এক ঝলক (০৭ অক্টোবর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
কমতে শুরু করেছে জলাশয়ের পানি। জলাশয়ের এক দিকে বাঁধ দিয়ে পানি কমিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে তিন কিশোর। দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তোলা। ৭ অক্টোবর, এম সাদেক, কুমিল্লা।
২ / ১৩
কৃষক রঞ্জন রায় ৫ শতাংশ জমিতে পেঁপের আবাদ করেছেন। সেখান থেকে বেছে বেছে পাকা পেঁপে তুলছেন তিনি। রহিমারপাড়া গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ৭ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৩ / ১৩
হঠাৎ আসা ঝুম বৃষ্টিতে পলিথিনে মাথা মুড়িয়ে রিকশাভ্যানে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন নির্মাণশ্রমিক। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ৭ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৩
দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমার গায়ে কাপড় পরাচ্ছেন প্রতিমাশিল্পী বরিশালের গৌরনদীর গোবিন্দ পাল। মলয় মনসাবাড়ি, বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা, ৭ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ১৩
রংপুরে আগাম শিমের খেতে বেগুনি রঙের ফুলে ছেয়ে আছে। পরিচর্যা করছেন এক চাষি। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ৭ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৩
পুকুরের ওপরে বৈদ্যুতিক তারে বসে আছে মাছারাঙাটি। মাঝেমধ্যে পুকুরে ছোট মাছ ভেসে উঠলে ছোঁ মেরে তা শিকার করে। নতুন বসতি, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ৭ অক্টোবর
ছবি: আব্দুল মোমিন
৭ / ১৩
ঘাট ও ফেরিস্বল্পতার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে যানবাহনের যানজট অব্যাহত রয়েছে। সকালে ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। ৭ অক্টোবর সকালে দৌলতদিয়া ঘাট পুলিশ বক্সের সামনে
ছবি: এম রাশেদুল হক
৮ / ১৩
বিরান ভূমিতে দল বেঁধে গরু ঘাস খাচ্ছে। জামালপুরের সরিষাবাড়ীর ধানাটা এলাকা থেকে ছবিটি ৭ অক্টোবর তোলা হয়
ছবি: শফিকুল ইসলাম
৯ / ১৩
পাতিলে ভরে ছোট ছোট পোনা মাছ পুকুরে চাষের জন্য আনা হয়েছে। সেগুলো পুকুরে ছাড়তে নেওয়া হচ্ছে। সোনাপুর গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ৭ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১০ / ১৩
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দুই বছর হলো। আসামিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট ) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন। বুয়েট, ঢাকা ৭ অক্টোবর।
ছবি: সাজিদ হোসেন
১১ / ১৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে আজ। টিএসসি, ঢাকা, ৭ অক্টোবর
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ১৩
জাতীয় প্রেসক্লাবের সদস্যদের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করে জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংক। ঢাকা, ৭ অক্টোবর
ছবি: দীপু মালাকার
১৩ / ১৩
সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু (৬৮) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ের সামনে শেষবারের মতো সহকর্মীরা তাঁকে শ্রদ্ধা জানান। ৭ অক্টোবর
ছবি: সাবিনা ইয়াসমিন