এক ঝলক (০৬ সেপ্টেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
চট্টগ্রামের মিরসরাইয়ের বরতাকিয়া গ্রামের মাঠ থেকে ধান কেটে বয়ে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। ছবি: সুমন ইউসুফ

২ / ২৭
ফুলের ছবিটি লালমনিরহাটের হাতীবান্ধা থেকে সম্প্রতি তোলা। ছবি: মোছাব্বের হোসেন

৩ / ২৭
আঁকাবাঁকা ঢেউখেলানো এই দৃশ্য পাকা ধানখেতের। ছবিটি চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশের কংজিয়াং কাউন্টির জিয়াচে গ্রাম থেকে তোলা। ছবিটি ৪ সেপ্টেম্বর ওপর থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ২৭
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় ডোবায় ফুটে আছে শাপলা। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: আব্দুল মোমিন

৫ / ২৭
খেত থেকে সংগ্রহ করা হচ্ছে আঙুর। ছবিটি গতকাল মঙ্গলবার ফ্রান্স থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৭
লালশাক বোনার জন্য জমিতে লাঙল দিয়ে চাষ দিচ্ছেন এক কৃষক। ছবিটি আজ বুধবার বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২৭
সকাল থেকেই ভারী বৃষ্টি চট্টগ্রামে। অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্টের তৃতীয় দিনটা তাই পড়ে গেছে অনিশ্চয়তার মধ্যেই। ছবি: শামসুল হক

৮ / ২৭
ভারতের আহমেদাবাদের সবরমতী নদীতে গণেশের প্রতিমা বিসর্জন দিচ্ছেন ভক্তরা। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৭
মিয়ানমারের রাখাইন থেকে আসা এক রোহিঙ্গা শিশুর কোলে আরেক শিশু। ছবিটি গতকাল মঙ্গলবার কক্সবাজারের টেকনাফের কাছের একটি ক্যাম্প থেকে তোলা। ছবি: এএফপি

১০ / ২৭
ইউরোপীয় ইউনিয়নের পতাকার রঙে নিজেকে সাজিয়েছেন এক নারী। ছবিটি গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের কাছ থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৭
তুরস্কের ঐতিহাসিক ক্যাপাডোসিয়া অঞ্চলের আকাশে ওড়ানো হচ্ছে হট এয়ার বেলুন। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

১২ / ২৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক মো. আখতারুজ্জামান বুধবার সকালে দায়িত্ব নেওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানান শিক্ষক-কর্মকর্তারা। ছবি: আসিফুর রহমান

১৩ / ২৭
বৃষ্টিতে ফের চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরের দুই নম্বর গেট এলাকার সড়কে কোমরসমান পানি। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: জুয়েল শীল

১৪ / ২৭
বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কের কোথাও হাঁটুসমান, কোথাওবা কোমরসমান পানি। জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ছবিটি আজ বুধবার সকালে নগরের মুরাদপুর এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৫ / ২৭
সুনীলের বাবা মারা যাওয়ার পর মা আরতি বালা সংসারের হাল ধরেন। আরতি বালা মুরগির খাঁচাসহ বিভিন্ন জিনিস তৈরি করে থাকেন। সেগুলো ফেরি করে বিক্রি করেন সুনীল। খাঁচা বিক্রির টাকা দিয়েই চলে তাঁদের মা-ছেলের সংসার। ছবিটি গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া কসবা-নয়নপুর সড়কের কায়েমপুর এলাকা থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১৬ / ২৭
নাব্যতা সংকটের কারণে ব্যাহত হচ্ছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল। ফলে পদ্মা নদী পার হতে ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। মঙ্গলবার বিকেলে তোলা ছবি। ছবি: প্রথম আলো

১৭ / ২৭
ফেরি না পেয়ে লঞ্চে করেই পদ্মা পারাপার চলছে। মঙ্গলবার বিকেলে মাদারীপুরের কাঁঠালবাড়ি লঞ্চঘাট থেকে তোলা ছবি। ছবি: প্রথম আলো

১৮ / ২৭
বুধবারও রাজধানীর মিরপুরের ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রাখে র‍্যাব সদস্যরা। এক প্রবাসীর মালিকানাধীন ছয়তলা বাড়িটির দিকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ছবি : আশরাফুল আলম

১৯ / ২৭
ডিএমপি ট্রাফিক বিভাগের উদ্যোগে রাজধানীর বিভিন্ন সড়কে স্থাপন করা হয়েছিল এমন অনেক এলইডি স্ক্রিন। স্ক্রিনগুলোতে ট্রাফিক আইন বিষয়ক বিভিন্ন সতর্কতামূলক বার্তা প্রদর্শিত হয়। তবে অনেক স্ক্রিন এখন অকেজো। গুলশান ১ নম্বর সার্কেল এলাকায় অকেজো একটি স্ক্রিন মাটিতে পড়ে আছে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৭
চলমান রোহিঙ্গা সংকটের মধ্যে গতকাল মঙ্গলবার মিয়ানমার সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার রাজধানী নেপিডোতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে বৈঠক শেষে দুজনে যৌথ সংবাদ ব্রিফিং করেন। ছবি: এএফপি

২১ / ২৭
বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে কলম্বিয়ার এক সমর্থকের উল্লাস। ছবিটি ৫ সেপ্টেম্বর তোলা। ছবি: এএফপি

২২ / ২৭
রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানার পাশের একটি ভবনে তল্লাশি চালাচ্ছেন র‍্যাব সদস্যরা। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৭
প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে শহরে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। ছবিটি বুধবার সিলেট রেলস্টেশন থেকে দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৪ / ২৭
রাজধানীর তেজগাঁওয়ের কেন্দ্রীয় খাদ্যগুদামে প্রতি বস্তায় ৩০ কেজির পরিবর্তে পাওয়া গেল ১২, ১৪ কিংবা ২০ কেজি চাল । বন্যাদুর্গতদের জন্য বরাদ্দ করা মোট ৩০ টন চালের মধ্যে প্রায় সাড়ে ৯ টন চালের ঘাটতি পাওয়া গেছে একটি চালানে। বুধবার র‍্যাব অভিযান চালিয়ে এই ঘটনা উন্মোচন করে। ছবি: আবদুস সালাম

২৫ / ২৭
৪৩০ কেজি ওজনের এই মিষ্টি কুমড়াটি মস্কো স্টেট ইউনিভার্সিটির বোটানিক গার্ডেনে প্রদর্শন করতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

২৬ / ২৭
দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পী। ছবিটি আজ বুধবার ফরিদপুর শহরের রথখোলা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৭ / ২৭
বুধবার রাজধানীর আজিমপুর এলাকায় ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। ছবি: হাসান রাজা