এক ঝলক (০৭ জানুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৫
নদীর পাড়ে মাছ ধরার নৌকায় আলকাতরা লাগাচ্ছেন এক মৎস্যশিকারি। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার বালিয়াডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২ / ৩৫
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে কক্সবাজার ও বান্দরবান জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ছবি: সুপ্রিয় চাকমা।

৩ / ৩৫

৪ / ৩৫
কম্বোডিয়ায় খেমাররুজ শাসনামলের পতনের ৩৮তম বার্ষিকী উদ্‌যাপন করছে দেশটির কম্বোডিয়ার পিপল’স পার্টি। রাজধানী নেম পেনে দলটির সদর দপ্তরে শনিবার আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ছবি: রয়টার্স

৫ / ৩৫
রাশিয়ার নভগোরোদে সেন্ট জর্জ গির্জায় শনিবার বড়দিনের উৎ​সবে অংশ নেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

৬ / ৩৫
পেরুর লিমায় অবস্থিত হুয়াচিপা চিড়িয়াখানায় দর্শনার্থীদের খেলা দেখাচ্ছে টাইটান নামের সী লায়নটি। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স

৭ / ৩৫
পেরুর লিমায় অবস্থিত হুয়াচিপা চিড়িয়াখানায় আছে জিবা সুমাক নামের হোয়াইট বেঙ্গল টাইগার। এটি দেখে কাচের দেয়ালের অপর পাশ থেকে আদর করছে উচ্ছ্বসিত এক খুদে দর্শনার্থী। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স

৮ / ৩৫
ইউক্রেনের লিভিভে শুক্রবার সন্তানকে নিয়ে এক দম্পতি বড়দিনের উৎ​সবে যোগ দিতে যাচ্ছেন। ছবি: রয়টার্স

৯ / ৩৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তুষারে ঢাকা সেন্ট্রাল পার্কে দাঁড়িয়ে আছেন এক যুগল। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স

১০ / ৩৫
কুয়াশাঢাকা শীতের সকালে নিজের খেত থেকে লালশাক তুলছেন এক দম্পতি। এরপর শাকগুলো বিক্রির জন্য হাটে নিয়ে যাওয়া হবে। ছবিটি সিলেট দক্ষিণ সুরমা উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে শনিবার তোলা। ছবি: আনিস মাহমুদ

১১ / ৩৫
মাকড়সার জালে মুক্তার দানার মতো লেগে আছে শিশিরবিন্দু। ছবিটি শনিবার সিলেট শহরতলির বাদেয়ালী গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১২ / ৩৫
খেমাররুজ সরকারের পতনের ৩৮ বছর পূতি উদ্‌যাপন করতে যাচ্ছে কম্বোডিয়ান পিপলস পার্টি। দেশটির রাজধানী নমপেনে দলটির সদর দপ্তরে আজ শনিবার চলছে সেই প্রস্তুতি। ছবি: রয়টার্স

১৩ / ৩৫
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরের গতকাল শুক্রবার বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে দিগ্‌বিদিক ছুটতে থাকে। বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের গুলিতে আহত অবস্থায় বন্দুকধারীকে আটক করা হয়েছে। ছবি: রয়টার্স

১৪ / ৩৫
লন্ডন ফ্যাশন উইক ২০১৭-তে গতকাল শুক্রবার ক্রেইগ গ্রিনের পোশাক প্রদর্শন করেন মডেলরা। ছবি: রয়টার্স

১৫ / ৩৫
ইউক্রেনের লবিব শহরে তুষারপাতে বাইরের সব জমে যাচ্ছে। গাড়ির কাচেও পড়েছে তুষারের প্রলেপ। এরই মধ্য একটু ফাঁকা জায়গা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করছেন এক যাত্রী। গতকাল শুক্রবার বাইরে তখন তাপমাত্রা হিমাঙ্কের ১৬ ডিগ্রি সেলসিয়াস নিচে। ছবি: রয়টার্স

১৬ / ৩৫
লন্ডন ফ্যাশন উইক ২০১৭-তে গতকাল শুক্রবার ম্যান-এর পোশাকে এক মডেল। ছবি: রয়টার্স

১৭ / ৩৫
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে সিটি পার্ক আইস রিঙ্ককে বরফের ওপর স্কেটিং করছেন দুজন। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১৮ / ৩৫
রোমানিয়ার প্রাহোভা কাউন্টির পিতরোসানিতে এক ধর্মীয় অনুষ্ঠানে বরফের ওপর দিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১৯ / ৩৫
১১ লাখ ছোট বল দিয়ে বানানো হয়েছে ৬০ মিটার প্রশস্ত সৈকত। সৈকতে বালুর পরিবর্তে রাখা হয়েছে এসব বল। সেখানে যে যার মতো করে ভাসছে, খেলছে, নাচছে। এই বলগুলো তৈরি করা হয়েছে রিসাইকেবল পলিথিন দিয়ে। ছবিটি গতকাল শুক্রবার সিডনি ফেস্টিভ্যাল ২০১৭ থেকে তোলা। ছবি: এএফপি

২০ / ৩৫
জঙ্গিগোষ্ঠী আইএসের হামলার মুখে অভিভাবকদের সঙ্গে বাড়ি ছেড়েছে ইরাকের মসুলের এই শিশুরা। এখন ঠাঁই হয়েছে খাজের আশ্রয় শিবিরে। সেখানেই শনিবার শিশুসুলভ দুরন্তপনায় মেতেছে দুই শিশু। ছবি: রয়টার্স

২১ / ৩৫
গাছে বসে মনের সুখে পাকা ফল খাচ্ছে পাখিটি। ছবিটি ইউক্রেনের লিভিভ থেকে শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

২২ / ৩৫
চাকরি স্থায়ীকরণসহ জাতীয় বেতন স্কেলভুক্ত করার দাবিতে আজ শনিবার বাংলাদেশ এক্সট্রা মোহরানা অ্যাসোসিয়েশনের কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করেন। ছবি: হাসান রাজা

২৩ / ৩৫
রাজধানীর নয়াপল্টনে ডিআইটি রোডের সড়কবিভাজকের কিছু অংশে লোহা নেই। সেই ফাঁকে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন পথচারী। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

২৪ / ৩৫
ভারতের আহমেদাবাদে সপ্তাহব্যাপী আয়োজন করা হয়েছে ইয়োগা উৎ​সব। সেখানে অংশ নেয় ​স্কুল শিক্ষার্থীরা। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: রয়টার্স

২৫ / ৩৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে একটি সাক্ষাৎ​কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে হোয়াইট হাউস ছাড়ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: রয়টার্স

২৬ / ৩৫
চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ ও পুনর্মিলনী উপলক্ষে চাঁদপুর শহরে আজ শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: আলম পলাশ

২৭ / ৩৫
তুরস্কের ইস্তাম্বুলে তুষারপাতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে এক ছেলে। ছবি: রয়টার্স

২৮ / ৩৫
সৈয়দপুর বন্ধুসভার উদ্যোগে আজ শনিবার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে দেড় হাজার বস্ত্র বিতরণ করা হয়। ছবি: প্রথম আলো

২৯ / ৩৫
বোরো ধান লাগাতে হবে। তাই দুই ভাই রাজ্জাক শেখ ও সোহেল শেখ মিলে বাড়ির পাশে খালে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করছেন। ছবিটি আজ শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার আদমপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩০ / ৩৫
সাভার পৌর এলাকার ভাগলপুরে বিস্ফোরণের পর আগুন লেগে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত তাঁদের স্বজনদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ছবি: সাবিনা ইয়াসমিন

৩১ / ৩৫
শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভ্যাকুয়াম এয়ার প্ল্যান্টের ধোঁয়া বের হতে থাকলে হাসপাতালজুড়ে আগুনের আতঙ্ক ছড়িয়ে পরে। ছবি: সাইফুল ইসলাম

৩২ / ৩৫
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের অনুমতি নাকচ হওয়ার পরও উদ্যানের সবগুলো ফটক ছিল বন্ধ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ফটকের সামনে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩৩ / ৩৫
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সকল চুক্তি বাতিলের দাবিতে সর্ব প্রাণ সাংস্কৃতিক শক্তি শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে সমাবেশ ও মিছিল বের করে। ছবি: সাইফুল ইসলাম

৩৪ / ৩৫
খেজুরের রস সংগ্রহ করার জন্য গাছে মাটির হাঁড়ি ঝুলিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। রাজধানীর মিরপুরে বেড়িবাঁধের চটবাড়ি এলাকায় আজ শনিবার সকালে দেখা গেল এ দৃশ্য। ছবি: আশরাফুল আলম

৩৫ / ৩৫
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় সন্ধ্যায় পর শুরু হয়ে যায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য। কখনো গাড়িতে ঢিল ছুড়ে থামানোর চেষ্টা করা হয়। তাই ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে রাস্তার পাশে সতর্কীকরণ নোটিশ লাগানো হয়েছে। ছবি: আশরাফুল আলম