এক ঝলক (০৭ জুন ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
সড়কের ধারে ডোবায় ফুটে আছে দৃষ্টিনন্দন শাপলা ফুল। ছবিটি বগুড়া সদর উপজেলার মরাকাটা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২ / ২৮
লাল ফুলে বসে আছে রঙিন প্রজাপতি। ছবিটি খুলনার আড়ংঘাটা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৩ / ২৮
ফুলের বনে বাহারি প্রজাপতি। ছবিটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৪ / ২৮
গত কয়েক দিন বেশ গরম ছিল ময়মনসিংহে। আজ মঙ্গলবার রোজার প্রথম দিনে সকাল থেকেই টানা কয়েক ঘণ্টা বৃষ্টি হয়েছে। স্বস্তি মিলেছে জনজীবনে। ছবিটি দুপুর ১২টার দিকে শহরের কাঠগোলা বাজার থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৫ / ২৮
ডালের ফাঁকে বিশ্রাম নিচ্ছে বসন্ত বাউরি। ছবিটি খুলনার রূপসা উপজেলার তিলক এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৬ / ২৮
এ যেন ঠিক স্পাইডার ম্যানেরই পোশাক। নতুন প্রজাতির এই ময়ূর–মাকড়সাটি অস্ট্রেলিয়ায় আবিষ্কৃত হয়েছে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৮
মঙ্গোলিয়া সফরে এক অনুষ্ঠানে তির ছুড়ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ছবিটি গত রোববার তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৮
ঘোর ঘন বরষায় চারদিক ছেয়ে গেছে আঁধারে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে কারওয়ানবাজার এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ২৮
পবিত্র রমজান উপলক্ষে টিসিবির ট্রাক থেকে পণ্য বিক্রি। ছবিটি আজ দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ২৮
ইফতারের আয়োজনের আগে রেস্তোরাঁর প্রস্তুতি। ছবিটি আজ দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১১ / ২৮
কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর স্মরণে একটি প্রতিষ্ঠানের কর্মীরা এই দেয়ালচিত্রটি তৈরি করেছেন। ছবিটি সম্প্রতি নিউইয়র্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৮
অস্ট্রেলিয়ায় সিডনির উপকূলে সার্ফিং প্রতিযোগিতায় অংশ নেওয়া এক সার্ফার ঢেউয়ের তরঙ্গ এড়ানোর চেষ্টা করছেন। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

১৩ / ২৮
ইন্দোনেশিয়ার জাকার্তার ইশতিকলাল মসজিদে তারাবির নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২৮
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন এক সমাবেশে বক্তব্য রাখছেন। ছবিটি গতকাল সোমবার ক্যালিফোর্নিয়ার লং বিচ থেকে তোলা। ছবি: এএফপি

১৫ / ২৮
যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিলে কিংবদন্তির মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর স্মৃতিবিজড়িত বাড়ির বাইরে আয়োজিত স্মরণসভায় এক শিশু। ছবি: রয়টার্স

১৬ / ২৮
চীনের ন্যাশনাল কলেজ প্রবেশিকা পরীক্ষার প্রথম পর্বে অংশ নিতে এসে শিক্ষককে জড়িয়ে ধরেন এক শিক্ষার্থী। ছবিটি আজ মঙ্গলবার বেইজিংয়ের চেন জিংলুন হাইস্কুল থেকে তোলা। ছবি: রয়টার্স

১৭ / ২৮
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় আজ মঙ্গলবার অনুষ্ঠিত কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতায় আর্জেন্টিনা ও চিলির মধ্যে খেলার একটি দৃশ্য। ছবি: এএফপি

১৮ / ২৮
সৌদি আরবে গতকাল সোমবার পালিত হয়েছে প্রথম রোজা। দিন শেষে মক্কায় গ্রান্ড মসজিদে ইফতার করছেন মুসল্লিরা। ছবি: রয়টার্স

১৯ / ২৮
তিউনিসিয়ার রাজধানী তিউনিসে রমজানের প্রথম দিনে একটি বাজারে এক দোকানি ক্রেতাদের পণ্য দেখাচ্ছেন। ছবিটি গতকাল সোমবার তোলা: রয়টার্স

২০ / ২৮
পবিত্র রমজান মাসের চাঁদ দেখার পর গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে তারাবির নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি: ফোকাস বাংলা

২১ / ২৮
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে ঝোড়ো হাওয়ার পরপরই হালকা বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ছাতা মাথায় বাসের জন্য অপেক্ষা করছেন একজন। ছবিটি বেলা দুইটার দিকে তোপখানা রোড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২৮
রাজধানীর মালিবাগের মৌচাক মার্কেটটি গতকাল সোমবার বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এমন আদেশ দেওয়া হয়। কিন্তু মার্কেট বন্ধ করা হয়নি। ছবি: আবদুস সালাম

২৩ / ২৮
ঝড় হোক, বৃষ্টি হোক কিংবা কাঠ ফাটা রোদ—শ্রমিকের হাতিয়ার থেমে থাকে না। জীবিকার তাগিদে ঘণ্টার পর ঘণ্টা তাদের কাজ করে যেতে হয়। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগের মৌচাক মার্কেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ২৮
রাজধানীতে আজ মঙ্গলবার দুপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামলেও আকাশ থেকে মেঘ সরেনি। ছবিটি বেলা আড়াইটার দিকে তোপখানা রোড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৮
রাজধানীর বিভিন্ন সড়ক জুড়ে আজ মঙ্গলবার ছিল তীব্র যানজট। তাই বেশ দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ছবিটি বেলা সাড়ে তিনটার দিকে উত্তর বাড্ডার নতুন বাজার এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৬ / ২৮
হাতিরঝিলে চালু হয়েছিল চক্রাকার বাস সার্ভিস। কিন্তু বাসের সংখ্যা কম থাকায় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। প্রতিদিনের এই ভোগান্তির যেন শেষ নেই। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

২৭ / ২৮
রাজধানীতে আজ মঙ্গলবার দুপুর থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। ছবিটি বেলা দুইটার দিকে হাতিরঝিল এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৮ / ২৮
বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনা ফেলার জন্য ডাম্পিং স্টেশন থাকলেও রাজধানীর মধ্য বাড্ডার প্রধান সড়কে নেই কোনো স্টেশন। রাস্তার ওপর এভাবে প্রতিদিন ময়লা ফেলে স্তূপ করে রাখা হচ্ছে। ছড়াচ্ছে দুর্গন্ধ, নোংরা হচ্ছে পরিবেশ। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম