এক ঝলক (০৭ জানুয়ারি ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
রাজধানীর বিমানবন্দর সড়কে পোশাকশ্রমিকদের অবরোধ চলাকালে একটি বাসে আগুন দেওয়া হয়। ঢাকা, ৭ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

২ / ২৭
বোরো ধান রোপণের মৌসুম শুরু হয়েছে। কৃষক বোরো ধান রোপণ করার জন্য বীজতলা থেকে ধানের চারা রোপণ করছেন। সূতিয়াখালী গ্রাম, ময়মনসিংহ,০৭ জানুয়ারি । ছবি: আনোয়ার হোসেন।

৩ / ২৭
গবাদিপশুর খাদ্য খড় নৌকায় বোঝাই করে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ধানগড়া এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ৬ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম

৪ / ২৭
ঝুড়ি বুনতে ব্যস্ত এই কারিগর। এই মৌসুমে বিভিন্ন শাকসবজি বহনের মাত্রা বেড়ে যায়। তাই ঝুড়ির কদরও বাড়ে। খেপ্পো পাড়া, রাঙামাটি, ৭ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা

৫ / ২৭
চুপটি বসে পাখিটি। পশ্চিম আবদালপুর, সদর উপজেলা, কুষ্টিয়া, ৭ জানুয়ারি। ছবি: তৌহিদী হাসান

৬ / ২৭
বাড়ির উঠানে নিজের হাতে তৈরি পাতিল রোদে শুকাতে দিচ্ছেন নারী মৃৎশিল্পী। বংশপরম্পরায় গ্রামটিতে পাল সম্প্রদায়ের শতাধিক  পরিবার বসবাস করে। আড়িয়া পালপাড়া, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ৭ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

৭ / ২৭
পাকিস্তানে থাকা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে যারা আর্থিকভাবে অসচ্ছল, বিয়ের খরচ বহন করার সামর্থ্য নেই এমন  ৮০ জোড়া বর-কনের বিয়ের আয়োজন করে দ্য পাকিস্তান হিন্দু কাউন্সিল।  এই গণবিয়ে চলাকালে এক বর তাঁর নববধূর সঙ্গে সেলফি তুলছেন। সিন্ধু, করাচি, পাকিস্তান, ৬ জানুয়ারি। ছবি: এএফপি

৮ / ২৭
তীব্র শীত ও কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে বোরোর বীজতলা। তাই বীজতলা রক্ষায় তা পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন কৃষক। পোড়াকান্দর বিল, বাগমারা, রাজশাহী, ৭ জানুয়ারি। ছবি: মামুনুর রশিদ

৯ / ২৭
নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখার মানববন্ধন। সাতমাথা, বগুড়া, ৭ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

১০ / ২৭
মধুর খোঁজে ফুলে এসেছে মৌমাছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা, ৭ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

১১ / ২৭
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে ফুটেছে শাপলা। কুয়েট ক্যাম্পাস, খুলনা, ৭ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

১২ / ২৭
পোশাকশ্রমিকদের অবরোধের কারণে রাজধানীর বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজট। ঢাকা, ৭ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

১৩ / ২৭
শীতে বাড়ছে জুতার চাহিদা। সিলেট নগরের বিভিন্ন এলাকায় ফুটপাতে বাহারি সব জুতা বিক্রি হয়। জিন্দাবাজার, সিলেট, ৭ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

১৪ / ২৭
ভালো দামের আশায় ট্রাকভর্তি আলু নিয়ে অন্য জায়গায় বিক্রি করবেন পাইকাররা। ভবানীগঞ্জ হাট, বাগমারা, রাজশাহী, ৭ জানুয়ারি। ছবি: মামুনুর রশিদ

১৫ / ২৭
পুবাকাশ লাল করে ফুটছে দিনের প্রথম আলো। শুরু হচ্ছে আরও একটি দিন। নুরপুর বাইপাস, পাবনা, ৭ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

১৬ / ২৭
শিশির ভেজা ফুল। ভোরের আলোয় মনে হয় যেন মুক্তোদানা। নুরপুর বাইপাস, পাবনা, ৭ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

১৭ / ২৭
সকালের রোদ পোহাচ্ছে বেজিটি। নয়নামতি, পাবনা, ৭ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

১৮ / ২৭
গাছের ডালে টসটসে জামরুল। শীতকালে কম চোখে পড়ে। নয়নামতি, পাবনা, ৭ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

১৯ / ২৭
শীতকালে মুরগির নানা রোগ হয়। তাই নিয়মিত টিকা ও প্রতিষেধক দিতে হয়। চক ছাতিয়ানী, পাবনা, ৭ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

২০ / ২৭
আকাশের নিচে বিদ্যুতের তারে বসে আছে চড়ুই। অনন্তপুর, সদর, সিলেট, ৭ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

২১ / ২৭
ঠেলাগাড়িতে করে খড় নিয়ে বাড়ি যাচ্ছেন এক ব্যক্তি। গো খাদ্যের জন্য খড়ের চাহিদা রয়েছে। বাজারে খড় বিক্রিও করা হয়। কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ৭ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

২২ / ২৭
শীত বাড়লে আলুর জমিতে রোগবালাই আক্রমণ করে। তাই আগেভাগে কীটনাশক ছিটাচ্ছেন কৃষক। বুড়াইল, রংপুর, ৭ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

২৩ / ২৭
মাঠ থেকে ভ্যানগাড়িতে করে মাশকলাই বাড়িতে নেওয়া হচ্ছে। সূতিয়াখালী গ্রাম, ময়মনসিংহ,০৭ জানুয়ারি । ছবি: আনোয়ার হোসেন।

২৪ / ২৭
ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ঢাকার বিমানবন্দর সড়কে তৃতীয়দিনের মতো বিক্ষোভে নামেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।  সকাল ৯টা থেকে পাঁচ ঘণ্টা তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। ঢাকা, ৭ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

২৫ / ২৭
গেন্ডারিয়ায় দুই বছরের শিশু আয়েশার মরদেহ পাওয়া যায় গত শনিবার। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, মো. নাহিদ নামের এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে চারতলা ভবনের তৃতীয় তলা থেকে নিচে ফেলে হত্যা করেছেন। মেয়ের মৃত্যুতে মায়ের আহাজারি। দীননাথ সেন রোড, ঢাকা, ৭ জানুয়ারি। ছবি: আবদুস সালাম

২৬ / ২৭
গেন্ডারিয়ায় দুই বছরের শিশু আয়েশার মরদেহ পাওয়া যায় গত শনিবার। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, মো. নাহিদ নামের এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে চারতলা ভবনের তৃতীয় তলা থেকে তাকে নিচে ফেলে হত্যা করেছেন। নাহিদের বিচারের দাবিতে গেন্ডারিয়া থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ। ঢাকা, ৭ জানুয়ারি। ছবি: আবদুস সালাম

২৭ / ২৭
ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ঢাকার বিমানবন্দর সড়ক অবরোধ করে তৃতীয়দিনের মতো বিক্ষোভ করে পোশাক শ্রমিকেরা। এ সময় স্কুল ফেরত একটি বাসকে আটকে চালককে শাসায় কয়েকজন পোশাক শ্রমিক। এতে গাড়িতে থাকা শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। বিমানবন্দর সড়ক, ৭ জানুয়ারি। ছবি: দীপু মালাকার