টাঙ্গাইলের মির্জাপুরের আছিমতলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনার পর তীব্র যানজট সৃষ্টি হয়। ছবিটি আজ শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার পোষ্টকামুরী চরপাড়া থেকে তোলা। ছবি: সোহেল মোহসীন
৫ / ১৭
আগেভাগেই প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে অনেক মণ্ডপে। ছবিটি আজ শুক্রবার খুলনার ধর্মসভা মন্দির থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৬ / ১৭
কচুরিপানার পাতা দিয়ে রান্নাবাড়া খেলছে শিশুরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার খুলনার গল্লামারী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৭ / ১৭
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় মা জেব্রার সঙ্গে তার শাবক। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আশরাফুল আলম
৮ / ১৭
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় কাদাপানিতে মা জলহস্তীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে শাবক। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আশরাফুল আলম
৯ / ১৭
টব সাজিয়ে রাখছেন এক মৃৎশিল্পী। ছবিটি সম্প্রতি ঢাকার ধামরাই থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১০ / ১৭
গোধূলির আবির-রাঙা আকাশে পাখা মেলে নীড়ে ফিরছে পাখি। ছবিটি সম্প্রতি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১১ / ১৭
দুই অধিনায়কের টস করার একফাঁকে। ছবি: শামসুল হক
১২ / ১৭
রাজধানীর আগারগাঁওয়ে লায়নস ক্লাব ঢাকা বিজয়ীর র্যালির প্রস্তুতি। আজ শুক্রবার সকালে আগারগাঁও লায়নস চক্ষু হাসপাতালের সামনে থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ১৭
কিশোর আলোর শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিশোরদের আকর্ষণ কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। আজ শুক্রবার সকালে সেন্ট যোসেফ স্কুল প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৪ / ১৭
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের (ছবি) সঙ্গে সেলফি তুলছেন কিশোরী। আজ শুক্রবার রাজধানীর সেন্ট যোসেফ স্কুল প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ১৭
কিআর জন্মদিনের অনুষ্ঠানে এসে বাবার কাঁধে চড়ে ঘুরছে এই শিশু। ছবি: সাবিনা ইয়াসমিন
১৬ / ১৭
কিআর জন্মদিনের আনন্দ-উৎসবে নানা আয়োজনে অংশ নেয় কিশোরীরা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৭ / ১৭
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ দলের গবেষণার ফলাফলগুলো তুলে ধরে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। ছবি: ফোকাস বাংলা