এক ঝলক (০৭ জানুয়ারি ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
বাণিজ্যমেলায় কেনাকাটা জমে উঠেছে। শনিবার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন তরুণীরা। আগারগাঁও, ঢাকা, ৬ জানুয়ারি। ছবি: হাসান রাজা

২ / ২৫
বাজারে উঠেছে নতুন মিষ্টি কুমড়া। আকার ও ওজনভেদে প্রতিটি কুমড়ার পাইকারি দাম ৪০ থেকে ৮০ টাকা। মহাস্থান হাট, বগুড়া, ৭ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

৩ / ২৫
সদ্য ফোটা লাল গোলাপ। রোদের আলো ঠিকরে পড়ছে গোলাপের গায়ে। জোড়াগেট, খুলনা, ৭ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ২৫
শুরু হয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ও প্রথম আলো আয়োজিত বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড। ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে শনিবার অলিম্পিয়াডের ঢাকা অঞ্চলের কার্যক্রম শুরু হয়। আইইউবি ক্যাম্পাস, ঢাকা, ৬ জানুয়ারি। ছবি: সাজিদ হোসেন

৫ / ২৫
প্রচণ্ড তুষারপাতে চীনের উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা প্রায় স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় দ্রুতগতির ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে লাইন থেকে জমে থাকা তুষার সরাচ্ছেন এক রেলকর্মী। জিয়ান, সানজি প্রদেশ, চীন, ৬ জানুয়ারি। ছবি: রয়টার্স

৬ / ২৫
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছেন শিক্ষকেরা। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ৭ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলাম

৭ / ২৫
সারা দেশে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে বেশি ভোগান্তি পোহাচ্ছে দরিদ্র মানুষ। কনকনে শীতের মধ্যে একটু ওম পেতে আগুন পোহাচ্ছে একদল লোক। বাস্তুহারা, খুলনা, ৬ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন।

৮ / ২৫
পার্থে হপম্যান কাপ টেনিস টুর্নামেন্টের সিঙ্গেলস ফাইনালে সুইজারল্যান্ডের রদার ফেদেরার মুখোমুখি হয়েছিলেন জার্মানির আলেক্সান্ডার জাভেরএভের। ৬ জানুয়ারি। ছবি: এএফপি

৯ / ২৫
পুষ্টিগুণে অনন্য লাউ শাকের চাহিদা দেশব্যাপী। ফরিদপুর সদর উপজেলার কৃষক হারুন শেখ (বামে) ৩৩ শতাংশ জমিতে ৫ হাজার টাকা খরচ করে লাউয়ের আবাদ করেছেন। বিক্রির জন্য লাউ শাকের ডগা কাটছেন তিনি ও তাঁর সহযোগী। সদ্দার ডাঙ্গী, ফরিদপুর সদর, ৬ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান

১০ / ২৫
বগুড়ার অন্যতম সবজির মোকাম মহাস্থান হাট। হাটে নতুন আলু উঠেছে। এখানে প্রতি মণ উচ্চ ফলনশীল ‘গ্রানুলা’ জাতের আলুর দাম ৪০০ থেকে ৪৮০ টাকা। মহাস্থান হাট, বগুড়া, ৭ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

১১ / ২৫
ফরিদপুরে বাণিজ্যিকভাবে ফুলের চাষ করছেন কৃষক মো. মোসলেম উদ্দিন। ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকায় ২ একর জমিতে গ্লাডিওলাস ফুলের চাষ করেছেন তিনি। আগামী সপ্তাহ থেকে বিক্রি শুরু করবেন। পিয়ারপুর, ফরিদপুর সদর ৬ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান

১২ / ২৫
রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট নম্বর (আইডি) দেওয়ার জন্য লটারি হয়েছে। লটারি শেষে কয়েকজন মোবাইলে নিজেদের অ্যাপার্টমেন্টের অবস্থান খুঁজে দেখছেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, ৭ জানুয়ারি। ছবি: জাহিদুল করিম

১৩ / ২৫
ধলেশ্বরীর শাখা নদী কালিদাশ। দখল ও দূষণের কারণে দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে নদীটি। শীতকালে নদীতে হাঁটুপানি থাকে। সেই কাদাজলে মাছ ধরছে শিশুরা। ইসলামপুর, মুন্সিগঞ্জ সদর, ৭ জানুয়ারি। ছবি: প্রথম আলো

১৪ / ২৫
কনকনে শীত, কুয়াশাচ্ছন্ন চারপাশ। তাই বলে শ্রমজীবী মানুষদের থেমে থাকলে চলে না। শীত উপেক্ষা করে অন্ধকার পথ দিয়ে কাজে যাচ্ছে কয়েকজন শ্রমজীবী মানুষ। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট, ৭ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

১৫ / ২৫
শীতের সকালে কাঁটাতারে জড়ানো মাকড়সার জালে শিশিরবিন্দু। সাহেববাজার, সিলেট সদরে, ৭ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

১৬ / ২৫
রংপুরে শৈত্যপ্রবাহ চলছে। ঘর থেকে বের হলে গরম কাপড় পরতে হচ্ছে। শিশুকে চাদরে মুড়িয়ে বাইরে বেরিয়েছেন এক কর্মজীবী নারী। পাগলাপীর, রংপুর সদর, ৭ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

১৭ / ২৫
ফরিদপুর সদর উপজেলায় অনেকেই বাঁশের ঝাঁকা ও ঝুড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করেন। বাঁশের বিভিন্ন পণ্য তৈরিতে ব্যস্ত দুই নারী। আকারভেদে এসব পণ্যের দাম ৮০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। চাঁদপুর, ফরিদপুর সদর, ৭ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান

১৮ / ২৫
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন তিনি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, ৭ জানুয়ারি। ছবি: তৌহিদী হাসান

১৯ / ২৫
বিজয় মেলা শেষ হয়েছে এক সপ্তাহ আগে। কিন্তু এখনো চট্টগ্রামের আউটার স্টেডিয়াম মাঠটি পরিষ্কার করা হয়নি। কাজীর দেউড়ি, আউটার স্টেডিয়াম, চট্টগ্রাম, ৭ জানুয়ারি। ছবি: জুয়েল শীল

২০ / ২৫
হাটে ডালা, কুলা, মাথাল, পলইসহ বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে। সেখান থেকে দরদাম করে পছন্দের জিনিসটি কিনে নিচ্ছেন ক্রেতারা। মহাস্থান হাট, বগুড়া, ৭ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

২১ / ২৫
শৈত্যপ্রবাহ চলছে। কনকনে শীতের সকালে কৃষিকাজ করছেন দুজন। হরকলি, রংপুর সদর, ৭ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

২২ / ২৫
একটি টায়ার খেলছিল শিশু দুটি। ক্যামেরা দেখেই ছবি তুলে দেওয়ার বায়না। বাইশটিলা, সিলেট, ৭ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

২৩ / ২৫
প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আধা ঘণ্টা কর্মবিরতি কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট শাখা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, ৭ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

২৪ / ২৫
রস সংগ্রহ করতে খেজুরগাছে ঝোলানো হয়েছে মাটির কলস। শীতের সকালে খেজুরের রসে ভাগ বসিয়েছে কাঠশালিক। চাঁদপুর, ফরিদপুর সদর, ৭ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান

২৫ / ২৫
পেশাদার মোরগ লড়াই নয়। হঠাৎই এই গৃহপালিত মোরগ দুটি সংঘর্ষে জড়িয়ে পড়ে। বারোইপাড়া, বহদ্দারহাট, চট্টগ্রাম, ৭ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ