। তাই টিনের চালার নিচে ছায়া দেখে একটু ঠান্ডার আশায় বসে পড়ে শালিকের দল। ছবিটি আজ রোববার বেলা সাড়ে ১১টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রৌহদহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ১৪
মাছ রাখার জন্য জেলেদের অপরিহার্য উপকরণ বাঁশের তৈরি খারি। এক বিক্রেতা সাজিয়ে বসেছেন খারির পসরা। আকারভেদে প্রতিটি বিক্রি করছেন ৫০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত। ছবিটি আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কাইক্কার টেক এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১০ / ১৪
পড়ন্ত বিকেলের সোনালি আলোয় ধান রোপণ করছেন কৃষকেরা। ছবিটি গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর ২০১৫) বিকেলে বরিশালের কলাপড়া উপজেলার মহিপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রাম থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

১১ / ১৪
সমুদ্র থেকে মাছ শিকার করে শেষ বিকেলে ঘাটে ভিড়েছে শত শত ট্রলার। এতে কর্মচঞ্চল হয়ে পড়ে পুরো আড়ত এলাকা। ছবিটি গত শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০১৫) বিকেলে কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মাহিপুর-আলীপুরের শিববাড়িয়া নদী থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

১২ / ১৪
পুরান ঢাকার ওয়ারী এলাকার লারমীন স্ট্রিটে এই সড়কের স্লাভ ভেঙে গেছে আজ প্রায় এক মাস হলো। ঠিক করার কোনো উদ্যোগ নেই। একটি বাঁশ দিয়ে যানবাহন চলাচলে ও পথচারীকে সতর্ক করে রাখা হয়েছে, যাতে কেউ পড়ে না যায়। বৃষ্টি হলে দুর্ভোগ আরও বেড়ে যায়। এলাকাবাসীর বক্তব্য রাতের বেলায় ট্রাক চলাচলের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ছবি: মনিরুল আলম

১৩ / ১৪
রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের প্রধান সড়কটির পাশে ফুটপাতের স্লাভটি ভেঙে পড়ে আছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। ছবিটি রবিবার বাংলামোটর এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৪ / ১৪
কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ প্রধান সড়কটির পাশে ফুটপাতের একটি স্লাভটি ভেঙে পড়ে আছে। এতে যে কোনো সময় পথচারীরা দুর্ঘটনায় পড়তে পারেন। ছবিটি রবিবার বাংলামোটর এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম