এক ঝলক (০৭ অক্টোবর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
ডানা মেলে ওড়ার প্রস্তুতি নিচ্ছে একটি সাদা বক। ছবিটি গতকাল মঙ্গলবার ময়মনসিংহ সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের তীর সংলগ্ন চরকালীবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২ / ২৮
রঙ্গন ফুলে কালো ডানার এক প্রজাপতি। ছবিটি গতকাল মঙ্গলবার রাঙামাটি শহরের কলেজ গেট মন্ত্রীপাড়া থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৩ / ২৮
মাছ ধরতে জাল ফেলছেন এক মৎস্যজীবী। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের বাউরকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৪ / ২৮
চলতি বছরের ‘মিস ভেনেজুয়েলা’ প্রতিযোগতির চূড়ান্ত পর্বে অংশ নিতে মহড়া চলছে প্রতিযোগীদের মধ্যে। ছবিটি গতকাল মঙ্গলবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তোলা। কাল এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বিজয়ী লড়বেন ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায়। ছবি: রয়টার্স

৫ / ২৮
মেক্সিকোর সিউদাদ হুয়ারেজ শহরে গতকাল মঙ্গলবার প্রচণ্ড শিলাবৃষ্টির পর রাস্তার পাশে জমে আছে শিলা। ছবি: রয়টার্স

৬ / ২৮
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেভেনপোর্ট এলাকায় এক কৃষিবাজারের দোকানে গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে ইচ্ছুক হিলারি ক্লিনটন। ছবি: রয়টার্স

৭ / ২৮
ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমানতান প্রদেশের কোরেক গ্রামে এক বাড়িতে পোষা ওরাংওটাং। দেশটির সরকার বাসাবাড়িতে পোষা উল্লুকের সন্ধান পেলে বাজেয়াপ্ত করে এর পুনর্বাসন করে থাকে। ছবি: রয়টার্স

৮ / ২৮
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের কনওয়েতে বন্যাকবলিত এলাকায় উঁচু জায়গায় ঠাঁই নিয়েছে কয়েকটি ম্যালার্ড হাঁস। ছবি: রয়টার্স

৯ / ২৮
ভূমধ্যসাগর থেকে গতকল মঙ্গলবার অন্তত এক হাজার ৮৩০ জন শরণার্থীকে উদ্ধার করে ইতালির কাতানিয়ায় সিসিলিয়ান বন্দরে নিয়ে আসা হয়। ছবি: রয়টার্স

১০ / ২৮
রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে বিক্রির জন্য রাখা বিভিন্ন ফলদ ও ওষধি গাছের চারা। ছবিটি আজ বুধবার দুপুরে গোয়ালন্দ বাজার রেলস্টেশন এলাকা থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

১১ / ২৮
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে বৃষ্টির মধ্যেও মিছিল করেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। ছবিটি আজ বুধবার কুষ্টিয়া শহরের শিল্পকলা একাডেমীর সামনে থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

১২ / ২৮
রাস্তার পাশে খেলায় মেতে উঠেছে পথশিশুরা। ছবিটি নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৩ / ২৮
শারদীয় দুর্গা পূজাকে সামরে রেখে চলছে প্রতিমা তৈরির কাজ। ছবিটি পাবনার চাটমোহর উপজেলা সদরের দোলবেদীতলা থেকে তোলা। ছবি: পাবনা অফিস

১৪ / ২৮
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে আজ দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ধর্মঘট করেন। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৫ / ২৮
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে কলস কাঁখে পানি আনতে যাচ্ছেন এক গৃহবধূ। ছবিটি আজ বুধবার সিলেট সদরের বাউরকান্দি গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৬ / ২৮
গাড়ি সব চ্যাপ্টা করে পুনরায় ব্যবহারের জন্য স্তূপ করা হয়েছে। ছবিটি মঙ্গলবার জার্মানির পূর্বাঞ্চলীয় এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

১৭ / ২৮
ভারতে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (র‍্যাফ) ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে কসরত দেখাচ্ছেন এই বাহিনীর সদস্যরা। ছবিটি আজ সেকান্দরাবাদের ৯৯ র‍্যাফ সদর দপ্তর থেকে তোলা। ছবি: এএফপি

১৮ / ২৮
ভারতে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (র‍্যাফ) ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোটরসাইকেলে নৈপুণ্য দেখাচ্ছেন র‍্যাফের এক সদস্য। ছবিটি আজ সেকান্দরাবাদের ৯৯ র‍্যাফ সদর দপ্তর থেকে তোলা। ছবি: এএফপি

১৯ / ২৮
ভারতে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (র‍্যাফ) ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগুনের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে কসরত দেখাচ্ছেন র‍্যাফের এক সদস্য। ছবিটি আজ সেকান্দরাবাদের ৯৯ র‍্যাফ সদর দপ্তর থেকে তোলা। ছবি: এএফপি

২০ / ২৮
পাল সম্প্রদায়ের বাড়ি বাড়ি মাটির জিনিস তৈরির প্রচলন এখন ​অনেকটাই কমে এসেছে। তারপরও ঐতিহ্যবাহী এই পেশা আজও অনেক পরিবার ধরে রেখেছে। আসছে দুর্গা পূজার সময় মেলা​য় বিক্রির জন্য পণ্য তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই মৃৎ​শিল্পীরা।  ছবিটি আজ বুধবার সকালে খুলনার দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা

২১ / ২৮
বরিশাল গণিত ক্লাব আয়োজিত গণিত উৎসবে পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। ছবিটি আজ বুধবার সকালে বরিশাল নগরের অমৃতলাল দে মহাবিদ্যালয় থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

২২ / ২৮
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বগুড়া জেলা ও সরকারি আজিজুল হক কলেজ ইউনিটের উদ্যোগে আজ বুধবার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে অধ্যাপক পদের বর্তমান বেতন স্কেল ও গ্রেড অবনমনের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করা হয়। ছবি: সোয়েল রানা, বগুড়া

২৩ / ২৮
বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পুনরায় শিক্ষা কার্যক্রমের অনুমোদন পাওয়ায় আজ বুধবার সকালে মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, বাস ও ট্রাকে লোকজন নিয়ে শহরে শোভাযাত্রা করা হয়। এতে বিভিন্ন রাস্তায় দেখা দেয় প্রচণ্ড যানজট। ছবি: সোয়েল রানা, বগুড়া

২৪ / ২৮
গাজীপুরের চৌরাস্তায় অভিযান চালিয়ে আজ বুধবার ৮০২টি বন্য পাখি আটক করেছে র‍্যাব-১০-এর একটি দল ও বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় আটক দুজনের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর লালবাগ এলাকায় পাখিগুলো অবমুক্ত করার সময় ছবিটি তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৮
রাজধানীর বিভিন্ন সড়কে আজ বুধবার সকাল থেকে যানজটে পড়তে হয় মানুষকে। ছবিটি বেলা চারটার দিকে বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ২৮
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ বুধবার বেলা দেড়টার দিকে সরকারি বরিশাল কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা কলেজের মূল ফটকে ছাত্রদলের এক নেতার মুক্তি চেয়ে সাঁটানো ব্যানার ছিঁড়ে ফেলেন। ছবি: সাইয়ান, বরিশাল

২৭ / ২৮
ছাত্র-অভিভাবক ঐক্য ফোরামসহ মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনেকেই পুলিশের লাঠিপেটায় আহত হন। পরবর্তী সময় তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এবং পুলিশের লাঠিপেটার প্রতিবাদ করেন। ছবিটি আজ বুধবার বিকেলে তোলা। ছবি: মনিরুল আলম

২৮ / ২৮
রাজধানীর গুলশান-মধ্যবাড্ডা লিংক রোডে কয়েক মাস ধরে পয়োনিষ্কাশনের লাইন ফেটে দুর্গন্ধযুক্ত পানিতে তলিয়ে আছে সড়ক। ছবিটি আজ বুধবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম