এক ঝলক (০৬ সেপ্টেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
বিমানকর্মীর হাতে বসা বাজ পাখিটি বেশ কাজের। বিমান ওঠানামা করার সময় অন্য কোনো পাখির আঘাতে যাতে বিপত্তি না ঘটে, তা দেখভাল করে সে। ছবিটি রাশিয়ার রাজধানী মস্কোর দমোদেদোভো বিমানবন্দরের বাইের থেকে শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

২ / ২৫
পিপীলিকা পিপীলিকা, দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিলপিল চলি। ছবিটি গতকাল সোমবার খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।

৩ / ২৫
পুকুরে ফুটেছে লাল শাপলা। ছবিটি খুলনার ফুলবাড়ি গেট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ২৫
বিক্রির জন্য জলাশয় থেকে হেলেঞ্চা শাক তুলছেন এক নারী। ছবিটি খুলনার ফুলবাড়ি গেট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২৫
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে থাকা তোরণটি মঙ্গলবার সকালে হঠাৎ ভেঙে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তোরণটি অপসারণ করেন। ছবিটি সকাল নয়টার দিকে তোলা। ছবি: অানিস মাহমুদ

৬ / ২৫
যুক্তরাষ্ট্রের কুইন্সে উত্তাল সাগরে পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বরত এক লাইফগার্ড সদস্য। ছবি: রয়টার্স

৭ / ২৫
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে স্বাগত জানাচ্ছেন লাওসের প্রেসিডেন্ট বুনহাং ভোরাচিট। ছবি: রয়টার্স

৮ / ২৫
জাপানের রাজপরিবারের তিন সদস্য—প্রিন্সেস কাকো, প্রিন্সেস মাকো ও প্রিন্স হিসাহিতো। তারা প্রিন্স আকিশিনো ও প্রিন্সেস কিকোর সন্তান। ছবি: রয়টার্স

৯ / ২৫
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও করে হানি অয়েল কোম্পানির শ্রমিকদের বিক্ষোভ। আজ মঙ্গলবার সকালে ভবনের সামনে থেকে ছবিটি তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১০ / ২৫
আসিয়ান সম্মেলন উপলক্ষে লাওসে পৌঁছেছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি। ৬-৮ সেপ্টেম্বর এখানে অনুষ্ঠিত হবে ২৮তম আসিয়ান সম্মেলন। ছবি: এএফপি

১১ / ২৫
হংকংয়ে গিয়ে ছোট্ট এক শিশুর সঙ্গে হাই-ফাইভ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি: এএফপি

১২ / ২৫
বিদ্যালয়ে যাওয়ার পথে জলাশয় থেকে শাপলা ফুল তুলে শিশুদের দুরন্তপনা। ছবিটি মঙ্গলবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার খাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ২৫
অ্যালুমিনিয়ামের তৈরি হাঁড়ি-পাতিল, স্টিলের তৈরি থালা-বাসন ও নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের শৌখিন পণ্য ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রির জন্য বের হয়েছেন ফেরিওয়ালারা। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার শাজাহানপুর উপজেলার রাণীরহাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ২৫
সাহিত্যিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বাংলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা এবং ‘জীবনশিল্পী আবুল মনসুর আহমদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন আবুল মনসুর আহমদের ছেলে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম। ছবি: আবদুস সালাম

১৫ / ২৫
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে নাগরিক ছাত্র ঐক্য। ছবি: আবদুস সালাম

১৬ / ২৫
কোরবানির ঈদের জন্য রাজধানীর পশুর হাটে গরু আসছে ট্রলারে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে শ্যামপুরের পোস্তাগোলার শ্মশানঘাট থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৫
কোরবানি সামনে রেখে দা, ছুরি, চাকুসহ বিভিন্ন জিনিসের চাহিদা বেড়ে যায়। তাই চাহিদা মেটানোর কাজে ব্যস্ত কামারেরা। বরিশাল নগরের হাটখোলার কামারপাড়ায় ব্যস্ততার এই ছবিটি আজ মঙ্গলবার বিকেলের দিকে তোলা। ছবি: সাইয়ান

১৮ / ২৫
৫ শতাংশ প্রবৃদ্ধি প্রদান ও শিক্ষা জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট। ছবিটি আজ মঙ্গলবার সকালের দিকে বরিশাল নগরের সদর রোড থেকে তোলা। ছবি: সাইয়ান

১৯ / ২৫
দক্ষিণাঞ্চলের অন্যতম গরুর হাট ফরিদপুর শহরের টেপাখোলায় আজ ছিল ঈদের আগে সপ্তাহের শেষ হাট। সকাল থেকেই বৃষ্টি হওয়ায় ক্রেতা-বিক্রেতারা বিপাকে পড়েন। হাটের মধ্যে জায়গা না পেয়ে মুজিব সড়কসহ আশপাশের সড়কগুলোতে চলে গরু কেনাবেচা। এতে দুর্ভোগে পড়তে হয় সড়কে চলাচল করা মানুষকে। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের টেপাখোলা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২০ / ২৫
শরৎকাল চলছে। শরৎ মানেই শ্বেতশুভ্র কাশফুল। নগর জীবনে এর দেখা সহজে মেলে না। কোথাও কাশফুল দেখা গেলে মন ছুটে যায় তরুণ-তরুণীদের। রংপুর নগরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফোটা মনোহর কাশফুল দেখে ছবি তোলায় ব্যস্ত এরা। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২১ / ২৫
তুরাগ সেতুতে নির্দেশনা দেওয়া রয়েছে ঝুঁকিপূর্ণ সেতুতে ভারী যানবাহন চলাচল নিষেধ। তবুও নিয়মিত চলছে মালামাল বোঝাই এসব যানবাহন। এলাকাবাসী জানান, এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে৷ ছবিটি গত রোববার সকালে আমিনবাজার এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৫
খিলক্ষেত বনরূপা এলাকায় বসেছে কোরবানির পশুর হাট। গরু হাটে নেওয়ার পর গোসল করানো হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৫
রাজধানীর বিশ্বরোডে পদচারী-সেতু থাকার পরও প্রতিদিন এভাবে ঝুঁকি নিয়ে অনেকে সড়ক পার হন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৫
শরতে শুভ্রতা নিয়ে ফুটে আছে কাশফুল। ছবিটি খিলক্ষেত বনরূপা এলাকা থেকে আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

২৫ / ২৫
রাজধানীতে বেশির ভাগ এলাকায় খেলার মাঠ নেই বললেই চলে। তাই হাতিরঝিলে আজ মঙ্গলবার বিকেলে ফুটবল খেলায় মেতেছে কিশোরেরা। ছবি: আশরাফুল আলম