‘কোয়ান্টিকো’ সিরিজের অভিনয়ের জন্য বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে এখন অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রেই কাটাতে হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি দেখেই তা বোঝাও যায়। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, ৫ জুন। ছবি: ফেসবুক থেকে নেওয়া
২ / ১৯
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের সঙ্গে সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। যুক্তরাষ্ট্র, ৭ জুন। ছবি: ফেসবুক থেকে নেওয়া
৩ / ১৯
হান কুয়াং সামরিক মহড়ার অংশ নেওয়া এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টারের কসরত। চিং চুয়ান ক্যাং এয়ার বেস, তাইচুং, তাইওয়ান, ৭ জুন। ছবি: রয়টার্স
৪ / ১৯
আহ! কি শান্তি...। চন্দ্রিমা উদ্যান, ঢাকা, ৭ জুন। ছবি: দীপু মালাকার
সিঙ্গাপুরের দক্ষিণাঞ্চলীয় সান্তোসা দ্বীপের কাপেলা হোটেল। এখানে ১২ জুন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা। ছবি: রয়টার্স
৭ / ১৯
কফির কাপে ভেসে উঠেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের ছবি। কফি কাপে দুধের ফোমের ওপর দারুচিনির গুঁড়ো ছিটিয়ে এ ছবি বানানো হয়। জিয়নজু, দক্ষিণ কোরিয়া, ১ জুন। ছবি: রয়টার্স
৮ / ১৯
জ্যৈষ্ঠের দাবদাহে অতিষ্ঠ নগরজীবন। রোদ থেকে বাঁচতে মাথায় ছাতা ব্যবহার করছে মানুষ। কর্ণফুলী নদীর চাক্তাই খাল, চট্টগ্রাম, ৬ জুন। ছবি: জুয়েল শীল
৯ / ১৯
বাগদাদের সদর সিটিতে বিস্ফোরণে পর ধ্বংসস্তূপ। একটি মসজিদে রাখা ছিল এই বিস্ফোরক। পরে তা কাছেই পার্ক করে রাখা একটি গাড়িতে ওঠানোর সময় বিস্ফোরণ ঘটে। গতকাল বুধবারের এই বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯০ জন। বাগদাদ, ৭ জুন। ছবি: রয়টার্স
র্যাব-১০ ও বিএসটিআইয়ের একটি দল বৃহস্পতিবার সকালে রাজধানীর আরমানিটোলা এলাকায় অভিযান চালায়। র্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে এ সময় বিভিন্ন ব্র্যান্ডের প্রায় দুই কোটি টাকার নকল মোড়ক জব্দ করা হয় এবং ১৪টি প্রতিষ্ঠানকে ২৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এলাকা, আরমানিটোলা, ঢাকা, ৭ জুন। ছবি: আবদুস সালাম
১২ / ১৯
বিপজ্জনকভাবে গাড়িতে লোহার পাত। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নয়াবাজার, ঢাকা, ৭ জুন। ছবি: আবদুস সালাম
১৩ / ১৯
২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় মাথায় বোঝা নিয়ে জাতীয় সংসদ ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। মানিক মিয়া অ্যাভিনিউ, ৭ জুন। ছবি: দীপু মালাকার
১৪ / ১৯
এএলবি শেলটার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বেশ কয়েকটি কুকুরকে জলাতঙ্কের ভ্যাকসিন দেন। চারুকলা অনুষদ, ৭ জুন। ছবি: দীপু মালাকার
১৫ / ১৯
পছন্দের দলের পতাকা টাঙিয়ে ভরে ফেলা হয়েছে বাড়ির ছাদ। তেজগাঁও এলাকা, ঢাকা, জুন। ছবি: দীপু মালাকার
১৬ / ১৯
রেললাইনের পাশে বসে ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন এক নারী। পশ্চিম নাখালপাড়া, ঢাকা ৭ জুন। ছবি: দীপু মালাকার
১৭ / ১৯
রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকার জামে মসজিদসংলগ্ন রেলওয়ের একটি ফাঁকা জায়গা খেলার মাঠ হিসেবে উপযোগী করার জন্য এলাকাবাসীর উদ্যোগে ঘাস লাগানো হচ্ছে। এলাকায় শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ না থাকায় এ ব্যবস্থা। ৭ জুন। ছবি: দীপু মালাকার
১৮ / ১৯
ঈদুল ফিতর সামনে রেখে চলছে জাতীয় ঈদগাহ প্রস্তুত করার কাজ। জাতীয় ঈদগাহ, ঢাকা, ৭ জুন। ছবি: তানভীর আহাম্মেদ
১৯ / ১৯
ঈদুল ফিতর সামনে রেখে চলছে জাতীয় ঈদগাহ প্রস্তুত করার কাজ। জাতীয় ঈদগাহ, ঢাকা, ৭ জুন। ছবি: তানভীর আহাম্মেদ